ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া এবং পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
পিরোজপুরের ভান্ডারিয়ায় দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানে স্বজন, বসতভিটা ও শেকড় হারিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন মাস্টার তোহা।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে একই এলাকায় অবস্থান করছে।
আঞ্চলিক শান্তিচুক্তি অধরা থাকার মধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো তীব্র আকার ধারণ করেছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, পারস্য উপসাগরীয় এই দেশটিতে ড্রোন হামলা প্রতিহত করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বহু প্রতীক্ষিত বৈঠকের আগে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন নেতার বৈঠকের খবরে গোটা বিশ্বেরই নজর এখন চীনের শেনজেনের দিকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বহু প্রতীক্ষিত বৈঠকের আগে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন নেতার বৈঠকের খবরে গোটা বিশ্বেরই নজর এখন চীনের শেনজেনের দিকে।
যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে সেখানে লাঠিসোটা নিয়ে হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
সরকারের ভেতরেই সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছেন এক শ্রেণির কর্মকর্তা। আর গোপালগঞ্জের পর দেশের আরও ২৯টি জেলায় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ঢাকা থেকে প্রকাশিত আজকের সংবাদপত্রগুলোতে এসব খবরই গুরুত্ব পেয়েছে।