বিনোদন

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

Jamil Saxona সেপ্টেম্বর ১৭, ২০২৬ 0
এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি
এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

দিশা পাটানির স্টাইল যেন এক চলমান গল্প। কখনো এফর্টলেস স্ট্রিট স্টাইল, কখনো বোল্ড গ্ল্যামার, আবার কখনো ট্র্যাডিশনাল সাজে নতুন টুইস্ট। নিজের কমফোর্ট, কনফিডেন্স আর এক্সপেরিমেন্টিং-এর ওপর ভর করে প্রতিনিয়ত বদলেছেন তিনি। সম্প্রতি গণপতি উদ্যাপনে লাল ঘাঘরা ও ডিপ-নেক ব্লাউজে হাজির হয়ে সামাজিক মাধ্যমে পোশাক নিয়ে বিতর্কেও জড়িয়েছেন অভিনেত্রী। তবে সমালোচনার পাশাপাশি তাঁর সাজের গ্ল্যামারও ছিল আলোচনায়। এর-এর সাম্প্রতিক কভার স্টোরিতে নিজের ফ্যাশন ফিলোসফি, স্কিনকেয়ার ও ফিটনেস নিয়েও কথা বলেছেন দিশা। তাঁর সাম্প্রতিক কিছু লুক দেখলে বোঝা যায়, ক্যাজুয়াল চিক থেকে হাই-অকটেন গ্ল্যামার। প্রতিটি সাজেই নিজের আলাদা ফ্যাশন আইডেন্টিটি তৈরি করে চলেছেন তিনি।

টমেটো রেড বডিকন ড্রেস

গাড়ির ভেতরের এই লুকে দিশা পাটানির পরনে ছিল টমেটো-রেড স্লিভলেস বডিকন ড্রেস। স্কুপ নেকলাইন আর ফর্ম-ফিটিং সিলুয়েট পুরো লুকটিকে বোল্ড আর মিনিমাল রেখেছে। চুল খোলা, স্বাভাবিকভাবে উড়ছে। কানে ছোট্ট গোল্ড হুপ এয়াররিং। মেকআপ গ্লসি আর ডিউয়ি, চোখের লুক সফট স্মোকি। অ্যাকসেসরিজ প্রায় নেই বললেই চলে, কারণ এখানে ড্রেসের রংটাই আসল স্টেটমেন্ট।

নেভি ব্লু কো-অর্ড সেট

এই লুকে পরনে গাঢ় নেভি রঙের ব্লেজার আর মিনি স্কার্টের কো-অর্ড সেট। ব্লেজারে ডিপ-ভি নেকলাইন, গোল্ড বাটন, আর কলারের কাছে ছোট্ট জুয়েলড ব্রোচ পিন বসানো, যেটা পুরো লুকে একটা শার্প, পাওয়ার-ড্রেসিং ফিল দেয়। স্কার্টটা হাই-স্লিট, সঙ্গে ম্যাচিং পকেট ডিটেইল। পায়ে কালো পয়েন্টেড-টো স্ট্র্যাপি হিল। হাতে স্ট্যাকড গোল্ড রিং, মিনিমাল জুয়েলারি। পুরো লুকটা কনফিডেন্ট আর এলিগ্যান্ট, একদম বোর্ডরুম-টু-ইভিনিং ভাইব।

গোল্ডেন টেক্সচার্ড গাউন

এই লুকে পরনে মাস্টার্ড-গোল্ড রঙের হাই-নেক, স্লিভলেস গাউন। ফ্যাব্রিকে ক্রিঙ্কেল বা ক্রাশড টেক্সচার আছে, সঙ্গে ছড়ানো পার্ল অ্যাপ্লিকের ডিটেইলিং, যা গাউনটাকে একটা টেক্সচারাল, আর্টিস্টিক লুক দিয়েছে। সিলুয়েটটা বডি-হাগিং, নিচের দিকে গিয়ে একটু ফ্লেয়ার্ড। চুল লম্বা, ঢেউ খেলানো, ব্যাকড্রপ ও ভলিউমমিনাস। এই লুকে অ্যাকসেসরিজ একদম মিনিমাল রাখা হয়েছে, যাতে গাউনের টেক্সচার আর কালারই হাইলাইট হয়।

লালেই নজরকাড়া

লাল রঙের এমব্রয়ডার্ড ব্লাউজে দিশার সাজে ছিল সাহসী গ্ল্যামারের ছোঁয়া। ডিপ-নেক ডিজাইনটিই পুরো লুকের মূল আকর্ষণ, আর তার সঙ্গে মানানসই লাল ঘাঘরা তৈরি করেছে এক নাটকীয় আবহ।

শিয়ার দোপাট্টায় নরম আবেশ

গাঢ় লাল পোশাকের সঙ্গে শিয়ার দুপাট্টা লুকটিকে আরও হালকা ও পরিশীলিত করেছে। এক কাঁধে আলগাভাবে জড়িয়ে নেওয়া দুপাট্টায় পুরো সাজে এসেছে আধুনিক উৎসবের আমেজ।

গয়নায় স্টেটমেন্ট টাচ

চেহারার সাজকে খুব বেশি ভারী না করে দিশা বেছে নিয়েছেন স্টেটমেন্ট কানের দুল। আলো পড়তেই গয়নার ঝিলিক লাল পোশাকের সঙ্গে তৈরি করেছে আকর্ষণীয় কনট্রাস্ট।

খোলা চুলে গ্ল্যামার

পোশাকের জাঁকজমকের সঙ্গে চুল ছিল একেবারেই সাদামাটা। খোলা, ঢেউখেলানো চুল তাঁর লুকে দিয়েছে স্বাভাবিক অথচ গ্ল্যামারাস একটা মুড।

চুড়িতে উৎসবের ছোঁয়া

হাতে একাধিক চুড়ি যোগ হয়েছে সাজে। লাল পোশাক, ঝলমলে গয়না আর চুড়ির সমন্বয়ে পুরো লুকটি পেয়েছে জমকালো উৎসবের আবহ।

সাহসী ব্লাউজ, নিজস্ব স্টাইল

ডিপ-নেক ব্লাউজ নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য হলেও পোশাকটি স্পষ্টভাবেই দিশার পরিচিত বোল্ড স্টাইলের সঙ্গে মিলে যায়। ট্র্যাডিশনাল সাজেও নিজের ব্যক্তিত্ব ধরে রাখার চেষ্টা দেখা গেছে।

লাল রঙে ফেস্টিভ গ্ল্যাম

লাল ঘাঘরার সূক্ষ্ম নকশা ও এমব্রয়ডারি সাজটিকে করেছে আরও সমৃদ্ধ। উৎসবের চেনা পোশাককে নিজের স্টাইল সেন্সে নতুনভাবে তুলে ধরেছেন দিশা।

দিশা মানেই কনফিডেন্ট স্টাইল

প্রশংসা হোক কিংবা সমালোচনা, দিশা পাটানি নিজের স্টাইল নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে পিছিয়ে যান না। তাঁর এই লুকও যেন সেই বার্তাই দেয়, ট্রেন্ড অনুসরণ করার পাশাপাশি নিজের কনফিডেন্সই হতে পারে সবচেয়ে বড় স্টাইল স্টেটমেন্ট।

Popular post
খুলনায় পৃথক ঘটনায় গণপিটুনির শিকার আ.লীগের দুই নেতা

খুলনায় পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ছাড়া নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এক নেতাকে মারধর করা হয়েছে। 

ভারতের মণিপুরে ভেজাল মদপানে ১১ জনের মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ১৮০ জন। শুক্রবার (২০ নভেম্বর) রাজ্যটির মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং এক বিবৃতিতে এ তথ্য জানান।

বেড়ায় বিএনপি-আ.লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি

​পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফাকে বেড়া মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

রবিবার (২২ নভেম্বর) ঢাকায় বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টন সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন। তবে আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচনার এজেন্ডায় রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আহত 

খুলনার তেরখাদা উপজেলায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা মাফিক সর্দারকে (৪০) গুলি করেছে দুর্বৃত্তরা। 

মালয়েশিয়ায় ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকার ২৬টি বাণিজ্যিক ভবনে যৌথ সাঁড়াশি অভিযান চালিয়ে ১৫২ জন বাংলাদেশিসহ মোট ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (২১ নভেম্বর) দুই ঘণ্টাব্যাপী পরিচালিত এই অভিযানে মোট ৮৩১ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

বিনোদন

View more
৫০ রুপি থেকে ১০ হাজার কোটি রুপির মালিক শাহরুখ
৫০ রুপি থেকে ১০ হাজার কোটি রুপির মালিক শাহরুখ

দিল্লির সাধারণ একটি পরিবার থেকে উঠে এসে বলিউড রাজত্ব করছেন শাহরুখ খান। খুব অল্প বয়সে বাবা-মাকে হারান কিং খান। কিন্তু সেই কষ্টকে শক্তিতে পরিণত করেন তিনি।

RIPOTER NEWS নভেম্বর ২, ২০২৬ 0
ঐশ্বরিয়ার জানা-অজানা ছয় অধ্যায়

ঐশ্বরিয়ার জানা-অজানা ছয় অধ্যায়

মাধুরীর তারকাখ্যাতিকে ভয় পান তার স্বামী?

মাধুরীর তারকাখ্যাতিকে ভয় পান তার স্বামী?

শিখরের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী

শিখরের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী

0 Comments