ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‘যে যে ধর্মের অনুসারীই হই না কেন, সকলেই মিলে চেষ্টা করব বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশ যেন একটি মানবিক রাষ্ট্র ও মানবিক দেশ গঠন করে পুরো দেশটাকে শান্তি ও সমৃদ্ধির মধ্যে এগিয়ে নিতে পারি।’
সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘরের এক কোণে রাখা পর্দা থেকে বিশ্বকে চোখের সামনে উন্মোচন করার বিস্ময়কর মাধ্যম টেলিভিশনের অবদান স্মরণে আজ ২১ নভেম্বর উদযাপিত হচ্ছে ‘বিশ্ব টেলিভিশন দিবস’। সংবাদপত্র ও বেতারের পর এই মাধ্যমটিই প্রথম দৃশ্য ও শব্দের সমন্বয়ে বিশ্বের নানা ঘটনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে তথ্য ও বিনোদনের জগতে নতুন এক অধ্যায়ের সূচনা করে।
নারীর ক্ষমতায়ন, পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের লক্ষ্য নিয়ে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে চলছে নাটোরে। এ কর্মসূচির আওতায় উপযুক্ত পরিবার চিহ্নিত করতে জেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও ছবি তোলার কাজ করছেন মাঠপর্যায়ের কর্মীরা।
ওড়িশা উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশে আরও ২ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সোমবার (২৩ নভেম্বর) থেকে বৃষ্টি কমে আসতে পারে এবং মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ রতন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আফগানিস্তানের খনিজ পদার্থের ভাণ্ডার এবং প্রাকৃতিক সম্পদের মূল্য সহজ ভাষায় বুঝতে গেলে এভাবে বলা যেতে পারে যে, সে দেশে যদি তিন ট্রিলিয়ন ডলার (তিন লক্ষ কোটি) মূল্যের সম্পদ থাকে, তাহলে প্রায় ৩০০ বছর সে দেশের কোনোরকম বৈদেশিক সাহায্যের প্রয়োজনই পড়বে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে সঙ্গে নিয়েই মস্কোর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চান। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণের বিরোধিতা করে এসেছেন।
কয়েকদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের খবর পাওয়া যাচ্ছে। তাদের বিরুদ্ধে বর্তমানে গ্রেফতার অভিযান কেন বাড়ানো হয়েছে।