জাতীয়

দুই মাসে ৬ কেজি কমালেন দীঘি...

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
দুই মাসে ৬ কেজি কমালেন দীঘি...
দুই মাসে ৬ কেজি কমালেন দীঘি...

হঠাৎ ওজন বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পর্দায় নিজেকে একটু বেশি ‘বাল্কি’ লাগছিল তাঁর। তাই আর দেরি না করে শুরু করেন ওজন কমানোর মিশন। দুই মাসের ব্যবধানে এরই মধ্যে ছয় কেজি ওজন কমিয়েছেন তিনি, লক্ষ্য আরও চার কেজি কমানো।

প্রার্থনা ফারদিন দীঘি

একসময় নিজেকে ‘ভেতো বাঙালি’ বলতেন দীঘি। সেই তিনিই এখন ভাত খাচ্ছেন সপ্তাহে মাত্র এক দিন। সঙ্গে চলছে নিয়মিত ব্যায়াম। দীঘি বলেন, ‘গেল দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছি। ইচ্ছা আছে আরও চার কেজি কমানোর। জীবন থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়েছি। আমি ছিলাম একেবারে ভেতো বাঙালি। কিন্তু দুই মাস ধরে ভাত জীবন থেকে নেই হয়ে গেছে বলতে পারেন। এখন সপ্তাহে একটা দিন ভাত খাই।’

ভাতের বদলে এখন তাঁর খাবারের তালিকায় সেদ্ধ ডিম, সেদ্ধ সবজি আর তেলছাড়া ওভেনে রান্না করা চিকেন। দীঘির কথায়, ‘আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়। সেদ্ধ ডিম খাই, সেদ্ধ ভেজিটেবল খাই। ওভেনে তেলছাড়া সেদ্ধ চিকেন খাই।’

প্রার্থনা ফারদিন দীঘি

দুই মাস ধরে চলছে এই মিশন। আপাতত ডিসেম্বর পর্যন্ত চালিয়ে যেতে চান দীঘি। তবে ওজন কত থেকে কমিয়ে ছয় কেজিতে এনেছেন, তা জানাতে চান না তিনি। দীঘি বলেন, ‘ফ্যাট ছাড়া যা আছে, সব খাচ্ছি। মাঝে আমি ভালো ওয়েট গেইন করেছিলাম। কত ছিল, তা বলতে চাই না। ওজন বেড়ে যাওয়ার কারণে স্ক্রিনে আমাকে এখনকার চেয়ে আরেকটু বাল্কি লাগত। তাই নিজের কাছেই অন্য রকম লাগছিল।’

ওজন কমানোর পেছনে শুধু নিজের ভালো লাগাই নয়, আছে কাজের প্রস্তুতিও। সামনে নতুন একটি কাজের পরিকল্পনা চলছে। সেই কাজের জন্য নিজেকে আরও ফিট করে তুলতে চান এই অভিনেত্রী। তাঁর মতে, ফিট থাকলে পর্দায় নিজেকেও ভালো লাগে। আর পর্দায় নিজেকে ভালো লাগলে কাজের প্রস্তাবও বাড়ে।

প্রার্থনা ফারদিন দীঘি

এদিকে নতুন লুকে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ছবি প্রকাশ করে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন দীঘি। অনেকেই ভেবেছিলেন, বেড়াতে গেছেন তিনি। আসলে শুটিংয়ের জন্য কক্সবাজারে গিয়েছিলেন তিনি।

প্রার্থনা ফারদিন দীঘি

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পরিচিতি পাওয়া দীঘি পরে নায়িকা হিসেবেও কাজ করেছেন। তাঁর অভিনীত মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বিদায়’ মুক্তির অপেক্ষায়। এ ছাড়া সুমন ধর পরিচালিত একটি ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন তিনি। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

Popular post
ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

মাঝ সাগরে জিম্মি, ট্রলার নিয়ে উপকূলে আসার পর উদ্ধার ২৮ জন 

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ভেসে আসা মালয়েশিয়াগামী একটি ট্রালার থেকে নারী-শিশু ও পুরুষসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ।

পাগলা মসজিদের ১৫ দানবাক্সে মিলেছে ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স সাড়ে চার মাসের বেশি সময় পর খোলা হয়েছে।

ঝিনাইদহে দুর্বৃত্তের আগুনে পুড়লো বিএনপি কার্যালয় 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

‌‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গোপালগঞ্জের সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক মারা গেছেন।

জাতীয়

View more
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

‌‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
গোপালগঞ্জের সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

গোপালগঞ্জের সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

চারদিনের বৃষ্টিতে পটুয়াখালীর জনজীবনে ভোগান্তি

চারদিনের বৃষ্টিতে পটুয়াখালীর জনজীবনে ভোগান্তি

এ সপ্তাহের রাশিফল (২১-২৭ নভেম্বর)

এ সপ্তাহের রাশিফল (২১-২৭ নভেম্বর)

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

বাচসাসের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

বাচসাসের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন জেনিফার লরেন্স

স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন জেনিফার লরেন্স

0 Comments