জাতীয়

দুদককে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে মেনে নেবো না: নাহিদ ইসলাম

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৬, ২০২৬ 0
দুদককে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে মেনে নেবো না: নাহিদ ইসলাম
দুদককে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে মেনে নেবো না: নাহিদ ইসলাম

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দলীয়করণের শিকার আখ্যা দিয়ে এটিকে বিরোধী দল ও রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তা কখনোই মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ এসব কথা লেখেন।

পোস্টে তিনি লেখেন, ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ হিসেবে গ্রহণ করায় দুদকের পেশাদারত্ব, দক্ষতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে প্রচারিত গুজবকে অভিযোগ হিসেবে গ্রহণের মধ্য দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পেশাদারত্ব, দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই ঘটনা দুদকের আমূল সংস্কারের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে।

তিনি আরও লেখেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের সাত মাস আগে ছড়ানো গুজব ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা হুবহু অভিযোগ হিসেবে গ্রহণের মধ্য দিয়ে এটি স্পষ্ট হয়েছে যে, গণঅভ্যুত্থানের শীর্ষ নেতাদের চরিত্রহনন ও রাজনৈতিকভাবে হেয় করার জন্য দুদককে আবারও ফ্যাসিবাদী আমলের মতো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দুদককে ব্যবহার করে বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের নিয়মিত হয়রানির পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।

আরও পড়ুন

আসিফ মাহমুদকে কৃতজ্ঞতা জানালেন মামুনুল হক

এনসিপির আহ্বায়ক লেখেন, এ কারণেই জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে রাষ্ট্রের অন্য প্রতিষ্ঠানের মতো দুদকেরও আমূল সংস্কারের দাবি উঠেছিল। একটি সত্যিকারের স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার বিষয়ে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে ঐকমত্যে পৌঁছেছিল। কিন্তু জুলাই সনদের নির্ধারিত প্রক্রিয়া পাশ কাটিয়ে এবং সংবিধান লঙ্ঘন করে একজন বিতর্কিত ব্যক্তিকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে সেই সংস্কারের প্রতিশ্রুতি সরকার উপেক্ষা করেছে।

জুলাই সনদের আলোকে দুদক পুনর্গঠন না করে এ ধরনের নিয়োগের উদ্দেশ্য এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দুদককে দলীয়করণের মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তিকে হয়রানি ও দমন করার একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহারের পুরোনো পথেই যেন ফিরিয়ে নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটি।

তিনি আরও বলেন, জুলাই সনদে ঘোষিত প্রক্রিয়ায় পুনর্গঠিত একটি স্বাধীন ও নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন গঠন করা হলে, যে কোনো অভিযোগের মুখোমুখি হতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে জাতীয় নাগরিক পার্টি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু অসাংবিধানিক প্রক্রিয়ায় গঠিত এবং দলীয়করণের শিকার একটি কমিশনকে বিরোধী দল ও রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তা আমরা কখনোই মেনে নেব না।

শেষে তিনি লেখেন, আমাদের দাবি সুস্পষ্ট, অবিলম্বে ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি বন্ধ করতে হবে এবং জুলাই সনদের স্পিরিট ও ঘোষিত সংস্কার প্রক্রিয়া অনুসরণ করে একটি স্বাধীন, স্বায়ত্তশাসিত, নিরপেক্ষ ও কার্যকর দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করতে হবে।

এএমএ

Popular post
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

শেরপুরে রাইস কুকারের সুইচ দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

শেরপুরের নকলায় ভাত রান্না ইলেকট্রিক চুলা রাইস কুকারের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। 

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১ টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা পানিবন্টন চুক্তির মেয়াদ

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ঢাকায় বৈঠকে বসেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি)।

পিরোজপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৮। 

আখাউড়ায় এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, এসআইসহ আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার আসামি এক এনসিপি নেতাকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে তার সমর্থকদের বিরুদ্ধে। পরে আসামিকে ছিনিয়ে নিতে থানায়ও উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে এসআইসহ অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা এনসিপির নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

জাতীয়

View more
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

RIPOTER NEWS নভেম্বর ২৩, ২০২৬ 0
শেরপুরে রাইস কুকারের সুইচ দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

শেরপুরে রাইস কুকারের সুইচ দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা

আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা পানিবন্টন চুক্তির মেয়াদ

আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা পানিবন্টন চুক্তির মেয়াদ

ঝালকাঠির রাজাপুর পাক হানাদার মুক্ত দিবস আজ 
ঝালকাঠির রাজাপুর পাক হানাদার মুক্ত দিবস আজ 

আজ ২৩ নভেম্বর ঝালকাঠির রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বরিশাল অঞ্চলের মধ্যে ঝালকাঠির রাজাপুর থানা সর্বপ্রথম পাক হানাদার মুক্ত হয়। বৃহত্তর বরিশালের রাজাপুরের আকাশে উড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা। 

RIPOTER NEWS নভেম্বর ২৩, ২০২৬ 0
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু আন্দ্রে ম্যালরোকে স্মরণ করল মুক্তিযুদ্ধ জাদুঘর

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু আন্দ্রে ম্যালরোকে স্মরণ করল মুক্তিযুদ্ধ জাদুঘর

গাজীপুরকে পরিকল্পিত নগরী হিসেবে গড়তে চান নতুন চেয়ারম্যান

গাজীপুরকে পরিকল্পিত নগরী হিসেবে গড়তে চান নতুন চেয়ারম্যান

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই

0 Comments