জাতীয়

ড্রিংকওয়েলের সঙ্গে চট্টগ্রাম ওয়াসার চুক্তি, বসবে পানির ৯৪ বুথ

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
ড্রিংকওয়েলের সঙ্গে চট্টগ্রাম ওয়াসার চুক্তি, বসবে পানির ৯৪ বুথ
ড্রিংকওয়েলের সঙ্গে চট্টগ্রাম ওয়াসার চুক্তি, বসবে পানির ৯৪ বুথ

চট্টগ্রাম নগরীতে নিরাপদ পানি সরবরাহ আরও সহজ করতে নতুন করে ৯৪টি পানি এটিএম বসানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এ লক্ষ্যে ওয়াসার সঙ্গে ড্রিংকওয়েলের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। পাঁচ বছরের জন্য এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম ওয়াসা ভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

ড্রিংকওয়েল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রাম ওয়াসা ও ড্রিংকওয়েলের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী, নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ৯৪টি পানি এটিএম স্থাপন করা হবে। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার আওতায় ছয়টি পানি এটিএম রয়েছে। নতুন ৯৪টি যুক্ত হলে নগরীতে পানি এটিএমের সংখ্যা দাঁড়াবে ১০০টিতে।

আরও পড়ুন

ঢাকা ওয়াসার এটিএম বুথ পরিদর্শন এলজিআরডি মন্ত্রীর

চুক্তির আওতায় ড্রিংকওয়েল ওয়াসার সরবরাহ করা পানির মান ও প্রয়োজনীয় শোধনব্যবস্থা মূল্যায়ন করবে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত শোধনব্যবস্থার বিষয়ও নির্ধারণ করা হবে।

পানি এটিএমগুলোতে পরিচয়ভিত্তিক কার্ড ব্যবস্থার মাধ্যমে পানি সরবরাহের প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রাথমিক পর্যায়ে এটিএম স্থাপনের জন্য প্রয়োজনীয় জায়গা দেবে চট্টগ্রাম ওয়াসা। আর এটিএম স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মূলধনি বিনিয়োগ করবে ড্রিংকওয়েল।

সমঝোতা অনুযায়ী, পানি এটিএমের নকশা, স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও ড্রিংকওয়েলের ওপর থাকবে। এর মাধ্যমে নগরবাসীর কাছে নিরাপদ ও মানসম্মত পানি সহজে পৌঁছে দেওয়ার পাশাপাশি পানি সংগ্রহের আধুনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

আরও পড়ুন

হুট করে বাড়লো ওয়াসার এটিএম বুথের পানির দাম, ক্ষুব্ধ গ্রাহক

অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জাহাঙ্গীর আলম, ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী, সেবা প্রকৌশল বিভাগের প্রধান মো. আবদুস সাত্তার এবং চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) প্রকৌশলী বিষ্ণু কুমার সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএমএ/এসএইচএস

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।

জাতীয়

View more
বইপাঠ ও ইতিহাস চর্চায় নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার আহ্বান  
বইপাঠ ও ইতিহাস চর্চায় নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার আহ্বান  

সাহিত্যচর্চা, ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের মাঝে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে পল্লী সাহিত্য সাময়িকীর প্রকাশনা উপলক্ষে আলোচনা সভা।  পল্লী সাহিত্য সংসদ হবিগঞ্জের আয়োজনে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

RIPOTER NEWS নভেম্বর ১৫, ২০২৬ 0
শান্তর বিশ্বাস নিয়েই নড়বড়ে বাংলাদেশ নামছে দ.আফ্রিকা পরীক্ষায়

শান্তর বিশ্বাস নিয়েই নড়বড়ে বাংলাদেশ নামছে দ.আফ্রিকা পরীক্ষায়

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সাগরে যেতে মানা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সাগরে যেতে মানা

হানিট্র্যাপ: গুপ্তচরবৃত্তির আলোচিত ৫ সিনেমা

হানিট্র্যাপ: গুপ্তচরবৃত্তির আলোচিত ৫ সিনেমা

নির্জন জঙ্গলে মিলল ৫ কেজি গয়না, জনপ্রিয় নারী ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার
নির্জন জঙ্গলে মিলল ৫ কেজি গয়না, জনপ্রিয় নারী ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

ভারতের মাদুরাইয়ে বিখ্যাত গয়নার ব্র্যান্ড ‘তানিশক’-এর শোরুম থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরা চুরির চাঞ্চল্যকর ঘটনায় জনপ্রিয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মীনাক্ষী এবং মূল অভিযুক্তের বাবা অশোককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে মীনাক্ষীর দেওয়া তথ্যের ভিত্তিতে নির্জন জঙ্গলে মাটির নিচে পুঁতে রাখা ৫ কেজির বেশি গয়না উদ্ধার করা হয়েছে।

RIPOTER NEWS নভেম্বর ১৫, ২০২৬ 0
‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা: জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা পুলিশের

‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা: জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা পুলিশের

মহাকাশে নতুন ইতিহাস: ফিরে আসা রকেটকে ক্যাচ ধরল স্পেসএক্স

মহাকাশে নতুন ইতিহাস: ফিরে আসা রকেটকে ক্যাচ ধরল স্পেসএক্স

রোনালদোবিহীন পর্তুগাল উড়ে গেল ডেনমার্কের বিপক্ষে

রোনালদোবিহীন পর্তুগাল উড়ে গেল ডেনমার্কের বিপক্ষে

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত
ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের  রাফা বিগ্রেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত হয়েছেন।

RIPOTER NEWS নভেম্বর ১৫, ২০২৬ 0
বায়ুদূষণে তৃতীয় ঢাকা, শীর্ষে লাহোর

বায়ুদূষণে তৃতীয় ঢাকা, শীর্ষে লাহোর

দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম

দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম

তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

0 Comments