বিশ্বজুড়ে পাঠকপ্রিয় ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহোর সাড়া জাগানো উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’ এবার জীবন্ত হয়ে উঠছে ঢাকার মঞ্চে। আত্মোপলব্ধি, স্বপ্ন ও ভাগ্যের সন্ধানে এক তরুণের আন্দালুসিয়া থেকে মিসরের পিরামিডের উদ্দেশে যাত্রার রূপকধর্মী গল্পটি এবার দেখা যাবে নাটকের রূপে।
‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’ নামে নাটকটি মঞ্চে নিয়ে আসছে নাট্যদল এক্টোম্যানিয়া। নাট্যরূপ দিয়েছেন মাহফুজ ইসলাম মেঘ এবং নির্দেশনা দিচ্ছেন তালহা জুবায়ের। এটি এক্টোম্যানিয়ার চতুর্থ প্রযোজনা।
‘দ্য আলকেমিস্ট’ উপন্যাসের মূল দর্শন হলো মানুষ যখন মন থেকে কোনো কিছু চায়, তখন সেই স্বপ্ন পূরণের পথে পুরো বিশ্বব্রহ্মাণ্ড যেন তার সহায় হয়ে ওঠে। এই সর্বজনীন ভাবনা, জীবনের লক্ষ্য ও আত্মঅন্বেষণের গল্পকেই নাট্যমঞ্চে তুলে ধরা হয়েছে এই প্রযোজনায়।
নাট্যদল এক্টোম্যানিয়ার প্রধান ও নির্দেশক তালহা জুবায়ের বলেন, ‘বর্তমান সময়ে আমরা পেশাজীবনের ইঁদুরদৌড়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়েছি যে অনেক সময় ভুলে যাই, জীবনে আসলে কী করতে চেয়েছিলাম। আলকেমিস্ট আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, যা অর্জনের জন্যই আমাদের জন্ম। নিজের ভেতরের তাগিদ ও স্বপ্নকে নতুন করে খুঁজে পাওয়ার জন্যই এই প্রযোজনা। এটি দর্শকের ভেতরে স্বপ্ন দেখার তাগিদ এবং আত্মিক যাত্রাকে নতুনভাবে উসকে দেবে।’
নির্দেশক জানান, আগামী ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। পরদিন ১৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় দ্বিতীয় প্রদর্শনী এবং সন্ধ্যা ৭টায় তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শশাঙ্ক সাহা, কামরুজ্জামান তাপু, সায়েম সিজান, সালাউদ্দিন ইভান, কামরুল তিহান, ফাতেমা ইলমা, সায়েরা আকতার, মাহবুবা মৌ, সানবি মীর, জয়ব্রত বিশ্বাস, মাহফুজ ইসলাম মেঘ, মইনুল বাপ্পী, বরিষ-ধরা, সাকিব শুভ, ঐশি রায়, দিবাকর জিতু, সাদ, রিহাদ ইসলাম, আরিয়ান, সুলাইহা তারজিয়া, রুদ্র ও জনি।
এলআইএ
মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।
সাম্প্রতিক সময়ে একাধিক হিন্দি সিনেমা বক্স অফিসে জাদু দেখাতে পারেনি। হিন্দি সিনেমার দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে না পারার কারণ কী?
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি আরও বলেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ২০২৭ সাল পর্যন্ত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রয়টার্সের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন ও সৌদি পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্রগুলোর তথ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে চাপ এবং সৌদি ভূখণ্ডে হামলার দেশটি আরও প্রায় ছয় মাস অভিযান চালিয়ে যেতে চায়।
কক্সবাজারের রামুতে রেলক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‘যে যে ধর্মের অনুসারীই হই না কেন, সকলেই মিলে চেষ্টা করব বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশ যেন একটি মানবিক রাষ্ট্র ও মানবিক দেশ গঠন করে পুরো দেশটাকে শান্তি ও সমৃদ্ধির মধ্যে এগিয়ে নিতে পারি।’
মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‘যে যে ধর্মের অনুসারীই হই না কেন, সকলেই মিলে চেষ্টা করব বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশ যেন একটি মানবিক রাষ্ট্র ও মানবিক দেশ গঠন করে পুরো দেশটাকে শান্তি ও সমৃদ্ধির মধ্যে এগিয়ে নিতে পারি।’
ওড়িশা উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশে আরও ২ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সোমবার (২৩ নভেম্বর) থেকে বৃষ্টি কমে আসতে পারে এবং মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।