জাতীয়

ডাকসুর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে যা বললো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
ডাকসুর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে যা বললো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
ডাকসুর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে যা বললো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

বিভিন্ন সংবাদমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে প্রকাশিত বেশ কয়েকটি সংবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এসব সংবাদ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ ও লালন করে। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয় পরিবার ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এটি উদ্বোধন করেন।

আরও পড়ুন

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবি শিক্ষার্থী

এতে বলা হয়, ঢাকা ইউনিভার্সিটি অর্ডার, ১৯৭৩ (Dhaka University Order, 1973) এর অনুচ্ছেদ ২৪(এ) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি তদারকি, রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের দায়িত্ব সিন্ডিকেটের ওপর ন্যস্ত। অন্যদিকে ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্স অ্যান্ড রেগুলেশনস (Dhaka University Ordinances and Regulations) এর চ্যাপ্টার ১৪ (Chapter XIV) এর ধারা ৪ এর নোট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যে কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশনা সাপেক্ষে নেবেন।

কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ‘নির্ভীক জুলাই’ নামে কলাভবন সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে যে স্মৃতিস্তম্ভ স্থাপন করেছে, তা সিন্ডিকেট কিংবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কোনোরূপ অনুমতি বা আলোচনা করে স্থাপন করেনি। যা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন অনুযায়ী এখতিয়ারবর্হিভূত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শনের বিষয়টিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক এমন ব্যক্তিদের ছবি বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সংস্কার শেষে উদ্বোধন ডাকসুর সংগ্রহশালা, থাকছে ইতিহাসের দুর্লভ স্মৃতি

এছাড়া ডাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়নের জন্য অনুমোদন ছাড়া ওয়েবসাইট চালু করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষক মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রাতিষ্ঠানিক বিষয়। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি, সংগঠন বা ছাত্র সংসদ নিজেদের উদ্যোগে পৃথক মূল্যায়ন ব্যবস্থা চালু করতে পারে না। একই সঙ্গে এই ওয়েবসাইট চালু করে শিক্ষকদের ব্যক্তিগত তথ্যও বাইরে আনা হয়েছে। যা আইন অনুযায়ী শাস্তিমূলক অপরাধ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে Teaching Evaluation-এর (শিক্ষক মূল্যায়ন) জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা রয়েছে এবং তা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদিত হয়েছে। যা বাস্তবায়নের পথে। ফলে অনুমোদিত নীতিমালার বাইরে গিয়ে পৃথক কোনো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালু করার উদ্যোগ গ্রহণযোগ্য নয়। এটি বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার সামিল। এমতাবস্থায় ডাকসুর এ ধরনের কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য।

আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালা / জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবি শিক্ষার্থী, যে ব্যাখ্যা দিলেন ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের দ্বৈত প্রশাসন প্রতিষ্ঠার সুযোগ নেই। ডাকসু একটি গুরুত্বপূর্ণ ছাত্রপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হলেও তার সব কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি, নীতিমালা ও প্রশাসনিক কাঠামোর মধ্যে থেকেই পরিচালিত হতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্তৃত্বকে পাশ কাটিয়ে কোনো সমান্তরাল কাঠামো বা প্রক্রিয়া প্রতিষ্ঠার চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসের মর্যাদা রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের আপস করবে না। বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া কোনো স্থাপনা নির্মাণ, পৃথক প্রশাসনিক ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরটি/বিএ

Popular post
গ্রামীণ ঐতিহ্যের আবহে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত লালমনিরহাট

তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে একদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কেরানীগঞ্জে ক্যাফের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার  রামেরকান্দা এলাকায় একটি ক্যাফের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৯. ১০ মিনিটের দিকে রামেরকান্দা এলাকার আহমেদ সাগর ক্যাফের সামনে এ বিস্ফোরণ ঘটে।

বগুড়ায় সাড়ে ১১ হাজার পিস ট্যাপেন্টাডলসহ মা-ছেলে গ্রেপ্তার

বগুড়ায় বসতবাড়িতে মজুতকৃত ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি হিসেবে পরিচিত কুলসুম বেগম (৩৮) ও তার ছেলে আব্দুল কাইযুম লামকে (১৯) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

ইনিংস হারের শঙ্কার মাঝেও আশাবাদী হাসান মাহমুদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ।

শখ থেকে স্বপ্নের কারখানা, ক্রিকেট ব্যাটের কারিগর

নিজের ক্রিকেটপ্রেমকে পুঁজি করে গড়ে তুলেছেন ‘শাকিল স্পোর্টস’; ব্যাট মেরামত ও কাস্টমাইজেশনের পাশাপাশি দেশ-বিদেশের ক্রিকেটারদের কাছে পৌঁছে দিচ্ছেন পছন্দের ব্যাট।

রেলওয়ের সিগন্যাল বক্সে আগুন, ব্রাহ্মণবাড়িয়ায় থানার পাশে বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং সংযোগ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

জাতীয়

View more
গ্রামীণ ঐতিহ্যের আবহে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত লালমনিরহাট
গ্রামীণ ঐতিহ্যের আবহে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত লালমনিরহাট

তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে একদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
কেরানীগঞ্জে ক্যাফের সামনে ককটেল বিস্ফোরণ

কেরানীগঞ্জে ক্যাফের সামনে ককটেল বিস্ফোরণ

বগুড়ায় সাড়ে ১১ হাজার পিস ট্যাপেন্টাডলসহ মা-ছেলে গ্রেপ্তার

বগুড়ায় সাড়ে ১১ হাজার পিস ট্যাপেন্টাডলসহ মা-ছেলে গ্রেপ্তার

ইনিংস হারের শঙ্কার মাঝেও আশাবাদী হাসান মাহমুদ

ইনিংস হারের শঙ্কার মাঝেও আশাবাদী হাসান মাহমুদ

শখ থেকে স্বপ্নের কারখানা, ক্রিকেট ব্যাটের কারিগর
শখ থেকে স্বপ্নের কারখানা, ক্রিকেট ব্যাটের কারিগর

নিজের ক্রিকেটপ্রেমকে পুঁজি করে গড়ে তুলেছেন ‘শাকিল স্পোর্টস’; ব্যাট মেরামত ও কাস্টমাইজেশনের পাশাপাশি দেশ-বিদেশের ক্রিকেটারদের কাছে পৌঁছে দিচ্ছেন পছন্দের ব্যাট।

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
রেলওয়ের সিগন্যাল বক্সে আগুন, ব্রাহ্মণবাড়িয়ায় থানার পাশে বিস্ফোরণ

রেলওয়ের সিগন্যাল বক্সে আগুন, ব্রাহ্মণবাড়িয়ায় থানার পাশে বিস্ফোরণ

টুঙ্গিপাড়া সীমান্তে পিরোজপুর জেলা ছাত্রদলের মহড়া, গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা!

টুঙ্গিপাড়া সীমান্তে পিরোজপুর জেলা ছাত্রদলের মহড়া, গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা!

দুবলার চরে শুঁটকি মৌসুমে দুর্যোগের ছোবল, দুশ্চিন্তায় ১০ হাজার জেলে

দুবলার চরে শুঁটকি মৌসুমে দুর্যোগের ছোবল, দুশ্চিন্তায় ১০ হাজার জেলে

টাঙ্গাইলের গোড়াইতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
টাঙ্গাইলের গোড়াইতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াইতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ১২ টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
রাজশাহী মহানগরীতে নারীদের ভোগান্তি, নেই পর্যাপ্ত শৌচাগার

রাজশাহী মহানগরীতে নারীদের ভোগান্তি, নেই পর্যাপ্ত শৌচাগার

আ.লীগের লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, বিজিবি-আনসার মোতায়েন

আ.লীগের লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, বিজিবি-আনসার মোতায়েন

গাজীপুরে অটোরিকশা চলাচলে নিবন্ধনসহ নতুন নিয়ম

গাজীপুরে অটোরিকশা চলাচলে নিবন্ধনসহ নতুন নিয়ম

0 Comments