জাতীয়

আগস্টে ডিএমপিতে সেরা মিরপুর বিভাগ, গোয়েন্দায় লালবাগ

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
আগস্টে ডিএমপিতে সেরা মিরপুর বিভাগ, গোয়েন্দায় লালবাগ
আগস্টে ডিএমপিতে সেরা মিরপুর বিভাগ, গোয়েন্দায় লালবাগ

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে ২০২৬ সালের আগস্টের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব পুরস্কার দেওয়া হয়। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।

আগস্ট মাসের মূল্যায়নে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগ হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে মিরপুর মডেল থানা। দ্বিতীয় হয়েছে উত্তরা-পশ্চিম থানা এবং তৃতীয় শাহজাহানপুর থানা।

আরও পড়ুন

রাজধানীতে পুলিশের অভিযানে ৫৪৭ জন গ্রেফতার

সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল বাসার মোল্যা প্রথম স্থান অর্জন করেছেন। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন।

শ্রেষ্ঠ এসআইদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর থানার এসআই মো. দেলোয়ার হোসেন। দ্বিতীয় যাত্রাবাড়ী থানার এসআই মহিবুল্লাহ এবং তৃতীয় বনানী থানার এসআই জুম্মান খান।

এএসআইদের মধ্যে প্রথম হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. কামাল উদ্দিন। দ্বিতীয় যাত্রাবাড়ী থানার এএসআই মো. আখতারুজ্জামান মণ্ডল পলাশ এবং তৃতীয় পল্টন থানার এএসআই মো. নাজিম উদ্দিন।

এদিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব।

আরও পড়ুন

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মিরপুর ট্রাফিক জোনের সার্জেন্ট মো. সামসুদ্দীন সরকার এবং দ্বিতীয় হয়েছেন যাত্রাবাড়ী ট্রাফিক জোনের সার্জেন্ট টুটুল মালো।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হকসহ যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার ওসি এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 টিটি/ইএ

Popular post
গ্রামীণ ঐতিহ্যের আবহে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত লালমনিরহাট

তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে একদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কেরানীগঞ্জে ক্যাফের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার  রামেরকান্দা এলাকায় একটি ক্যাফের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৯. ১০ মিনিটের দিকে রামেরকান্দা এলাকার আহমেদ সাগর ক্যাফের সামনে এ বিস্ফোরণ ঘটে।

বগুড়ায় সাড়ে ১১ হাজার পিস ট্যাপেন্টাডলসহ মা-ছেলে গ্রেপ্তার

বগুড়ায় বসতবাড়িতে মজুতকৃত ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি হিসেবে পরিচিত কুলসুম বেগম (৩৮) ও তার ছেলে আব্দুল কাইযুম লামকে (১৯) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

ইনিংস হারের শঙ্কার মাঝেও আশাবাদী হাসান মাহমুদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ।

শখ থেকে স্বপ্নের কারখানা, ক্রিকেট ব্যাটের কারিগর

নিজের ক্রিকেটপ্রেমকে পুঁজি করে গড়ে তুলেছেন ‘শাকিল স্পোর্টস’; ব্যাট মেরামত ও কাস্টমাইজেশনের পাশাপাশি দেশ-বিদেশের ক্রিকেটারদের কাছে পৌঁছে দিচ্ছেন পছন্দের ব্যাট।

রেলওয়ের সিগন্যাল বক্সে আগুন, ব্রাহ্মণবাড়িয়ায় থানার পাশে বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং সংযোগ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

জাতীয়

View more
গ্রামীণ ঐতিহ্যের আবহে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত লালমনিরহাট
গ্রামীণ ঐতিহ্যের আবহে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত লালমনিরহাট

তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে একদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
কেরানীগঞ্জে ক্যাফের সামনে ককটেল বিস্ফোরণ

কেরানীগঞ্জে ক্যাফের সামনে ককটেল বিস্ফোরণ

বগুড়ায় সাড়ে ১১ হাজার পিস ট্যাপেন্টাডলসহ মা-ছেলে গ্রেপ্তার

বগুড়ায় সাড়ে ১১ হাজার পিস ট্যাপেন্টাডলসহ মা-ছেলে গ্রেপ্তার

ইনিংস হারের শঙ্কার মাঝেও আশাবাদী হাসান মাহমুদ

ইনিংস হারের শঙ্কার মাঝেও আশাবাদী হাসান মাহমুদ

শখ থেকে স্বপ্নের কারখানা, ক্রিকেট ব্যাটের কারিগর
শখ থেকে স্বপ্নের কারখানা, ক্রিকেট ব্যাটের কারিগর

নিজের ক্রিকেটপ্রেমকে পুঁজি করে গড়ে তুলেছেন ‘শাকিল স্পোর্টস’; ব্যাট মেরামত ও কাস্টমাইজেশনের পাশাপাশি দেশ-বিদেশের ক্রিকেটারদের কাছে পৌঁছে দিচ্ছেন পছন্দের ব্যাট।

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
রেলওয়ের সিগন্যাল বক্সে আগুন, ব্রাহ্মণবাড়িয়ায় থানার পাশে বিস্ফোরণ

রেলওয়ের সিগন্যাল বক্সে আগুন, ব্রাহ্মণবাড়িয়ায় থানার পাশে বিস্ফোরণ

টুঙ্গিপাড়া সীমান্তে পিরোজপুর জেলা ছাত্রদলের মহড়া, গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা!

টুঙ্গিপাড়া সীমান্তে পিরোজপুর জেলা ছাত্রদলের মহড়া, গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা!

দুবলার চরে শুঁটকি মৌসুমে দুর্যোগের ছোবল, দুশ্চিন্তায় ১০ হাজার জেলে

দুবলার চরে শুঁটকি মৌসুমে দুর্যোগের ছোবল, দুশ্চিন্তায় ১০ হাজার জেলে

টাঙ্গাইলের গোড়াইতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
টাঙ্গাইলের গোড়াইতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াইতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ১২ টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
রাজশাহী মহানগরীতে নারীদের ভোগান্তি, নেই পর্যাপ্ত শৌচাগার

রাজশাহী মহানগরীতে নারীদের ভোগান্তি, নেই পর্যাপ্ত শৌচাগার

আ.লীগের লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, বিজিবি-আনসার মোতায়েন

আ.লীগের লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, বিজিবি-আনসার মোতায়েন

গাজীপুরে অটোরিকশা চলাচলে নিবন্ধনসহ নতুন নিয়ম

গাজীপুরে অটোরিকশা চলাচলে নিবন্ধনসহ নতুন নিয়ম

0 Comments