চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আওতাধীন এলাকায় পথ কুকুরকে জলাতঙ্ক টিকা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছেংগারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (এ, আই) মো. ওয়ালী উল্লাহ সরকার, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণী স্বাস্থ্য) পলাশ কুমার দাস'সহ প্রাণিসম্পদ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, ছেংগারচর পৌরসভার ৯টি ওয়ার্ডে পাঁচদিনে তিন শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হবে। এর মাধ্যমে পথ কুকুরের মধ্যে জলাতঙ্কের সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষ ও প্রাণীর মধ্যে রোগটি ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, ‘জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী রোগ। পথ কুকুরের মাধ্যমে এ রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই পথ কুকুরকে টিকার আওতায় আনার মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। ছেংগারচর পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্ধারিত সংখ্যক পথ কুকুরকে টিকা দেওয়ার কার্যক্রম পরিচালনা করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছেংগারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, ‘পথ কুকুরের মাধ্যমে জলাতঙ্কসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি প্রাণীর কল্যাণ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এ ধরনের টিকাদান কর্মসূচির মাধ্যমে জলাতঙ্কের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
শরীফুল ইসলাম/কেজে/এএসএম
সাইবেরিয়ার কেমেরোভোতে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা ১৭ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে।
মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের দায়ে তাকওয়া সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বিশ্ব আজ পারমাণবিক বিপর্যয়ের আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কাছাকাছি পৌঁছে গেছে। আমেরিকান ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক এবং নিউক্লিয়ার স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক পিটার কুজনিক এই ভয়ংকর সতর্কবার্তা দিয়েছেন। ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ এক বিশাল পারমাণবিক বিপদের ঝুঁকি তৈরি করেছে।
নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে লক্ষ্মীপুরে `মধুবন বেকারি অ্যান্ড সুইটস`-কে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করা হয়েছে।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা এবং পরবর্তীতে জবাবে ইরানে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনব্যাপি এসব ঘটনা ঘটে।
সাইবেরিয়ার কেমেরোভোতে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা ১৭ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করা হয়েছে।
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।