জাতীয়

বৃষ্টিভেজা ভালোবাসা—পর্ব: ২

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৫, ২০২৬ 0
বৃষ্টিভেজা ভালোবাসা—পর্ব: ২
বৃষ্টিভেজা ভালোবাসা—পর্ব: ২

অনেক দিন পর ছোটবেলার বন্ধুকে দেখতে পেয়ে নিহাদ ফিরে গেল শৈশবের সেই দিনগুলোতে। একসঙ্গে খেলা, প্রাইভেট পড়তে যাওয়া, ক্লাসে পড়া নিয়ে প্রতিযোগিতা। প্রাইমারি জীবনের ফাইনাল পরীক্ষা দিয়ে সবাই আলাদা আলাদা হাইস্কুলে ভর্তি হওয়া, সময়ের পরিবর্তনে একসময় অদিতির স্মৃতি চাপা পড়ে যায়, আজ আবার সেই অদিতিকে দেখে আগের কথা মনে পড়ে গেল, অদিতির সবকিছু বদলে গেলেও রাগটা এখনো আগের মতোই আছে।
পরদিন ক্লাসে অদিতি ছাতা হাতে নিহাদের দিকে এগিয়ে আসে।
অদিতি: তোমার ছাতাটা।
নিহাদ: থ্যাংকস...তুমি!!
-হুম, একই ক্লাসে পড়ছি যখন, তুমি বলতে প্রবলেম কী?
-প্রবলেম নেই, তুমি কি আজকেই ভর্তি হয়েছ?
-নাহ, ওরিয়েন্টশন ক্লাসে আসতে পারিনি।
-ওহ! যা–ই হোক, আজকে ছাতা এনেছ?
-হুম। (অদিতি মুচকি হাসি দিয়ে চলে যায়।)

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.com

তারপর একসঙ্গে প্রাইভেট, কোচিং, ক্লাস—সবকিছু যেন সেই আগের মতোই চলতে লাগল, মজার ব্যাপার হলো, অদিতি এখনো নিহাদকে চিনতে পারেনি। ধীরে ধীরে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়।
ছুটির দিন বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠে ক্যাম্পাসের বকুলতলায়।
নিহাদ: আচ্ছা, আমি যা দেখি, তুমি কি তা দেখো?
অদিতি: তুমি কী দেখো?
-আমি দেখি, তোমার ওই চোখে আমার পৃথিবী, অসীম মমতা, একটু লাজুকতা আর মিষ্টি চাহনি।
-চোখ তো চোখই, চোখে এসব দেখার কী আছে?
কিছুক্ষণ পর...
-আচ্ছা আমি যা দেখি, তুমি কি তা দেখো?
-কী দেখো?
-আমি দেখি তোমার মুখের মিষ্টি হাসি, আর ঠোঁটের নিচের তিল, আর মেকাপের ওপর জমা বিন্দু বিন্দু ঘাম। আর দেখি...
-থামো, আর বলতে হবে না।
অদিতির রাগের কণ্ঠ শুনে নিহাদ কিছুক্ষণ চুপ করে আবার বলে...
-আচ্ছা আমি যা দেখি...
-কী দেখো তাড়াতাড়ি বলো, এত ভাব করে বলতে হবে না।

বৃষ্টিভেজা ভালোবাসা—পর্ব: ১

অদিতির চোখে আরও বিরক্তি দেখে নিহাদ এবার প্রকৃতির আশ্রয় নেয়।
-আমি দেখি ওই নীল আকাশ। সেখানে দেখি মেঘেদের আনাগোনা, তাদের একেকটা রূপে আকাশের ক্যানভাসে এঁকে চলে নানা প্রতিকৃতি।
-আকাশ তো আকাশই, এভাবে আকাশ দেখার কী আছে?
এবার হাল ছেড়ে দিয়ে নিহাদ চুপ করে রইল।
- কী ব্যাপার, চুপ করে আছ কেন? এই নিহাদ...(ধাক্কা দিতে দিতে বলল অদিতি)
তারপরও নিহাদকে চুপ করে থাকতে দেখে পাশ থেকে উঠে নিহাদের বাঁ গালে ঠাস করে চড় মারে। আকস্মিক চড় খেয়ে নিহাদ বিস্মিত আর ব্যথিত। চড় খেয়ে নিহাদ ভাবছে, কী মেয়েরে বাবা! সবার সামনে এভাবে চড় মারতে একটুও দ্বিধা বোধ করল না! বন্ধুরা কী যেন একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিল, ঠাস শব্দ শুনে সবাই চুপ করে ওদের দিকে তাকিয়ে আছে। ফ্রেন্ড সার্কেলের সবাই অদিতিকে অনেক ভয় পায়।
নিহাদ: এ কী, তুমি আমাকে চড় মারলে কেন?
অদিতি: এত কবি কবি ভাব নিয়ে ঢং করে কথা বলছ কেন? ঢং আমি একদম সহ্য করতে পারি না।
-আমি তো শুধু মজা করছিলাম।
-আর কোনো কথা বলবা না।
- ঠিক আছে।
বলেই নিহাদ সেখান থেকে উঠে পড়ে। চলবে...
লেখক: নাহিদ হোসাইন, ভৈরব, কিশোরগঞ্জ।

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।

জাতীয়

View more
১১ জেলায় কিশোর গ্যাংয়ের ৫৯৮ সদস্য আটক
১১ জেলায় কিশোর গ্যাংয়ের ৫৯৮ সদস্য আটক

কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ৫৯৮ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে ৩৯৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

RIPOTER NEWS নভেম্বর ৮, ২০২৬ 0
গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

হুমকির অভিযোগ, আনিসুল-সালমানের মামলার সাক্ষীর নিরাপত্তার নির্দেশ

হুমকির অভিযোগ, আনিসুল-সালমানের মামলার সাক্ষীর নিরাপত্তার নির্দেশ

ঘুষ না দেওয়ায় চুরির মামলায় ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ঘুষ না দেওয়ায় চুরির মামলায় ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

খুলনায় শিক্ষা অফিসের কর্মকর্তা গুলিবিদ্ধ 
খুলনায় শিক্ষা অফিসের কর্মকর্তা গুলিবিদ্ধ 

খুলনা নগরীতে মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সরকারি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান (৫৯) আহত হয়েছেন। 

RIPOTER NEWS নভেম্বর ৮, ২০২৬ 0
প্রকাশনা শিল্পের বিকাশে বাংলা একাডেমি ও গ্রন্থকেন্দ্র শক্তিশালী করার তাগিদ

প্রকাশনা শিল্পের বিকাশে বাংলা একাডেমি ও গ্রন্থকেন্দ্র শক্তিশালী করার তাগিদ

মিশরে ২ ট্রেনের সংঘর্ষে নিহত ৭

মিশরে ২ ট্রেনের সংঘর্ষে নিহত ৭

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ

0 Comments