নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২
কারাবাস থেকে মুক্তি পেয়ে ২০২২ সালের নির্বাচনে অতি-ডানপন্থি জাইর বলসোনারোকে পরাজিত করে তৃতীয়বারের মতো ক্ষমতায় ফেরেন লুলা। আমাজন জঙ্গল রক্ষা, অর্থনীতি চাঙা করা এবং আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন সফলভাবে আয়োজনের পর ২০২৬ সালে ৮০ বছর বয়সে তিনি চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে জয়লাভ করেন। প্রথম দফার ভোটে কিছুটা পিছিয়ে থাকলেও মাত্র ৩ সপ্তাহের ব্যবধানে নির্বাচনি কৌশল বদলে ফেলেন লুলা। ডিজিটাল প্রচারণায় জোর দিয়ে এবং ভোটারদের আস্থা ফিরিয়ে এনে তিনি প্রতিদ্বন্দ্বীর তুলনায় ৪৪ লাখেরও বেশি ভোট বেশি পেয়ে ৫২ শতাংশের কাছাকাছি ভোট নিশ্চিত করেন। ১৯৮৫ সালে সামরিক শাসনের অবসানের পর প্রথম দফায় পিছিয়ে থেকে চূড়ান্ত ভোটে জয়ের এই ঘটনা ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসে এক বিরল রেকর্ড।