কক্সবাজারের টেকনাফে চোরাকারবারিরা মাদক কেনাবেচার সময় র্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি র্যাব।
র্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল শাপলা চত্বর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফের সাবরাং বাজার পাড়া এলাকায় ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে মজুত করে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের সত্যতা নিশ্চিত করতে আভিযানিক দলটি ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে সাবরাং ইউপির ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা ফিরোজের লবণের মাঠের পাশের এলাকায় পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৮-১০ জন মাদক কারবারি ৪টি পোটলা ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে পোটলাগুলো থেকে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
জাহাঙ্গীর আলম/এফএ
অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা স্তন প্রতিস্থাপন করিয়েছেন।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে সংগঠিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে ‘টার্নিং পয়েন্ট’ বা মোড় পরিবর্তনের ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ রায়কে স্বাগত জানান এবং দ্রুত তা বাস্তবায়নের পাশাপাশি অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটানোর জন্য বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার পর প্রতিশোধ নিতে দেশটিজুড়ে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) চালানো এ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও সরবরাহ অবকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চলমান যুদ্ধ শুরুর পর এটিকে রাশিয়ার অন্যতম বৃহৎ সমন্বিত হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে।
ভারতে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) নামে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম নাগরিকদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানানোর প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)।
বাংলাদেশের প্রতি পাঁচ ফায়ার স্টেশনের মধ্যে চারটিতেই নেই স্টেশন অফিসার; রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমার; বাংলাদেশে লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সংক্রমণ এবং আওয়ামী লীগের নাশকতা নিয়ে গোয়েন্দাদের হাতে আসা তথ্যের খবর গুরুত্ব পেয়েছে শনিবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।
নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে লাগা আগুনে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন।
অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা স্তন প্রতিস্থাপন করিয়েছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে লাগা আগুনে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন।
কক্সবাজারের রামুতে রেলক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।