অপরাধ

১২ হাজার ইয়াবা, ৫২ কেজি গাঁজাসহ চট্টগ্রামে গ্রেফতার ৫১৭

এস কে সামিউল ইসলাম, সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
১২ হাজার ইয়াবা, ৫২ কেজি গাঁজাসহ চট্টগ্রামে গ্রেফতার ৫১৭
১২ হাজার ইয়াবা, ৫২ কেজি গাঁজাসহ চট্টগ্রামে গ্রেফতার ৫১৭

চট্টগ্রাম নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত অভিযানে ৫১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১২ হাজার ৪০৪ ইয়াবা, ৩৭৪ লিটার চোলাই মদ, ৫২ কেজি ৭৬৭ গ্রাম গাঁজা ও বিদেশি মদ-বিয়ার উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদকসংক্রান্ত ৩৭টি মামলা করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ৫১৭ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, পূর্বের মামলায় ৬০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৩ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন রয়েছেন।

এছাড়া কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৭ জন, পরোয়ানামূলে ১১৯ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার করা হয়েছে আরও ২০৬ জনকে। তাদের মধ্যে নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৬ জন মাদক ব্যবসায়ী, তিনজন মাদক বহনকারী এবং ১৫৭ জন মাদকসেবী রয়েছেন।

আরও পড়ুন

মাদক শুধু জীবন নয়, পরিবার-সমাজ-রাষ্ট্রও ধ্বংস করে: এসপি মাসুদ

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৩১ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে ১২ হাজার ৪০৪ ইয়াবা ট্যাবলেট, ৩৭৪ লিটার চোলাই মদ, ৫২ কেজি ৭৬৭ গ্রাম গাঁজা, চার বোতল বিদেশি মদ ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, জনস্বার্থে মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে।

এমআরএএইচ/এমআইএইচএস

Popular post
কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধি, ক্ষুদ্র কৃষকদের জন্য অনুদান নিশ্চিত করা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জ হাসপাতালে আটক ৫ দালালকে ৭ দিন করে কারাদণ্ড

হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করেছেন এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

মোহাম্মদপুরের ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

রাজধানীর মোহাম্মদপুরের পাঁচটি পৃথক স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চারটি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে এবং একটি অবিস্ফোরিত থেকে যায়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে। ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে শ্যামলী থেকে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সদস্যদের পরিবারকে ১১ লাখ ২০ হাজার টাকা সহায়তা দিল শ্রমিক ইউনিয়ন

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সদস্যদের সন্তানদের বিয়ে এবং প্রয়াত শ্রমিকদের পরিবারের কল্যাণে ১১ লাখ ২০ হাজার টাকার নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ১২৪ শিক্ষার্থী ও ২৬ শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩০) নামের এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

অপরাধ

View more
সাংবাদিক আলিফকে গুলি করেন তাজুল, অংশ নেন ৫ জন
সাংবাদিক আলিফকে গুলি করেন তাজুল, অংশ নেন ৫ জন

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের পেছনে তাজুল ইসলামকে মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করেছেন গ্রেপ্তার দুই আসামি।

RIPOTER NEWS নভেম্বর ২, ২০২৬ 0
কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশির সন্ধানে লন্ডন পুলিশ

কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশির সন্ধানে লন্ডন পুলিশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

শ্যামল দত্তসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

শ্যামল দত্তসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

গাড়ি লক্ষ্য করে গুলি, যা বললেন আসিফের স্ত্রী
গাড়ি লক্ষ্য করে গুলি, যা বললেন আসিফের স্ত্রী

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

RIPOTER NEWS অক্টোবর ২৪, ২০২৬ 0
ইউক্রেন যুদ্ধ থেকে অভিজ্ঞতা নিচ্ছে উত্তর কোরিয়া: মার্কিন জেনারেল

ইউক্রেন যুদ্ধ থেকে অভিজ্ঞতা নিচ্ছে উত্তর কোরিয়া: মার্কিন জেনারেল

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’

স্থানীয় লোকজনের অভিযোগ, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে তার এলাকার ‘বড় ভাই’ পরিচয় দিয়ে এএসআই ইলিয়াস হোসাইন থানার কার্যক্রম ও তদন্তকাজে প্রভাব খাটান। তবে এ অভিযোগের সত্যতাও আলাদাভাবে যাচাই করা সম্ভব হয়নি।

RIPOTER NEWS অক্টোবর ৬, ২০২৬ 0
প্রিজনভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর

প্রিজনভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণের চেষ্টা বারবার, ব্যর্থতা কোথায়?

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণের চেষ্টা বারবার, ব্যর্থতা কোথায়?

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার খবর ভিত্তিহীন: টোয়াস

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার খবর ভিত্তিহীন: টোয়াস

0 Comments