শিক্ষা

এশিয়া কাপে আরো একবার ভূলুণ্ঠিত ক্রিকেটের সৌজন্য
এশিয়া কাপে আরো একবার ভূলুণ্ঠিত ক্রিকেটের সৌজন্য

২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা শুরু হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড় ও তাদের প্রতিনিধিদের সঙ্গে করমর্দন করা থেকে বিরত থেকেছেন। এশিয়া কাপে ট্রফি না নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি ঘটার পর এই প্রশ্ন উঠছে, যে খেলা বিভিন্ন সময় ডিপ্লোমেসির অঙ্গ হয়ে থেকেছে সেই ক্রিকেটই কি তার স্বতস্ফুর্ত সৌজন্য ও স্পোর্টসম্যানশীপ হারাচ্ছে?

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি কেন হচ্ছে
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি কেন হচ্ছে

চলতি অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই ও অগাস্টে মোট ৩ লাখ ৫২ হাজার ৪৮৪ কেজি ইলিশ ভারত থেকে বাংলাদেশে আমদানি করেছে ১৯টি আমদানিকারক প্রতিষ্ঠান। আমদানি করা এসব ইলিশের মূল্য প্রায় সাত কোটি টাকা। ভারত থেকে বাংলাদেশে কেন ইলিশ আমদানি হচ্ছে?

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
কুষ্টিয়ায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
কুষ্টিয়ায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

কুষ্টিয়ার খোকসায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সাতজনসহ মোট ৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহদানে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শোমসপুর ইউনিয়নের শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র প্রার্থী মো. রিপন হোসেন। বিশেষ অতিথি ছিলেন খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রোকোনুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। সংবর্ধনায় ৩৫ জনকে সম্মাননা ক্রেস্ট ও নগদ এক হাজার টাকা করে উপহার দেওয়া হয়। কৃতী শিক্ষার্থী সাদিয়া সিদ্দিক জানায়, শিক্ষক ও বাবা-মায়ের দোয়া এবং নিজের পরিশ্রমে জিপিএ-৫ অর্জন করতে পেরেছি। খুবই ভালো লাগছে, এ ধরনের সংবর্ধনায় শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে। সহকারী শিক্ষক সামিউল ইসলাম বলেন, শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে এসএসসিতে সফলতা অর্জন করেছে। সংবর্ধনা প্রদানে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহদানে এমন সংবর্ধনা অনুষ্ঠান আরও বেশি বেশি হওয়া দরকার বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামান। তিনি বলেন, এসএসসি পরীক্ষায় শোমসপুর বালিকা বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিপন হোসেন বলেন, বর্তমান সরকার শিক্ষা ও উন্নয়নবান্ধব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহদানের লক্ষ্যেই এমন সংবর্ধনা অনুষ্ঠান। ভবিষ্যতে আরও বড় আয়োজন করা হবে। আল-মামুন সাগর/এসজেডএইচ/এএসএম

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
২০২৬ সালে মহাসাগরের সেরা ১০টি ছবি
২০২৬ সালে মহাসাগরের সেরা ১০টি ছবি

প্রতি বছর 'ওশান ফটোগ্রাফার অফ দ্য ইয়ার' প্রতিযোগিতাটি ফটোগ্রাফারদের বিশ্বের সাগরের সবচেয়ে শ্বাসরুদ্ধকর ছবি জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। বিশ্বের মহাসাগরগুলোর সৌন্দর্য এবং সেই সাথে এদের সামনে আসা চ্যালেঞ্জগুলো তুলে ধরেছে এমন দশটি অসাধারণ ছবি।

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নির্বাচনে আসছে নতুন নিয়ম
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নির্বাচনে আসছে নতুন নিয়ম

  দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনের নিয়মে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সভাপতি নির্বাচন পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হচ্ছে। কিছু পরিবর্তন ও সংশোধন এনে খসড়া প্রবিধানমালা করা হয়েছে। প্রস্তাবিত প্রবিধানমালা চূড়ান্ত অনুমোদন হলে নতুন নিয়ম কার্যকর হবে। খসড়া প্রবিধানমালা অনুযায়ী- গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির কমিটির সদস্যদের পাশাপাশি স্থানীয় শিক্ষানুরাগী, সমাজসেবক, জনপ্রতিনিধি ও কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তারাও সভাপতি প্রার্থী হতে পারবেন। একই সঙ্গে সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি বহাল রাখা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় প্রস্তাবিত প্রবিধানমালা নিয়ে বিস্তর আলোচনা হয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এতে সভাপতিত্ব করেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের অনুমোদনের পর কমিটি প্রবিধানমালার এ সংশোধনী চূড়ান্ত করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ম্যানেজিং কমিটির নির্বাচন যেভাবে প্রস্তাবিত প্রবিধানমালা অনুযায়ী, ম্যানেজিং কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদস্য পদে আগে নির্বাচন হবে। সদস্য নির্বাচন শেষ হওয়ার সাতদিনের মধ্যে সভাপতির নির্বাচনের জন্য সভা আহ্বান করতে হবে। দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার সভায় সভাপতিত্ব করবেন। উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভাপতি নির্বাচিত হবেন। তবে সভাপতি নির্বাচনের সভায় ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের ন্যূনতম দুই-তৃতীয়াংশের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। একাধিক প্রার্থী সমান সর্বোচ্চ ভোট পেলে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে সভাপতি নির্বাচনের প্রস্তাব করা হয়েছে। পদত্যাগ, মৃত্যু বা অন্য কোনো কারণে সভাপতির পদ শূন্য হলে সর্বোচ্চ সাত কার্যদিবসের মধ্যে নতুন সভাপতি নির্বাচনের বিধানও রাখা হয়েছে। সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান বহাল এদিকে, ২০২৫ সালের সংশোধিত প্রবিধানমালায় থাকা যোগ্যতা সভাপতির শিক্ষাগত স্নাতক বা সমমান ডিগ্রি বহাল রাখা হয়েছে। প্রস্তাবিত প্রবিধানমালাতেও একই যোগ্যতা নির্ধারণের কথা বলা হয়েছে। এতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক বা কর্মচারী ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন না। একই ব্যক্তি একই ধরনের দুটির বেশি ও মেয়াদভিত্তিক ধরনের তিনটির বেশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন না- এমন বিধানও প্রস্তাব করা হয়েছে। গভর্নিং বডির সভাপতি মনোনয়নেও পরিবর্তনগভর্নিং বডির সভাপতি মনোনয়নের ক্ষেত্রেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। ২০২৪ সালের প্রবিধানে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি, অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, শিক্ষাবিদ ও খ্যাতিমান সমাজসেবকদের মধ্য থেকে তিনজনের নাম প্রস্তাবের বিধান ছিল। ২০২৫ সালের সংশোধিত প্রবিধানে ক্ষেত্রমত বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার বিধান আনা হয়। সেখানে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বা অধ্যাপক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাসহ নির্দিষ্ট শ্রেণির ব্যক্তিদের মধ্য থেকে তিনজনের নাম প্রস্তাবের সুযোগ রাখা হয়। তবে ২০২৬ সালের প্রস্তাবিত প্রবিধানে গভর্নিং বডির সভাপতি পদে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও খ্যাতিমান সমাজসেবকদের মধ্য থেকে তিনজনের নাম ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত নামের তালিকায় আগে এবং পরে (ক্রমধারা) থাকার বিষয়টি কোনোভাবেই অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে না। সভাপতির ক্ষমতা কমছে!ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির নির্বাচিত সভাপতির কিছু ক্ষমতা খসড়া প্রবিধানমালায় রহিত করা হয়েছে। তার মধ্যে অন্যতম প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের ক্ষমতা রহিত করা হয়েছে। পাশাপাশি একাধিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। শিক্ষক নিয়োগেও শব্দের পরিবর্তন প্রস্তাবিত প্রবিধানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। এতে বলা হয়েছে, গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি বিধি অনুযায়ী সরকারের সিদ্ধান্তের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান ও কর্মচারী নিয়োগের পাশাপাশি কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত শিক্ষক নিয়োগ করবে। প্রয়োজনের ক্ষেত্রে শিক্ষক ও কর্মচারীদের পদোন্নতিও দেওয়া যাবে। আগের সংশোধিত প্রবিধানে নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের বিষয়টি বাদ দেওয়া হয়েছিল। প্রস্তাবিত প্রবিধানে এনটিআরসিএর শিক্ষক নিবন্ধন প্রার্থীকে নিয়োগ ও কর্মচারীদের প্রয়োজনমতো নিয়োগ বা পদোন্নতি দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এছাড়া প্রস্তাবিত প্রবিধানমালার আরও কয়েকটি স্থানে ‘শিক্ষা বোর্ড চেয়ারম্যান’ শব্দের পরিবর্তে নতুন পরিভাষা প্রতিস্থাপনের কথা উল্লেখ করা হয়। জানতে চাইলে রোববারের সভায় অংশ নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, ‘প্রস্তাবিত প্রবিধানমালা নিয়ে আলোচনা হয়েছে। এটা নিয়ে আরও আলোচনা হতে পারে। এরপর শিক্ষামন্ত্রী অনুমোদন দিলে তা চূড়ান্ত করা হবে। এরপর নীতিমালা আকারে জারি করা হবে। ফলে এটি এখনই চূড়ান্ত হয়েছে, তা বলা যাবে না। আলোচনার মাধ্যমে আরও সংশোধনী আনা হতে পারে।’ এএএইচ/জেএইচ

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আবেদনের তথ্য পরে জানানো হবে
বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আবেদনের তথ্য পরে জানানো হবে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে বিশ্ববিদ্যালয়ের ডিন এবং বিভাগীয় প্রধান কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল এখনো প্রকাশিত না হওয়ায় এবারের ভর্তি-সংক্রান্ত যোগ্যতা, জিপিএ শর্ত ও আবেদনপ্রক্রিয়া এখনো নির্ধারিত হয়নি।ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ৫৫ অনলাইন কোর্স বিনা মূল্যে শেখার সুযোগবাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে একমাত্র সরকারি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ১১টি বিভাগ রয়েছে। ১১টি বিভাগে মোট ৬৩০টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। বিভাগগুলো হলো ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০), ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০), ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০), অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০), টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০), টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (৪০), ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০), এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০) ও টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (৩০)।ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা ৫ ডিসেম্বররাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু ১২ নভেম্বর, পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
শরীরে চর্বির দলা 'লাইপোমা', এটি কি ক্যান্সারে রূপ নিতে পারে?
শরীরে চর্বির দলা 'লাইপোমা', এটি কি ক্যান্সারে রূপ নিতে পারে?

অনেকের শরীরে চামড়ার নিচে নরম ও গোলাকার পিণ্ডের মতো কিছু একটা অনুভব করা যায়, যা ধরলে নড়াচড়া করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় লাইপোমা বা লিপোমা। এটি কী স্বাস্থ্যের জন্য বড় কোনো ঝুঁকি তৈরি করে, চিকিৎসা হয় কীভাবে?

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানিয়েছে, রুশ জেট-চালিত ড্রোন হামলার মাত্র '১৫ মিনিট আগে' ওই ট্রেনের যাত্রীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। হামলার সময় সাবেক সিআইএ প্রধান ডেভিড পেট্রেয়াসও ইয়াহোদিন স্টেশনে থাকা অন্য একটি ট্রেনে ছিলেন। ড্রোনটি ট্রেনটির ইঞ্জিনে আঘাত হানে।

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
পত্রিকা: '২৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২ হাজার কোটি টাকার অনিয়ম'
পত্রিকা: '২৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২ হাজার কোটি টাকার অনিয়ম'

ঢাকা থেকে প্রকাশিত আজকের পত্রিকাগুলোতে গুরুত্ব পেয়েছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের আনা দুর্নীতির অভিযোগ, সাইবার সুরক্ষা আইন সংশোধনের জন্য খসড়া নিয়ে সংবাদ ও আন্তর্জাতিক নানা বিষয়াবলী।

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
ইরান যুদ্ধ ব্রিকস সম্পর্ক নতুন করে তৈরি করছে, যদিও বিভেদ এখনো আছে
ইরান যুদ্ধ ব্রিকস সম্পর্ক নতুন করে তৈরি করছে, যদিও বিভেদ এখনো আছে

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ব্রিকসের সদস্য দেশগুলোর নেতাদের নিজেদের সম্পর্ক পুনর্মূল্যায়নের একটি সুযোগও দিয়েছে। ব্রিকসের সদস্য দেশগুলো একমত যে তাদের একটি নতুন বৈশ্বিক ব্যবস্থা প্রয়োজন, তবে বর্তমান ব্যবস্থার পরিবর্তে কী আসা উচিত এবং সেখানে কীভাবে পৌঁছানো যাবে, সেই প্রশ্নের উত্তর দেওয়া আরও কঠিন।

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
সংস্কার শেষে উদ্বোধন ডাকসুর সংগ্রহশালা, থাকছে ইতিহাসের দুর্লভ স্মৃতি
সংস্কার শেষে উদ্বোধন ডাকসুর সংগ্রহশালা, থাকছে ইতিহাসের দুর্লভ স্মৃতি

সংস্কার শেষে উদ্বোধন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালা। দেশের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় কর্মকাণ্ডের পাশাপাশি ডাকসুর বিভিন্ন সময়ের কার্যক্রম, আন্দোলন-সংগ্রাম ও ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই সংগ্রহশালাটির সংস্কার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংস্কারকাজ শেষে সংগ্রহশালাটির উদ্বোধন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সংস্কার কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন, জিএস এস. এম. ফরহাদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শরিফুল ইসলাম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ডাকসুর সাবেক ভিপি বদরুল আলমের কন্যা ফারজানা আলম ও তার পরিবারের সদস্যরা, ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংস্কার প্রসঙ্গে ফাতিমা তাসনিম জুমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের ইতিহাসের সঙ্গে ডাকসুর ইতিহাস গভীরভাবে জড়িয়ে আছে। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ডাকসু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব কর্মকাণ্ডের অনেক স্মৃতি ও নিদর্শন ছড়িয়ে-ছিটিয়ে ছিল। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই সংগ্রহশালাটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় ছিল। দায়িত্ব নেওয়ার পর এটিকে আধুনিক করার পরিকল্পনা নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় সংস্কারকাজ শেষে আজ এটি উদ্বোধন করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহেরও বেশি সময় ধরে সংগ্রহশালায় ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল সংযোজন করা হবে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় কর্মকাণ্ডও এখানে স্থান পেয়েছে। সময়ের সঙ্গে নতুন নতুন উপকরণ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ডাকসুর সাবেক নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে থাকা পুরোনো ছবি, নথি, প্রকাশনা, পোস্টার, স্মারক ও অন্যান্য ঐতিহাসিক উপকরণ সংগ্রহ করে পর্যায়ক্রমে সংগ্রহশালায় যুক্ত করা হবে বলেও জানান জুমা। ডাকসুর সাবেক ভিপি বদরুল আলমের (১৯৫৭-৫৮ সেশন) কন্যা ফারজানা আলম বলেন, কোনো রাজনৈতিক মতাদর্শের প্রভাব ছাড়াই ১৯৫৭ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ইতিহাস ও তথ্য-উপাত্ত ধারাবাহিক ও নিরপেক্ষভাবে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম ডাকসুর সঙ্গে আগের প্রজন্মের সম্পৃক্ততা, কাজ, প্রতিকূলতা ও সাফল্য সম্পর্কে জানতে পারবে। তিনি আরও বলেন, তখনকার ছাত্র প্রতিনিধিরা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে ছাত্রসমাজের কথা তুলে ধরেছিলেন। ভবিষ্যতে যে দল বা মতের প্রতিনিধিই দায়িত্বে আসুক, এই ইতিহাস যেন অবহেলিত না হয়। কোনো নির্দিষ্ট দল বা মতকে প্রাধান্য না দিয়ে প্রকৃত ও সত্য ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেওয়ায় ডাকসুকে ধন্যবাদ জানান তিনি। ডাকসুর জিএস এস. এম. ফরহাদ বলেন, ১৯৯০ সালের পর দীর্ঘদিন অবহেলায় থাকা এবং প্রায় ময়লার স্তূপে পরিণত হওয়া ডাকসু সংগ্রহশালাটি সংস্কার করা হয়েছে। এখানে প্রাচীন ইতিহাস, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণঅভ্যুত্থান থেকে ২০২৪ সালের জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন ঘটনা ক্রমানুসারে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, কিছু সাবেক ভিপির ছবি ও অন্যান্য তথ্য এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি। তাই আগামী এক সপ্তাহকে সংশোধন ও তথ্য সংযোজনের সময় হিসেবে রাখা হয়েছে। কারও কাছে প্রয়োজনীয় তথ্য, ছবি বা সংশোধনের পরামর্শ থাকলে তা জানানোর আহ্বান জানান তিনি। ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, দীর্ঘদিন অবহেলায় থাকা ডাকসু সংগ্রহশালাটি সংস্কার করে বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে। এখানে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের দুর্লভ দলিল, ছবি ও শহীদদের স্মৃতি সংরক্ষণ করা হয়েছে। তিনি বলেন, ১৯২১ সাল থেকে শুরু হওয়া ডাকসুর ইতিহাস এবং সাবেক ভিপি-জিএসদের নামসহ অনার বোর্ডও এখানে যুক্ত করা হয়েছে। সংগ্রহশালাটিকে আরও সমৃদ্ধ করতে দেশবাসী ও গবেষকদের কাছে থাকা ঐতিহাসিক দলিলপত্র এবং জুলাই আন্দোলনের দুর্লভ ছবি সংগ্রহশালায় জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আরটি/এমকেআর

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
ঢাবিতে চালু হচ্ছে জাপানি ভাষার এনএটি-টেস্ট
ঢাবিতে চালু হচ্ছে জাপানি ভাষার এনএটি-টেস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা দক্ষতা যাচাইয়ের প্রমিত পরীক্ষা এনএটি-টেস্ট (NAT-Test) সেবা চালু হচ্ছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও জাপানি প্রতিষ্ঠান সেনমন কিওউইকু পাবলিশিং কোম্পানি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। আরও পড়ুন খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমঝোতা স্মারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সেনমন কিওউইকু পাবলিশিং কোম্পানি লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট কামাতা সাতোশি সই করেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমসহ বিভাগের কয়েকজন শিক্ষক ও জাপানি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আরও পড়ুন কোনো কর্মকর্তা-জনপ্রতিনিধিকে ঘুস দেওয়া যাবে না: এনবিআর চেয়ারম্যান সমঝোতা স্মারক অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ ক্যাম্পাসে কম্পিউটারভিত্তিক পদ্ধতিতে জাপানি ভাষার এনএটি-টেস্ট পরিচালনা করবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা শিক্ষার মানোন্নয়ন এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। জাপানি ভাষা যাদের মাতৃভাষা নয়— এমন ব্যক্তিদের ভাষাগত দক্ষতা যাচাইয়ে এনএটি-টেস্ট একটি প্রমিত পরীক্ষা। জাপানি ভাষা শেখা শিক্ষার্থী ও অন্যান্য আগ্রহীদের ভাষা দক্ষতা মূল্যায়নে এ পরীক্ষা ব্যবহৃত হয়। আরটি/কেএসআর

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
শিল্প মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
শিল্প মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

শিল্প মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীনে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে ৫টি পদে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর সকাল ১০টায়, আগামী ৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। এক নজরে শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬পদের বিবরণ আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য আবেদন শুরু: ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন পদ্ধতি: অনলাইনে চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর ধরন: নারী - পুরুষ কর্মস্থল: ঢাকা বয়স: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন শিল্প মন্ত্রণালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি: টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৪ নং পদের জন্য ১১২ টাকা, ৫ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আরও পড়ুন৫৩৮ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, আবেদন ফি ৫৬ টাকাএইচএসসি পাসে বিজিবির নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ৫৬ টাকাসেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, ৪০ বছর বয়সেও আবেদনের সুযোগনৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই অফিসার ক্যাডেট হওয়ার সুযোগসেনাবাহিনীর চাকরি পেতে যেসব যোগ্যতা আপনাকে এগিয়ে রাখবে১১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বনশিল্প উন্নয়ন করপোরেশনসেনাবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন১৪২ জনকে নিয়োগ দেবে সমরাস্ত্র কারখানা, এসএসসি পাসেও আবেদনসেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ এমআইএইচ

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
ঘোষণার পরেও নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন?
ঘোষণার পরেও নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন?

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৩১শে অগাস্ট নতুন বেতন কাঠামোর অনুমোদন দেয় সরকার। সপ্তাহখানেকের মধ্যেই সেটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হতে পারে বলে তখন ইঙ্গিত দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু দুই সপ্তাহ পার হলেও নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি নিয়ে কী জানা যাচ্ছে?

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
গাজীপুর থেকে চুরি যাওয়া লেমুর ভারতে আম্বানিদের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে?
গাজীপুর থেকে চুরি যাওয়া লেমুর ভারতে আম্বানিদের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে?

বাংলাদেশের গাজীপুর সাফারি পার্ক থেকে বছর দেড়েক আগে 'রিঙ-টেইলড' বা ডোরাকাটা লেজের যে দু'টি লেমুর চুরি হয়েছিল, সেগুলো ভারতে পাচার হয়ে গেছে বলে জানতে পেরেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কর্মকর্তারা বলছেন, একাধিক হাত ঘুরে বিপন্ন প্রজাতির ওই লেমুরগুলো এখন গুজরাতের একটি বেসরকারি বন্যপ্রাণি উদ্ধার, সংরক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পৌঁছেছে।

News সেপ্টেম্বর ৯, ২০২৬ 0
ভাষাসংগ্রামী আহমদ রফিকের সাহিত্যচর্চা নিয়ে উচ্চতর গবেষণার আহ্বান
ভাষাসংগ্রামী আহমদ রফিকের সাহিত্যচর্চা নিয়ে উচ্চতর গবেষণার আহ্বান

ভাষাসংগ্রামী আহমদ রফিকের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর কামাল সরণিতে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের সম্মেলনকক্ষে এই অনুষ্ঠান হয়। আলোচকেরা বলেন, ভাষা আন্দোলনে আহমদ রফিকের আত্মত্যাগ, ভাষা আন্দোলনের সঠিক ইতিহাসচর্চায় তাঁর নিরলস প্রচেষ্টা, রবীন্দ্রসাহিত্য গবেষণা ও চর্চায় অবদানের জন্য তিনি অমর হয়ে থাকবেন।আলোচকেরা আরও বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি আহমদ রফিকের কর্মজীবন ও তাঁর রচিত গ্রন্থ নিয়ে চর্চা ও গবেষণার উদ্যোগ নেয়, তবে নতুন প্রজন্মের কাছে তাঁর চিন্তা ও সাহিত্যচর্চার বিচিত্র দিক তুলে ধরা সম্ভব হবে। তাই বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় আহমদ রফিকের অবদান নিয়ে উচ্চতর গবেষণার উদ্যোগ গ্রহণের জন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি তাঁরা আহ্বান জানান।আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান এ এস এ মূইজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশনের সভাপতি কবি ও চিকিৎসক মুনীর সিরাজ।অতিথিরা আহমদ রফিকের দীর্ঘ ও কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। স্মৃতিচারণা করেন ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য নজরুল ইসলাম, মাহমুদ হাশিম, ইশরাত রহমান নাদিয়া, রাসেল সরদার প্রমুখ।সাংস্কৃতিক অনুষ্ঠানপর্বে আহমদ রফিকের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী হাসান সালেহ জয়, রবীন্দ্রসংগীত পরিবেশন করেন নটর ডেম কলেজের শিক্ষক ও ছায়ানটের শিল্পী মঞ্জুয়ারা রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল সাদী।

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
মদনপুর আলোর পাঠশালায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত
মদনপুর আলোর পাঠশালায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

বর্ণাঢ্য আলোচনা সভা ও র‍্যালির মধ্য দিয়ে মদনপুর আলোর পাঠশালায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়েছে—' মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা।' কর্মসূচির অংশ হিসেবে সকালে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় শিক্ষকেরা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক সমৃদ্ধি অর্জনে একটি শিক্ষিত জাতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত উন্নত। বর্তমানে বিশ্বে একাধিক দেশের সাক্ষরতার হার প্রায় ১০০%, যা তাদের সমৃদ্ধির অন্যতম মূল ভিত্তি। সে তুলনায় বাংলাদেশ এখনো অনেকটা পিছিয়ে রয়েছে। সরকারি তথ্য মতে, দেশের প্রায় ২৩% মানুষ এখনো অক্ষরজ্ঞানহীন। শিক্ষকবৃন্দ আরও উল্লেখ করেন, দেশকে নিরক্ষরতামুক্ত করতে হলে নারীশিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। নেপোলিয়নের বিখ্যাত উক্তি স্মরণ করিয়ে দিয়ে তারা বলেন, ' তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব।' তাই নারী সমাজকে শিক্ষিত করে তুলতে পারলে দেশ দ্রুত নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত হবে।আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকেরা তাদের বক্তব্য তুলে ধরেন।অনুষ্ঠানে কেবল সরকার বা প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন নিজ পরিবার বা আশপাশের যেকোনো নিরক্ষর মানুষকে স্বাক্ষরজ্ঞান দান করার উদ্যোগ নেন। সকলের সম্মিলিত চেষ্টায় বাংলাদেশ অচিরেই একটি সম্পূর্ণ নিরক্ষরতামুক্ত ও সমৃদ্ধশালী জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণ ও আসিফ মাহমুদকে ঢাকা উত্তর সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপি'র
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণ ও আসিফ মাহমুদকে ঢাকা উত্তর সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপি'র

ঢাকা দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। অন্যদিকে আওয়ামী লীগসহ সকল অঙ্গ বা সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট।

News সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
ছাদ থেকে সৌর বিদ্যুৎ বাড়ানোর লক্ষ্য সফল হবে কীভাবে?
ছাদ থেকে সৌর বিদ্যুৎ বাড়ানোর লক্ষ্য সফল হবে কীভাবে?

সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য বর্তমান বাজারে কিলোওয়াট প্রতি ৪০-৫০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। তিন কিলোওয়াট সক্ষমতা তৈরি করলে মাসে চারশ ইউনিট বিদ্যুৎ পাওয়া সম্ভব।

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
ইনানীতে বিপন্ন মেঘলা চিতাসহ আরও যেসব প্রাণীর দেখা মিললো
ইনানীতে বিপন্ন মেঘলা চিতাসহ আরও যেসব প্রাণীর দেখা মিললো

কক্সবাজারের ইনানী জাতীয় উদ্যানে এক গবেষণায় ২৩ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর সন্ধান পাওয়া গেছে। যেখানে ক্যামেরা ট্র্যাপে দেখা গেছে অত্যন্ত বিপন্ন বন্য প্রাণী মেঘলা চিতা বা ক্লাউডেড লেপার্ডসহ আরও কিছু প্রাণী। বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কী বলছেন তারা?

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
ইরাক থেকে ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ
ইরাক থেকে ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ

সৌদি আরব শুক্রবার জানিয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা পাইপলাইনটি বন্ধ করে দিয়েছে। একই সময়ে ওই স্থানের কাছে পোড়া মাটি ও ধোঁয়ার স্যাটেলাইট ছবি প্রকাশিত হয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

News সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

Top week

লোহিত সাগরে হুথির আধিপত্যে ইরানের লাভ কোথায়?
জাতীয়

লোহিত সাগরে হুথির আধিপত্যে ইরানের লাভ কোথায়?

News সেপ্টেম্বর ১২, ২০২৬ 0