দীর্ঘ আলোচনা, বিতর্ক ও পরীক্ষামূলক পরিবর্তনের পর আবারও নতুন পোশাকে মাঠে নেমেছে বাংলাদেশ পুলিশ। গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি রঙের ট্রাউজারে ফিরে এসেছে বাহিনীটি। নতুন এই পোশাককে অধিকাংশ পুলিশ সদস্য স্বস্তিদায়ক, মর্যাদাপূর্ণ এবং বাহিনীর ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন।
বুধবার (১ জুলাই) থেকে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের নতুন ইউনিফর্ম গায়ে দেখা গেছে।
রাজধানীসহ বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের নতুন ইউনিফর্মে দেখা যায়। একই দিন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে গাঢ় নীল শার্ট এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্টে দেখা যায়। উভয়ের ট্রাউজার ছিল খাকি রঙের।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, বুধবার থেকেই নতুন ইউনিফর্ম ব্যবহার শুরু হয়েছে। তবে এখনো সব সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছায়নি। পর্যায়ক্রমে সবার কাছে ইউনিফর্ম সরবরাহ করা হবে। যারা ইতোমধ্যে পেয়েছেন, তারা নতুন পোশাক পরে দায়িত্ব পালন করছেন।
কেন বদলানো হলো পোশাক?
গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন ইউনিফর্মের রং ও নকশা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশের শার্ট, ট্রাউজার, জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী সদস্যদের পোশাক, মাথার আবরণসহ বিভিন্ন ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে।
এর আগে পুলিশের শার্ট ছিল লোহা-ধূসর এবং ট্রাউজার ছিল কফি-বাদামি ধূসর রঙের। এখন সেই জায়গায় এসেছে গাঢ় নীল, হালকা জলপাই ও খাকির সমন্বয়।
কোন ইউনিটে কেমন পোশাক?
নতুন বিধিমালা অনুযায়ী জেলা পুলিশসহ অধিকাংশ ইউনিটের সদস্যরা গাঢ় নীল শার্ট ও খাকি ট্রাউজার পরবেন। অন্যদিকে মহানগর পুলিশের কর্মকর্তাদের জন্য হালকা জলপাই রঙের শার্ট নির্ধারণ করা হয়েছে।
lawyer
বিচারক ও আইনজীবীদের পোশাকবিধিতে নতুন নির্দেশনা জারি
এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাবের জন্য পৃথক নির্দেশনা রাখা হয়েছে। শার্টে থাকবে চারটি পকেট এবং সামনের অংশে সাতটি বোতাম। গ্রীষ্মে অর্ধহাতা এবং শীতে পূর্ণহাতা শার্ট পরার বিধান রাখা হয়েছে।
নারী পুলিশের জন্যও নতুন নির্দেশনা
নতুন প্রজ্ঞাপনে নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন এসেছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে।
এ ছাড়া নারী সদস্যরা অনুমোদিত গাঢ় নীল মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় ইউনিটপ্রধানের অনুমতি নিয়ে সাধারণ পোশাক পরার সুযোগও রাখা হয়েছে।
মাঠপর্যায়ে স্বস্তি
নতুন ইউনিফর্ম পরা একাধিক পুলিশ সদস্য জানান, বর্তমান পোশাকটি বাহিনীর মর্যাদা ও পরিচয়ের সঙ্গে বেশি মানানসই। তাদের মতে, আগের লোহা-ধূসর রঙের ইউনিফর্ম নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা ধরনের সমালোচনা ও বিদ্রূপের মুখে পড়তে হয়েছিল।
একজন কর্মকর্তা বলেন, গাঢ় নীল ও খাকি রঙ পুলিশের ঐতিহ্যবাহী পরিচিতিকে ফিরিয়ে এনেছে। এই পোশাকে দায়িত্ব পালন করতে স্বস্তি ও আত্মবিশ্বাস দুটোই বেশি অনুভব করছি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি জোরালো হয়ে ওঠে। বাহিনীর কাঠামো, কার্যক্রম ও জনসম্পৃক্ততার পাশাপাশি ইউনিফর্ম পরিবর্তনের দাবিও সামনে আসে।
এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় নতুন ইউনিফর্মের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২৫ নভেম্বর লোহা-ধূসর রঙের পোশাক চালু করা হলেও সেটি মাঠপর্যায়ে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়নি। শেষ পর্যন্ত পুলিশ সদস্যদের মতামত, বাস্তব অভিজ্ঞতা এবং জনমতের ভিত্তিতে আবারও ইউনিফর্মে পরিবর্তন আনা হয়।
পোশাক পরিবর্তন শুধু বাহ্যিক রূপের পরিবর্তন নয়; এটি একটি বাহিনীর পরিচয়, পেশাদারিত্ব ও জনআস্থার প্রতীকও। নতুন ইউনিফর্মের মাধ্যমে বাংলাদেশ পুলিশ তাদের ঐতিহ্যবাহী ভাবমূর্তির কাছাকাছি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন প্রত্যাশা—পোশাকের পরিবর্তনের পাশাপাশি সেবার মান, পেশাদারিত্ব, জবাবদিহি ও জনগণের আস্থা অর্জনেও সমান গুরুত্ব দেবে পুলিশ বাহিনী।
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।
বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ ২০২৯-৩০ অর্থবছরে সর্বোচ্চ পর্যায়ে উঠবে।
১৮৭২ সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয় নোয়াখালী পৌরসভা। একশত চুয়ান্ন বছরের পুরানো প্রথম শ্রেণির এ পৌরসভায় প্রতিদিন অন্তত ৮০ টন বর্জ্য উৎপন্ন হয়। আর এসব বর্জ্যের অর্ধেক অপসারণ করতে পারে কর্তৃপক্ষ। যা শহর থেকে অন্তত পক্ষে ১০ কিলোমিটার দূরের গ্রাম ধর্মপুরের উন্মুক্ত স্থানে বাগাড় করে রাখা হয়।
ব্যর্থতা কেন গুরুত্বপূর্ণ এবং কীভাবে এটি সফলতার পথ তৈরি করে? মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যর্থতা নিজে থেকে সাফল্য এনে দেয় না; বরং ব্যর্থতা থেকে সঠিক শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে পারলে তবেই তা সফলতার চাবিকাঠি হয়ে ওঠে।