দেশের সব জেলায় অন্তত জরুরি ও জটিল (ক্রিটিক্যাল) চিকিৎসা সেবা নিশ্চিত করার আহবান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, বড়ো বড়ো হাসপাতাল ছাড়া ক্রিটিক্যাল চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে এই সেবা না পেয়ে অনেক মুমূর্ষু রোগী মারা যাচ্ছেন। ভবিষ্যতে যেন আর কোনো মানুষ জরুরি ও ক্রিটিক্যাল সেবার অভাবে মারা না যায়, সে লক্ষ্যে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বুধবার (১ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসকসহ সরকারের দুই মন্ত্রণালয়ের মন্ত্রীরা অংশ নেন।
অনুষ্ঠানের মধ্যমণি ডা. জুবাইদা রহমান গ্রামীণ ও সাধারণ মানুষের চিকিৎসা সঙ্কট তুলে ধরে বলেন, সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোলে এবং সবাই একসঙ্গে সহায়তা করলে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব। আমাদের আরও বেশি ট্রেনিং ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন। তাহলেই আমরা এই সঙ্কট সামাল দিতে পারবো। তিনি সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চিকিৎসকদেরও মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি সাধারণ মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। এবারের বাজেট ৫৬ বছরের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম বাজেট। ঝুঁকিপূর্ণ রোগ সেবার ওষুধ ও প্রযুক্তি এখন উন্নত হচ্ছে।
তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, বেগম খালেদা জিয়ার সরকার চিকিৎসা বিভাগে বিভিন্ন ধরনের উচ্চতর কোর্সের ব্যবস্থা করেছিলো। তখন অনেকে দ্বিমুখী আচরণ করলেও আজ সেই ব্যবস্থার দৌলতেই ১৮০ থেকে ২০০ মিলিয়ন মানুষকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে। চিকিৎসায় আস্থা ফিরিয়ে আনতে আবার কোর্স সিস্টেম, কারিকুলাম ও গবেষণা বাড়াতে হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন চিকিৎসকদের মন-মানসিকতা পরিবর্তন ও জবাবদিহিতা নিশ্চিতের ওপর জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একদিন বলেছিলেন চেয়ারটা খুব গরম। তিনি শুধু নিজের চেয়ার নয়, সব প্রতিষ্ঠিত ব্যক্তির চেয়ারের দায়িত্বশীলতাকে ইঙ্গিত করেছিলেন। চিকিৎসকদের মধ্যে রোগীদের প্রতি জবাবদিহি নিশ্চিত না হলে হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ দিলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।
টয়লেট সংস্কারের জন্য চিকিৎসকদের ৭০ হাজার কোটি টাকার প্রকল্প চাওয়ার মানসিকতার সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকরা দায়িত্বসচেতন না হলে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়েও কোনো লাভ হবে না। সৃষ্টিকর্তার পর মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করে ডাক্তারকে। তাই ডাক্তারদের সুন্দর ব্যবহার ও মানসিকভাবে উন্নত হতে হবে।
চিকিৎসকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দেন, জেলা পর্যায়ে চিকিৎসকদের নিরাপত্তার জন্য আনসার বাহিনীর ব্যবস্থা করা হবে। এছাড়া প্রতি জেলায় বিদ্যমান ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় রূপান্তর করা হবে এবং চীনের সহায়তায় বিভিন্ন এলাকায় আরও বেশ কয়েকটি হাসপাতাল নির্মাণ করা হবে। সাধারণ মানুষ যাতে চিকিৎসায় হতাশা প্রকাশ না করে, সেটিই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।
গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব কাজে প্রধান ভূমিকা রাখতে দেখা গেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তার প্রতিবাদ জানাতে ও আপনাদের সঙ্গে একত্রিত হয়ে অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হতে এখানে এসেছি। আমাদের সাত দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। কিন্তু সাত দফা না মানলে এক দফার দাবি অনিবার্য হয়ে উঠবে।”
নাহিদ ইসলাম বলেন, “ড্রাইভার পরিবর্তন হয়েছে, কিন্তু মেশিনটা পরিবর্তন হয়নি।