এবার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত না ঘটাতে সব রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (১৮ মে) দুপুরে নির্বাচন কমিশন বিটের সংগঠন– আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি।
সিইসি বলেন, ‘রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। স্থানীয় সরকার নির্বাচনে যাতে রক্তপাত না ঘটে, এ জন্য সব দলকে একসঙ্গে বসে আলোচনার আহ্বান জানাই।’ সুষ্ঠু ও স্বচ্ছ স্থানীয় সরকারের নির্বাচন দিতে নির্বাচন কমিশনের সব ধরনের সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।
স্থানীয় সরকারের আইন বিধিতে পরিবর্তনের কাজ শুরু হয়েছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘এসব কাজ শেষ হলেই সরকারের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে, তা দেখার ভার দেশবাসীর ওপর ছেড়ে দিয়ে তিনি বলেন, ‘ভোটের সময় সিরাতুল মুসতাকিমের মধ্যে ছিল নির্বাচন কমিশন। পক্ষপাতিত্ব ছিল না ইসির কোনো কর্মকাণ্ডে।’
সিইসি বলেন, ‘ইসি সুষ্ঠু ও স্বচ্ছ ডিজাইনে কাজ করেছে। সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। নির্বাচনে নির্বাচনে অন্তর্বর্তী সরকার সহযোগিতা ছিল, কিন্তু হস্তক্ষেপ করেনি।
যশোরের চৌগাছায় জামাইয়ের পিটুনিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোতলেব হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
চাঁদপুরের কচুয়ার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক খণ্ডকালীন ইংরেজি শিক্ষক সাফিক ভুইয়ার (৩৮) সঙ্গে একাধিক ছাত্রীকে হাত ধরে বুকে টেনে নেয়ার আপত্তিকর দৃশ্য ভাইরাল হয়েছে। আর এ ঘটনায় ক্ষোভে মিছিল, মিটিংসহ তুলকালাম ঘটনা ঘটিয়েছে শিক্ষার্থী।
নীলফামারীর ডোমারে অনুমোদনহীন ও অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধি, ক্ষুদ্র কৃষকদের জন্য অনুদান নিশ্চিত করা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করেছেন এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের পাঁচটি পৃথক স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চারটি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে এবং একটি অবিস্ফোরিত থেকে যায়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে। ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে শ্যামলী থেকে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব কাজে প্রধান ভূমিকা রাখতে দেখা গেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তার প্রতিবাদ জানাতে ও আপনাদের সঙ্গে একত্রিত হয়ে অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হতে এখানে এসেছি। আমাদের সাত দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। কিন্তু সাত দফা না মানলে এক দফার দাবি অনিবার্য হয়ে উঠবে।”
নাহিদ ইসলাম বলেন, “ড্রাইভার পরিবর্তন হয়েছে, কিন্তু মেশিনটা পরিবর্তন হয়নি।