জাতীয়

সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের কার্যক্রম চালুর নির্দেশ

এস কে সামিউল ইসলাম, জুন ১৭, ২০২৬ 0
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের কার্যক্রম চালুর নির্দেশ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)

 

দেশের সব উন্নয়ন কর্তৃপক্ষকে আগামী ছয় মাসের মধ্যে অনলাইনে ভবন নকশা অনুমোদন কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে এ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এ জন্য রাজউকের তৈরি সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে নকশা অনুমোদনের কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১ জুন সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা–সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। সভার কার্যবিবরণী সূত্রে এসব তথ্য জানা গেছে।

সভায় জানানো হয়, রাজউকে বর্তমানে ভবন নির্মাণ অনুমোদন প্রক্রিয়া ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে পরিচালিত হচ্ছে এবং এ সেবার সময়সীমা ২৪ কার্যদিবস নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে, ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিট সিস্টেম (ইসিপিএস)–এর মাধ্যমে রাজউকের প্রকল্পভুক্ত এলাকার ভূমি ব্যবহার ছাড়পত্র শতভাগ অনলাইনে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে।  

কার্যবিবরণী অনুযায়ী, এস্টেট ও ভূমি শাখার ব্যবহারকারীদের আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করে নতুন ব্যবস্থা পুরোপুরি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভূমি ব্যবহার ছাড়পত্র গ্রহণে নাগরিকদের সরাসরি অফিসে উপস্থিতির প্রয়োজন কমবে এবং সেবাপ্রাপ্তির সময়ও কমে যাবে বলে আশা করা হচ্ছে।

সভায় আরও জানানো হয়, রাজউকের সেবা সহজীকরণ ও প্রক্রিয়াগত জটিলতা কমানোর লক্ষ্যে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গত ২৯ এপ্রিল ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রথম সভা গত ১১ মে অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে বিভিন্ন সেবা আরও দ্রুত ও স্বচ্ছ করার বিষয়ে সুপারিশ নিয়ে আলোচনা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মতো দেশের অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষকেও ডিজিটাল সেবার আওতায় আনতে হবে। আগামী ছয় মাসের মধ্যে অনলাইনে ভবন নকশা অনুমোদনের প্রক্রিয়া চালু করে, নাগরিক সেবা সহজ করার জন্য দেশের সব উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এ জন্য রাজউকের বিদ্যমান সফটওয়্যার ব্যবহার করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, অনলাইনে নকশা অনুমোদন ব্যবস্থা চালু হলে আবেদন, যাচাই-বাছাই ও অনুমোদনের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে। একই সঙ্গে সেবা পেতে নাগরিকদের সময় ও ব্যয় কমবে এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতাও কমে যাবে। সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণ উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজু বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজের অংশ হিসেবে এসব সিদ্ধান্ত সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনায় যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এগুলো বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দায়ী থাকবেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে সরকারের ১২টি উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে। এরমধ্যে ছয়টি নতুন।

দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ।

নতুন উন্নয়ন কর্তৃপক্ষগুলো হলো- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ।

উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় ভবন নির্মাণের আগে জমির ব্যবহার ছাড়পত্র ও নির্মাণ অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। আগে রাজউকে এ কাজ সনাতন পদ্ধতিতে (ম্যানুয়ালি) পরিচালিত হতো। ২০১৬ সালে রাজউক সীমিত আকারে অনলাইনে জমির ব্যবহার ছাড়পত্র প্রদান শুরু করে। ২০১৮ সালের মধ্যে এটি সব অঞ্চলে (জোন) বিস্তৃত হয়। ২০১৯ সালের মে মাসে রাজউক জমির ছাড়পত্র ও নির্মাণ অনুমোদন— উভয় সেবা অনলাইনে দেওয়া শুরু করে।

এই সেবাগুলো পেতে নাগরিকদের রাজউকের একটি নির্দিষ্ট ওয়েবসাইটে নিবন্ধন করে আবেদন করতে হয়। প্রয়োজনীয় নথিপত্র আপলোড করার পর যাচাই ও অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর ব্যবহারকারীরা ডাউনলোড করে কাজ শুরু করতে পারেন।

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।

জাতীয়

View more
এনআইডি জটিলতায় আটকে চিকিৎসা, বাঁচতে চান সাংবাদিক ইসাহাক আলী
এনআইডি জটিলতায় আটকে চিকিৎসা, বাঁচতে চান সাংবাদিক ইসাহাক আলী

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বাবা-মায়ের নাম সংশোধনের জটিলতায় থমকে গেছে নাটোরের সাংবাদিক ইসাহাক আলীর উন্নত চিকিৎসার উদ্যোগ। দুই কিডনি বিকল, স্ট্রোকসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি থাকলেও এনআইডির তথ্যের অসংগতির কারণে পাসপোর্ট ও ভিসা করতে পারছেন না।

RIPOTER NEWS নভেম্বর ১২, ২০২৬ 0
পেট থেকে বের হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও ইটের টুকরা

পেট থেকে বের হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও ইটের টুকরা

ফেসবুকে ‘তিরস্কারের’ জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ফেসবুকে ‘তিরস্কারের’ জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

টাইটানিক’খ্যাত নায়ক জ্যাক ৩,৬৬০ কোটি টাকার সম্পদের মালিক

টাইটানিক’খ্যাত নায়ক জ্যাক ৩,৬৬০ কোটি টাকার সম্পদের মালিক

শেরপুরে শিশু অপহরণ, ৪ আসামির ১৪ বছরের কারাদণ্ড    
শেরপুরে শিশু অপহরণ, ৪ আসামির ১৪ বছরের কারাদণ্ড   

শেরপুরের নালিতাবাড়ীতে ৭ বছর বয়সী এক ছেলে শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলায় ৪ আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

RIPOTER NEWS নভেম্বর ১২, ২০২৬ 0
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

মাদক চোরাচালানের দায়ে সৌদিতে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

মাদক চোরাচালানের দায়ে সৌদিতে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা নিক্ষেপের অভিযোগ

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা নিক্ষেপের অভিযোগ

রাজধানীর খিলগাঁও থানায় ককটেল বিস্ফোরণ
রাজধানীর খিলগাঁও থানায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গণে থানা চত্বর লক্ষ্য করে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে থানার সীমানার ভেতরে থাকা নারী ও শিশু হেল্পডেস্ক কক্ষের সামনের আমগাছের নিচে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

RIPOTER NEWS নভেম্বর ১২, ২০২৬ 0
বেদেপল্লিতে পুলিশের অভিযান, উদ্ধার টাকা গোনার মেশিনসহ সাড়ে ১৭ লাখ টাকা 

বেদেপল্লিতে পুলিশের অভিযান, উদ্ধার টাকা গোনার মেশিনসহ সাড়ে ১৭ লাখ টাকা 

সন্ত্রাসী হামলায় পাকিস্তানে নিহত ১০ পুলিশ, গুলিতে খতম ১৮ সন্ত্রাসী 

সন্ত্রাসী হামলায় পাকিস্তানে নিহত ১০ পুলিশ, গুলিতে খতম ১৮ সন্ত্রাসী 

‘শহরে আগুন জ্বালিয়ে দেয়া হবে’ এসআইকে ছাত্রলীগ নেতার হুমকি

‘শহরে আগুন জ্বালিয়ে দেয়া হবে’ এসআইকে ছাত্রলীগ নেতার হুমকি

0 Comments