স্বাস্থ্য

ভারতে এলো নতুন ইনজেকশন, মাত্র ৭ মিনিটে হবে ক্যানসার চিকিৎসা

লিটন আলী মে ১৮, ২০২৬ 0
ভারতে এলো নতুন ইনজেকশন, মাত্র ৭ মিনিটে হবে ক্যানসার চিকিৎসা
ফুসফুসের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে ভারত



ফুসফুসের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে ভারত। দেশটিতে প্রথমবারের মতো মাত্র সাত মিনিটে প্রয়োগযোগ্য একটি ইমিউনোথেরাপি ইনজেকশন বাজারে আনা হয়েছে, যা ক্যানসার চিকিৎসাকে আরও দ্রুত ও সহজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, রোশ ফার্মা ইন্ডিয়া ‘টেসেন্ট্রিক’ নামের এই নতুন ওষুধটি বাজারে এনেছে।

বর্তমানে ক্যানসারের ইমিউনোথেরাপি সাধারণত শিরায় (আইভি) ইনফিউশনের মাধ্যমে দেওয়া হয়, যেখানে রোগীদের হাসপাতালে কয়েক ঘণ্টা অবস্থান করতে হয়। তবে নতুন এই ইনজেকশন সরাসরি ত্বকের নিচে প্রয়োগ করা যায় এবং পুরো প্রক্রিয়ায় সময় লাগে মাত্র সাত মিনিট। বিশেষজ্ঞদের মতে, এতে রোগীদের ভোগান্তি যেমন কমবে, তেমনি হাসপাতালের ওপর চাপও হ্রাস পাবে। বিশেষ করে বয়স্ক রোগী এবং দূরবর্তী এলাকা থেকে চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা এ পদ্ধতিতে বেশি সুবিধা পাবেন


এই চিকিৎসা মূলত নন–স্মল সেল লাং ক্যানসার (এনএসসিএলসি) রোগীদের জন্য ব্যবহার করা হবে, যা ভারতে ফুসফুসের ক্যানসারের সবচেয়ে সাধারণ ধরন। নতুন ইনজেকশনে ব্যবহৃত হয়েছে অ্যাটেজোলিজুমাব নামের একটি ওষুধ। এটি শরীরের ‘পিডি–এল১’ নামের একটি প্রোটিনকে ব্লক করে দেয়। সাধারণত ক্যানসার কোষ এই প্রোটিন ব্যবহার করে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দেয়। প্রোটিনটি নিষ্ক্রিয় হয়ে গেলে শরীরের নিজস্ব প্রতিরোধ কোষ ক্যানসার কোষ শনাক্ত করে ধ্বংস করতে পারে।


চিকিৎসকদের মতে, যেসব রোগীর টিউমারে পিডি–এল১–এর মাত্রা বেশি, তাদের ক্ষেত্রে এই চিকিৎসা সবচেয়ে কার্যকর। প্রায় অর্ধেক এনএসসিএলসি রোগী এই থেরাপির উপযুক্ত হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত কেমোথেরাপির তুলনায় ইমিউনোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলক কম। কারণ কেমোথেরাপি সুস্থ কোষকেও ক্ষতিগ্রস্ত করে, যেখানে ইমিউনোথেরাপি শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে ক্যানসারের বিরুদ্ধে কাজ করে।


তবে চিকিৎসা পদ্ধতিটি যতটা আধুনিক, এর খরচও ততটাই বেশি। ইনজেকশনটির প্রতি ডোজের মূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার রুপি। একজন রোগীর সাধারণত ছয়টি ডোজ প্রয়োজন হয়, ফলে পুরো চিকিৎসার ব্যয় কয়েক লাখ রুপিতে পৌঁছাতে পারে। এ কারণে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য এই চিকিৎসা এখনও বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ক্যানসার বিশেষজ্ঞরা। খরচ কমাতে রোশ ফার্মা ‘ব্লু ট্রি’ নামে একটি সহায়তা কর্মসূচি চালু করেছে। পাশাপাশি এটি ভারতের কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের (সিজিএইচএস)-এর আওতায়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরও বিশেষজ্ঞদের মতে, উন্নত ক্যানসার চিকিৎসা সাধারণ মানুষের নাগালে আনতে সরকারি সহায়তা ও কম খরচের বিকল্প ব্যবস্থা এখন সময়ের দাবি

Popular post
মেয়েকে আনতে গিয়ে জামাতার পিটুনিতে শ্বশুরের মৃত্যু

যশোরের চৌগাছায় জামাইয়ের পিটুনিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোতলেব হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

ছাত্রীকে বুকে টানার ভিডিও ভাইরাল, ছাত্রদের বিক্ষোভ

চাঁদপুরের কচুয়ার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক খণ্ডকালীন ইংরেজি শিক্ষক সাফিক ভুইয়ার (৩৮) সঙ্গে একাধিক ছাত্রীকে হাত ধরে বুকে টেনে নেয়ার আপত্তিকর দৃশ্য ভাইরাল হয়েছে। আর এ ঘটনায় ক্ষোভে মিছিল, মিটিংসহ তুলকালাম ঘটনা ঘটিয়েছে শিক্ষার্থী।

ডোমারে ৫ অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান, জরিমানা

নীলফামারীর ডোমারে অনুমোদনহীন ও অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর।

কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধি, ক্ষুদ্র কৃষকদের জন্য অনুদান নিশ্চিত করা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জ হাসপাতালে আটক ৫ দালালকে ৭ দিন করে কারাদণ্ড

হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করেছেন এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

মোহাম্মদপুরের ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

রাজধানীর মোহাম্মদপুরের পাঁচটি পৃথক স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চারটি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে এবং একটি অবিস্ফোরিত থেকে যায়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে। ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে শ্যামলী থেকে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

স্বাস্থ্য

View more
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ

একটি মাঝারি শসা থেকে প্রায় ৪১ শতাংশ দৈনিক চাহিদার সমপরিমাণ ভিটামিন কে পাওয়া যেতে পারে। পাশাপাশি এতে আছে ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন ও পটাশিয়াম। কিন্তু শসার খোসা ফেলে দিয়ে শসা খাওয়া মানে এর সবচেয়ে পুষ্টিকর অংশটিই ফেলে দেওয়া। খোসা ছাড়িয়ে নিলে শসার ভেতরে কেবল পানি ছাড়া তেমন কোনো খাদ্যআঁশ বা পুষ্টি উপাদান অবশিষ্ট থাকে না। 

RIPOTER NEWS নভেম্বর ৫, ২০২৬ 0
রক্তের জন্য হাহাকার, কর্নিয়া পেতে দীর্ঘ অপেক্ষা

রক্তের জন্য হাহাকার, কর্নিয়া পেতে দীর্ঘ অপেক্ষা

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, হাসপাতালে ভর্তি ২০৭১

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, হাসপাতালে ভর্তি ২০৭১

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

0 Comments