গাজীপুরের টঙ্গীতে এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। এ সময় রেললাইন থেকে পাথর তুলে পুলিশ সদস্যদের দিকে ছুড়ে মারা হয়। এতে এক কনস্টেবল আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া আসামির নাম রাহুল মিয়া (৩০)। তিনি টঙ্গীর কেরানীরটেক এলাকার বাসিন্দা। হামলায় আহত পুলিশের কনস্টেবল মো. মাসুদ টঙ্গী পূর্ব থানায় কর্মরত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার একদল পুলিশ কেরানীরটেক বস্তিতে অভিযান চালায়। সেখানে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তার করা হয়। তাঁকে টঙ্গী রেলওয়ে স্টেশন হয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল।
পথে একদল মাদক কারবারি পুলিশের গতি রোধ করে। তারা রেললাইন থেকে পাথর কুড়িয়ে পুলিশের সদস্যদের লক্ষ্য করে ছুড়তে থাকে। একপর্যায়ে পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ আহত হন। এ সময় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, পরে স্টেশন এলাকায় পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রোববার রাতেই বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সোমবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত রাহুলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম প্রথম আলোকে বলেন, আসামি ও পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
খুলনায় পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ছাড়া নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এক নেতাকে মারধর করা হয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ১৮০ জন। শুক্রবার (২০ নভেম্বর) রাজ্যটির মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং এক বিবৃতিতে এ তথ্য জানান।
পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফাকে বেড়া মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) ঢাকায় বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টন সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন। তবে আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচনার এজেন্ডায় রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।
খুলনার তেরখাদা উপজেলায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা মাফিক সর্দারকে (৪০) গুলি করেছে দুর্বৃত্তরা।
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকার ২৬টি বাণিজ্যিক ভবনে যৌথ সাঁড়াশি অভিযান চালিয়ে ১৫২ জন বাংলাদেশিসহ মোট ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (২১ নভেম্বর) দুই ঘণ্টাব্যাপী পরিচালিত এই অভিযানে মোট ৮৩১ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
খুলনায় পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ছাড়া নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এক নেতাকে মারধর করা হয়েছে।
খুলনার তেরখাদা উপজেলায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা মাফিক সর্দারকে (৪০) গুলি করেছে দুর্বৃত্তরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। সভাপতির দায়িত্ব পেয়েছেন খন্দকার তসলিম উদ্দিন নিশাত এবং সাধারণ সম্পাদক করা হয়েছে জামিরুল ইসলাম জামিরকে।