তালের পায়েসের রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ
পাকা তাল ১টি বড়
আতপ চাল ৫০ গ্রাম (প্রায় সিকি কাপ)
দুধ দেড় লিটার
এলাচি ৩-৪টি
তেজপাতা ১টি
চিনি আধা কাপ বা স্বাদ অনুযায়ী
খেজুরের গুড় ২-৩ টেবিল চামচ (ঐচ্ছিক)
ঘি ১ চা-চামচ
নারকেল কোরানো ২ টেবিল চামচ (ঐচ্ছিক)
কাজু বা কিশমিশ সামান্য
তাল চেঁছে অল্প পানি দিয়ে ভালোভাবে চটকে নিন।
ছাঁকনি দিয়ে ক্বাথ ছেঁকে নিন। আঁশ ও আঁটি বাদ দিন।
আতপ চাল ধুয়ে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন।
একটি ভারী হাঁড়িতে দুধ দিয়ে দিন।
তেজপাতা ও এলাচি দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন।
দুধ কিছুটা কমে এলে চাল দিয়ে দিন।
চাল নরম হয়ে গেলে সিকি কাপ কিংবা এক কাপের তিন ভাগের এক ভাগ তালের ক্বাথ দিয়ে নাড়তে থাকুন।
আরও ১০-১৫ মিনিট অল্প আঁচে রান্না করুন।
তালের ক্বাথ দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে দিন। না হলে দুধ কেটে যেতে পারে।
এবার চিনি দিন। চাইলে খেজুরের গুড়ও দিতে পারেন।
ঘন হয়ে এলে ঘি, নারকেল, কাজু বা কিশমিশ দিয়ে আরও ২-৩ মিনিট রান্না করুন। চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিন।
ঠান্ডা করে পরিবেশন করলে তালের স্বাদ আরও ভালো লাগে।
হিমালয়ের কোলঘেঁষা দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বরাবরই শীতের প্রকোপ বেশি থাকে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খড়বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সামাজিক যোগাযোগমাধ্যমে গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
হিমালয়ের কোলঘেঁষা দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বরাবরই শীতের প্রকোপ বেশি থাকে।
বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।
জয় দিয়েও শেষ রক্ষা হলো না বাংলাদেশের মেয়েদের। শেষ ওভারের রোমাঞ্চে থাইল্যান্ডকে ৩ রানে হারালেও আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফির সুপার সিক্সে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ।