নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ব্যস্ত প্রথমদিনের পর সন্ধ্যায় বিশ্বনেতাদের জন্য ছিল বিশেষ নৈশভোজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার (১২ সেপ্টেম্বর) ভারত মণ্ডপমে এই গালা ডিনারের আয়োজন করেন।
বর্ধিত ব্রিকস জোটের বিভিন্ন দেশের নেতাসহ অতিথিরা এতে অংশ নেন। খাবারের পাশাপাশি ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যও তুলে ধরা হয় এই আয়োজনে।
ব্রিকস নেতাদের জন্য তৈরি মেন্যুতে ভারতের বিভিন্ন অঞ্চলের খাবার রাখা হয়েছিল। ছিল আঞ্চলিক ঐতিহ্যবাহী পদ, আবার পুরোনো দিল্লির জনপ্রিয় খাবারের অনুপ্রেরণাও।
নৈশভোজের শুরুতে পরিবেশন করা হয় ‘খান্ডভি মিল-ফয়’। সরিষা, নারকেল ও কারিপাতা দিয়ে তৈরি বেসনের বাষ্পে রান্না করা রোলের সঙ্গে ছিল কেশর আম, মাইক্রোগ্রিন ও দইয়ের ড্রেসিং।
আরেকটি স্টার্টার ‘খুম্ব গালৌটি’। মাশরুমের কাবাব প্যানে গ্রিল করে শিরমাল রুটির সঙ্গে পরিবেশন করা হয়। সঙ্গে মিন্ট পার্লস।
মূল খাবারের তালিকায় ছিল পনির লাবাবদার। শ্যালট ও টমেটোর ঘন গ্রেভিতে রান্না করা নরম পনির। হিমালয়ের মোরেল মাশরুম ও অ্যাসপারাগাস দিয়ে তৈরি ‘গুচ্চি মারমিক’-এর সঙ্গে জাফরান, কিশমিশ ও মামরা বাদাম।
এ ছাড়াও ছিল গাজর ও সবুজ শিমের ‘পোরিয়াল’। দক্ষিণ ভারতীয় মশলা, নারকেল তেল ও তাজা নারকেল দিয়ে পদটি তৈরি করা হয়।
মূল খাবারের তালিকায় ছিল ‘থাক্কালি বেলে সারু’। টমেটো ও কারিপাতা দিয়ে তৈরি হালকা তুর ডালের ঝোল ছিল তাতে।
ভাতের পদ হিসেবে পরিবেশন করা হয় মিলেট পোলাও। বাসমতি চাল ও পার্ল মিলেটের সঙ্গে বিভিন্ন মশলা ও মৌসুমি উপকরণ দিয়ে এটি রান্না করা হয়।
এর সঙ্গে ছিল বিটরুট রায়তা। ঠান্ডা দইয়ের সঙ্গে বিটরুট ও তাজা হার্বস মিশিয়ে তৈরি হয় এই পদ।
বিভিন্ন ধরনের ভারতীয় রুটিও ছিল খাবারের আয়োজনে।
নৈশভোজের মিষ্টির তালিকাতেও ছিল বৈচিত্র্য। বিশ্বনেতাদের পরিবেশন করা হয় ‘ওল্ড দিল্লি ফ্রুট ক্রিম উইথ জিলাপি’।
মৌসুমি ফল ও হালকা ফেটানো ক্রিমের সঙ্গে ছিল মচমচে জিলাপি।
আরও ছিল ‘শাহতুত ফিরনি’। ধীরে রান্না করা দুধ ও চালের পুডিংয়ের ওপর তুঁত ফল ও সোনার পাতার সাজ।
নৈশভোজের আকর্ষণ শুধু খাবারেই সীমাবদ্ধ নয়। প্রায় ১৬০ জন শিল্পীর অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়।
‘ব্রিকস সিম্ফনি’ নামে এই পরিবেশনায় ভারতের শাস্ত্রীয় নৃত্য ও সংগীতের পাশাপাশি ব্রিকসের কয়েকটি সদস্যদেশের শিল্পীরা অংশ নেন।
ভারতের ভরতনাট্যম, কুচিপুড়ি, ওডিশি ও কথকের মতো নৃত্যধারা এতে তুলে ধরা হয়। ভারতীয় শিল্পীরা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রও পরিবেশন করেন। ভারতীয় শিল্পীরা এই পরিবেশনার জন্য দুইদিন ধরে মহড়া করেছেন বলে জানা গেছে।
সূত্র: এনডিটিভি
কেএএ/
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি আরও বলেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ২০২৭ সাল পর্যন্ত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রয়টার্সের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন ও সৌদি পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্রগুলোর তথ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে চাপ এবং সৌদি ভূখণ্ডে হামলার দেশটি আরও প্রায় ছয় মাস অভিযান চালিয়ে যেতে চায়।
কক্সবাজারের রামুতে রেলক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‘যে যে ধর্মের অনুসারীই হই না কেন, সকলেই মিলে চেষ্টা করব বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশ যেন একটি মানবিক রাষ্ট্র ও মানবিক দেশ গঠন করে পুরো দেশটাকে শান্তি ও সমৃদ্ধির মধ্যে এগিয়ে নিতে পারি।’
সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘরের এক কোণে রাখা পর্দা থেকে বিশ্বকে চোখের সামনে উন্মোচন করার বিস্ময়কর মাধ্যম টেলিভিশনের অবদান স্মরণে আজ ২১ নভেম্বর উদযাপিত হচ্ছে ‘বিশ্ব টেলিভিশন দিবস’। সংবাদপত্র ও বেতারের পর এই মাধ্যমটিই প্রথম দৃশ্য ও শব্দের সমন্বয়ে বিশ্বের নানা ঘটনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে তথ্য ও বিনোদনের জগতে নতুন এক অধ্যায়ের সূচনা করে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি আরও বলেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।
সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ রতন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।