লক্ষ্মীপুরের রামগতিতে সন্ত্রাস বিরোধী আইনে পুলিশের করা মামলার এজাহারভুক্ত আসামি স্কুলছাত্রকে জামিন দিয়েছেন আদালত। সপ্তাহের প্রতি সোমবার আদালতে উপস্থিত হওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদেকুর রহমান এ জামিন মঞ্জুর করেন।
এসময় একই মামলায় একই আদালত থেকে একই শর্তে জামিন পাওয়া আরেক স্কুলছাত্রকে আদালতে উপস্থিত থাকতে দেখা গেছে।
আসামি পক্ষের আইনজীবী আব্দুর রব সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিনপ্রাপ্ত ওই স্কুলছাত্র রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের বাসিন্দা। সে উপজেলার চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক শাখার ছাত্র।
আইনজীবী আব্দুর রব সুমন বলেন, ‘ওই কিশোর রামগতি থানার সন্ত্রাস বিরোধী মামলার ১১ নম্বর আসামি। সে স্কুলছাত্র। আজ ক্লাস না করেই সে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। সপ্তাহের প্রতি সোমবার আদালতের উপস্থিত থাকার শর্তে বিচারক তার জামিন মঞ্জুর করেছেন।’
এর আগে গত ১৭ আগস্ট একই মামলার আসামি দশম শ্রেণির এক ছাত্রকে প্রতি সোমবার আদালতে উপস্থিত থাকা শর্তে জামিন দেন একই আদালত। ওই কিশোর রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের বাসিন্দা। সে রামগতি উপজেলার চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ব্যবসা শাখার ছাত্র।
মামলা সূত্রে জানা যায়, ৩০ মে সকালে চর আলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের নিচে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন। তারা তাদের কার্যক্রম বিভিন্ন মাধ্যমে প্রচারের জন্য ভিডিও ধারণ করেন।
এ ঘটনায় ৪ জুন রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বাদী হয়ে স্কুলছাত্রসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
কাজল কায়েস/এসআর/এএসএম
দুর্ঘটনার কবলে পড়েছে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ১৫ বছর মেয়াদি সংরক্ষণ ফি ২০ লাখ এবং ২৫ বছর মেয়াদি ফি ৬০ লাখ টাকা। রায়েরবাজার স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানে এ ফি যথাক্রমে ১০ লাখ ও ৫২ লাখ টাকা।
দুঃসময় কাটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয়ের পথে ফেরাতে চান নতুন কোচ মরিসিও পচেত্তিনো। দায়িত্ব নিয়েই তার প্রথম লক্ষ্য খেলোয়াড়দের মধ্যে জয়ের মানসিকতা ফিরিয়ে আনা।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মিরপুরে একটি ভবনের নিচতলায় কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন পাঁচ বাসিন্দা।
দুর্ঘটনার কবলে পড়েছে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।