জাতীয়

শাহবাগ ব্লকেড

News সেপ্টেম্বর ১৬, ২০২৬ 0
শাহবাগ ব্লকেড
শাহবাগ ব্লকেড

গত দু-এক বছরে শাহবাগ ব্লকেড দেওয়া সাধারণ জনগণের কাছে খুবই পরিচিত বিষয়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ শাহবাগ ব্লকেড না হওয়ায় মন খারাপ সাধারণ জনগণের। তাই কী কী কারণে আবারও শাহবাগ ব্লকেড দেওয়া যায়, তার একটি ধারণা দেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন সাবরিন জাওয়াদ এবং এঁকেছেন দীপ্ত দিপন দেবনাথ।

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

জাতীয়

View more
এশিয়ান গেমসের অব্যবস্থাপনা: ৬ ঘণ্টা বিমানবন্দরে আটকা চীন-ভারতের অ্যাথলেটরা, কোরিয়ার ক্ষোভ
এশিয়ান গেমসের অব্যবস্থাপনা: ৬ ঘণ্টা বিমানবন্দরে আটকা চীন-ভারতের অ্যাথলেটরা, কোরিয়ার ক্ষোভ

উদ্বোধনের আগেই চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠল জাপানে চলা এশিয়ান গেমস নিয়ে। অ্যাথলেটদের বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা, নিম্নমানের বাসস্থান নিয়ে দক্ষিণ কোরিয়ার তীব্র প্রতিবাদ গেমসের আবহকে উত্তপ্ত করে তুলেছে।আগামীকাল নাগোয়া ও আইচি অঞ্চলে এশিয়ার সর্ববৃহৎ এই ক্রীড়া আসরের পর্দা উঠছে। তবে অলিম্পিকের চেয়েও বেশি ১৭ হাজারের অধিক অ্যাথলেট ও অফিসিয়ালের থাকার জায়গা দিতে গিয়ে বড় ধাক্কা খেয়েছেন আয়োজকেরা। খরচ কমাতে কোনো অ্যাথলেটস ভিলেজ বানানো হয়নি। পরিবর্তে হোটেল, অস্থায়ী কেবিন ও ক্রুজ জাহাজে রাখা হচ্ছে খেলোয়াড়দের। অনেকেই অভিযোগ করেছেন, অ্যাথলেটদের জন্য দেওয়া বিছানাগুলো বেশ ছোট ও অস্বস্তিকর।চীনের বিশ্ব চ্যাম্পিয়ন জিমন্যাস্ট ও প্যারিস অলিম্পিকে দুটি রৌপ্যজয়ী ঝাং বোহেং জানান, বুধবার পৌঁছানোর পর তাঁকে ও তাঁর সতীর্থদের টানা ছয় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। চীনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে ২৬ বছর বয়সী এই অ্যাথলেট বলেন, ‘আমি পুরোপুরি ক্লান্ত। সকাল সাতটায় প্রাতরাশ করার পর ভাবিনি আবার সন্ধ্যা সাতটার আগে কিছু খেতে পারব না।’কন্টেইনার দিয়ে তৈরি করা হয়েছে অ্যাথলেটদের থাকার জায়গানিবন্ধন ও দাপ্তরিক কাগজের ঝামেলা শেষে নাগোয়া বন্দরে রাখা একটি ক্রুজ জাহাজে তাঁদের নেওয়ার কথা ছিল, যেখানে প্রায় চার হাজার অ্যাথলেট থাকবেন। কিন্তু বোহেং জানান, সেখানে পৌঁছে ভারী বৃষ্টির কারণে তাঁরা জাহাজে উঠতে পারেননি। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নিজেদের খরচে হোটেলে কক্ষ নিয়ে তাঁদের বিশ্রাম নিতে হয়।চীনা ব্যাডমিন্টন দল নির্ধারিত বাস না পেয়ে ভোগান্তিতে পড়েছে। পরে স্থানীয় চীনা প্রবাসীরা নিজেদের গাড়িতে করে তাঁদের গন্তব্যে পৌঁছে দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ‘এশিয়ান গেমস অবসার্ড’ হ্যাশট্যাগটি দেখা হয়েছে ৯ কোটির বেশিবার।এশিয়ান গেমসে অংশগ্রহণকারী দলগুলোর পতাকা উড়বেএকই অভিজ্ঞতা হয়েছে ভারতীয় দলেরও। ভারতের শেফ দ্য মিশন সহদেব যাদব জানান, অভিবাসন ও অ্যাক্রিডিটেশন কার্ডের দীর্ঘ লাইনের কারণে বিমানবন্দরে তাঁদের অনেক দেরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার অ্যাথলেটদেরও বিমানবন্দরে পাঁচ ঘণ্টার বেশি অপেক্ষা করতে হয়েছে বলে দেশটির বার্তা সংস্থা ইয়নহাপ জানিয়েছে।এর মধ্যেই যুক্ত হয়েছে নতুন এক বিতর্ক। দক্ষিণ কোরিয়া অলিম্পিক কমিটি আয়োজকদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে একটি সংবর্ধনা অনুষ্ঠানে জাপানি যোদ্ধা তোয়োতোমি হিদেওশির পোশাক পরা প্রতিনিধি রাখার কারণে। ১৫৯২ থেকে ১৫৯৮ সালে কোরিয়ায় জাপানি আক্রমণের মূল নায়ক ছিলেন এই হিদেওশি, কোরিয়ার ইতিহাসে যা একটি অত্যন্ত সংবেদনশীল ও ক্ষতের জায়গা।নানামুখী বিতর্ক আর অব্যবস্থাপনার সমালোচনা সত্ত্বেও অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) মহাপরিচালক হুসেইন আল-মুসাল্লাম অ্যাথলেটসংখ্যা বাড়ানোর পক্ষেই মত দিয়েছেন। আল-মুসাল্লাম স্বীকার করেছেন যে একটি অ্যাথলেটস ভিলেজ থাকলে ভালো হতো। তবে স্বাগতিকদের সীমাবদ্ধতা ও ভবিষ্যতের কথা বিবেচনা করেই গেমস পরিচালনা করা হচ্ছে বলে জানান ওসিএ মহাপরিচালক।৫০০ কুমিরের আবাস, সেই ফিটজরয় নদীতেই অলিম্পিকের রোয়িং

News সেপ্টেম্বর ১৮, ২০২৬ 0
যে শহরে বিনা মূল্যে খাবার পাওয়া যায়

যে শহরে বিনা মূল্যে খাবার পাওয়া যায়

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির ঘটনা তদন্তে কমিটি, তবে তাঁর অবস্থান জানা যাচ্ছে না

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির ঘটনা তদন্তে কমিটি, তবে তাঁর অবস্থান জানা যাচ্ছে না

চামচভর্তি পানিতে কিলবিল করছে মশার লার্ভা

চামচভর্তি পানিতে কিলবিল করছে মশার লার্ভা

সাপে কাটার পর ওঝা গেলেন বাবার কাছে ঝাড়ফুঁকের জন্য, পরে হাসপাতালে মৃত্যু
সাপে কাটার পর ওঝা গেলেন বাবার কাছে ঝাড়ফুঁকের জন্য, পরে হাসপাতালে মৃত্যু

ফরিদপুরের সদরপুর উপজেলায় সাপের কামড়ে আলমগীর শেখ (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।নিহত আলমগীর উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামের ছত্তার শেখের ছেলে। আলমগীর পেশায় ইজিবাইকচালক ছিলেন। পাশাপাশি বিভিন্ন সময় সাপ ধরার কাজ করতেন বলে ওঝা হিসেবে পরিচিতি পান।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে সাপ দেখা গেছে খবর পেয়ে শয়তানখালী ঘাটের চরে যান আলমগীর। এ সময় একটি সাপ ধরার চেষ্টা করলে সাপটি তাঁকে দংশন করে। দংশনের পর আলমগীর হাসপাতালে না গিয়ে প্রথমে তাঁর বাবার কাছে যান। ওঝা হিসেবে পরিচিত বাবা ছত্তার শেখ ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করেন।একপর্যায়ে আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে পার্শ্ববর্তী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।স্থানীয় বাসিন্দা জমির খান বলেন, ‘ওঝা হয়েও ছত্তার ওঝা নিজের ছেলেকে বাঁচাতে পারলেন না।’আকোটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আছলাম বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি নিহত ব্যক্তির বাড়ি পরিদর্শন করেছেন।এই রোগীকে ওঝার ঝাড়ফুঁকের পর চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে যাওয়া হয়েছিল। ওই সময় দায়িত্বে ছিলেন চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, সাপে কামড় দেওয়া বা দংশনের ঘটনা ঘটলে কালক্ষেপণ না করে নিকটস্থ হাসপাতালে নিয়ে আসা উচিত। কোনো অবস্থাতেই ওঝার কাছে গিয়ে সময়ক্ষেপণ করা যাবে না। কারণ, দেরি হয়ে গেলে অনেক সময় চিকিৎসকদের কিছু করার থাকে না।

News সেপ্টেম্বর ১৮, ২০২৬ 0
মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে তদন্তের মুখে টেলিনর

মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে তদন্তের মুখে টেলিনর

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, আসামির বাড়ি গুঁড়িয়ে দিল জনতা

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, আসামির বাড়ি গুঁড়িয়ে দিল জনতা

নাগরিকত্ব প্রমাণের সুযোগ না দিয়েই বাংলাদেশে ঠেলে পাঠানোর কৈফিয়ত তলব ভারতের সুপ্রিম কোর্টের

নাগরিকত্ব প্রমাণের সুযোগ না দিয়েই বাংলাদেশে ঠেলে পাঠানোর কৈফিয়ত তলব ভারতের সুপ্রিম কোর্টের

হেডের সেঞ্চুরি মানেই অস্ট্রেলিয়ার জয়
হেডের সেঞ্চুরি মানেই অস্ট্রেলিয়ার জয়

অস্ট্রেলিয়া: ৩৫৬/৬। জিম্বাবুয়ে: ২৭২। ফল: অস্ট্রেলিয়া ৮৪ রানে জয়ী।ট্রাভিস হেড সেঞ্চুরি করেছেন আর অস্ট্রেলিয়া সেই ম্যাচ হেরে গেছে—এমন কখনো হয়নি।হলো না আজও। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ বলে ১১২ রানের ইনিংস খেলেছেন হেড। ম্যাচটি ৮৪ রানে জিতে এক ম্যাচ হাতে রেখে ২–০ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে হেডের ২০তম সেঞ্চুরি। একটি টেস্টে ড্র, বাকি ১৯টিতেই জয়ের হাসিতে মাঠ ছেড়েছে তাঁর দল (১২ টেস্ট, ৮ ওয়ানডে)।আজ টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে হেড ও অধিনায়ক মিচেল মার্শ ১৯ ওভারে তোলেন ১৩০ রান। মার্শ ৬৩ বলে ৫৩ রান করে ওয়েলিংটন মাসাকাদজার বলে আউট হলেও থামেননি হেড। ৩২ বলে ফিফটি করা বাঁহাতি ব্যাটসম্যান ৭৫ বলেই পূর্ণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৫ চার ও ৩ ছক্কায় ৮৪ বলে ১১২ রান করে আউট হন তিনি।৭৫ বলে সেঞ্চুরি করেন ট্রাভিস হেডহেড ফেরার পর অস্ট্রেলিয়ার ইনিংসের দায়িত্ব নেন কুপার কনোলি। ৬৯ বলে ৭৮ রানের ইনিংসে ৩টি করে চার ও ছক্কা মেরেছেন তিনি। শেষ দিকে অবশ্য অস্ট্রেলিয়ার রানকে আরও ওপরে তুলে দেন অলিভার পিক। মাত্র ১৮ বলে অপরাজিত ৪১ রান করেন এই তরুণ ব্যাটসম্যান। ইনিংসের শেষ ওভারে ব্র্যাড ইভান্সকে তিনটি ছক্কা মেরে ২৪ রান তোলেন পিক। এতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। এটি জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ, আগের সর্বোচ্চ ছিল ২০১৪ সালে ৩৫০/৬।রান তাড়ায় শুরু থেকেই আস্কিং রেটে পিছিয়ে ছিল জিম্বাবুয়ে৩৫৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ২ উইকেটে ১০০ রানে পৌঁছালেও পরে আর তাল মেলাতে পারেনি। এক থেকে আট নম্বর পর্যন্ত সব ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছালেও কেউ ফিফটি করতে পারেননি। শেষ পর্যন্ত ইনিংসের ৯ বল বাকি থাকতে ২৭২ রানে থামে দলটির ইনিংস।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৫৬/৬ (হেড ১১২, কনোলি ৭৮, মার্শ ৫৩, পিক ৪১*; ইভানস ৩/৮৬, মাসাকাদজা ২/৫১)।জিম্বাবুয়ে: ৪৮.৩ ওভারে ২৭২ (রাজা ৪৫, টেলর ৩৯, আরভিন ৩৮, কাইয়া ৩৪; কনোলি ২/২৫, রেনশ ২/৪৪, হ্যাজলউড ২/৪৮)।ফল: অস্ট্রেলিয়া ৮৪ রানে জয়ী।৩০ বলে সেঞ্চুরি, পাওয়ার প্লেতে বিশ্ব রেকর্ড—ঝোড়ো ব্যাটিংয়ে অভিষেকের ইতিহাস

News সেপ্টেম্বর ১৮, ২০২৬ 0
মানচিত্রে আফ্রিকা বড় হলো, আমাদের দৃষ্টিভঙ্গি কি বদলাল

মানচিত্রে আফ্রিকা বড় হলো, আমাদের দৃষ্টিভঙ্গি কি বদলাল

এবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত

এবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত

প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক অন্তর্ভুক্তি কতটা জরুরি

প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক অন্তর্ভুক্তি কতটা জরুরি

0 Comments