জাতীয়

রিট খারিজ, দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
রিট খারিজ, দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই
রিট খারিজ, দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন ও সদর দপ্তর নির্ধারণে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি উল্লেখ করে এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

ফলে গেজেটভুক্ত ১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজায় নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সব কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী।

এ সংক্রান্ত বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি কাজী অলিউল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান ও মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী।

রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী বলেন, সরকার সর্বোচ্চ অথরিটি। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টি নির্ধারণ করা হয়েছে। তাই এখানে কোনো গাইডলাইনের ব্যত্যয় ঘটেনি। এ কারণে আদালত পিটিশনটি খারিজ করে দিয়েছেন।

তিনি আরও বলেন, আদালত সংক্ষিপ্ত রায় দিয়েছেন। ফলে উপজেলা পর্যায়ের কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকলো না। আজকের পর মোশনটি ডিসচার্জ হয়ে গেছে।

এর আগে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় স্থাপন ও অবকাঠামো নির্মাণের বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সদর দপ্তর স্থাপনের বিষয়ে দুই মাসের স্থিতাবস্থা জারি করেছিলেন হাইকোর্ট।

পরে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়। আপিলে ওই স্থিতাবস্থার আদেশ স্থগিত চাওয়া হয়। আর হাইকোর্টের রিট খারিজের পর গেজেটভুক্ত ১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলার কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

এফএইচ/এমকেআর

Popular post
চবির হলে মাদক সেবন ও শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে আবাসিক শিক্ষকদের হেনস্তার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে কড়াকড়ি

সিলেট মহানগরীতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

ভিডিও আসক্তির মামলা করায় যুক্তরাষ্ট্রের স্কুল কর্তৃপক্ষগুলোকে ৩ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ব্লুমবার্গ নিউজের শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব যুক্তরাষ্ট্রের হাজার হাজার স্কুল তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষকে (স্কুল ডিস্ট্রিক্ট) প্রায় ৩ বিলিয়ন ডলার প্রদানের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। এসব তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষের অভিযোগ ছিল যে, ইউটিউব এমন একটি আসক্তি সৃষ্টিকারী প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করেছে। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় জিএম কাদেরের প্রতিবাদ

নড়াইলে সাধারণ মানুষের বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ক‌রে‌ এর প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। 

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

দৃষ্টির সীমাবদ্ধতা পেরিয়ে আন্তর্জাতিক দাবার মঞ্চে দুই বাংলাদেশি

প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্লাইন্ড দাবা প্রতিযোগিতায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশের দুই দৃষ্টিপ্রতিবন্ধী দাবাড়ু আবিদ হোসেন ও মনির রানা। আগামী ২২ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত হবে আইবিসিএ এশিয়া কাপ-২০২৬ আন্তর্জাতিক ব্লাইন্ড দাবা প্রতিযোগিতা।

জাতীয়

View more
চবির হলে মাদক সেবন ও শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন
চবির হলে মাদক সেবন ও শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে আবাসিক শিক্ষকদের হেনস্তার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে কড়াকড়ি

সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে কড়াকড়ি

ভিডিও আসক্তির মামলা করায় যুক্তরাষ্ট্রের স্কুল কর্তৃপক্ষগুলোকে ৩ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভিডিও আসক্তির মামলা করায় যুক্তরাষ্ট্রের স্কুল কর্তৃপক্ষগুলোকে ৩ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় জিএম কাদেরের প্রতিবাদ

নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় জিএম কাদেরের প্রতিবাদ

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়
অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
দৃষ্টির সীমাবদ্ধতা পেরিয়ে আন্তর্জাতিক দাবার মঞ্চে দুই বাংলাদেশি

দৃষ্টির সীমাবদ্ধতা পেরিয়ে আন্তর্জাতিক দাবার মঞ্চে দুই বাংলাদেশি

ডোমারে মাদক ব্যবসায়ীদের হামলায় চারজন আহত

ডোমারে মাদক ব্যবসায়ীদের হামলায় চারজন আহত

মোংলায় প্রতিমন্ত্রীর নেতৃত্বে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের বিক্ষোভ 

মোংলায় প্রতিমন্ত্রীর নেতৃত্বে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের বিক্ষোভ 

গাজীপুরে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার, পিস্তল উদ্ধার
গাজীপুরে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার, পিস্তল উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
প্রেমের গুঞ্জন, স্বামীর প্রতিক্রিয়া নিয়ে মুখ খুললেন কীর্তি

প্রেমের গুঞ্জন, স্বামীর প্রতিক্রিয়া নিয়ে মুখ খুললেন কীর্তি

নওগাঁয় পোল্ট্রি খামারিদের বিভাগীয় কার্যালয় চালু

নওগাঁয় পোল্ট্রি খামারিদের বিভাগীয় কার্যালয় চালু

গাজীপুরের সংরক্ষিত বনে রাতের আঁধারে অর্ধশতাধিক তালগাছ নিধন

গাজীপুরের সংরক্ষিত বনে রাতের আঁধারে অর্ধশতাধিক তালগাছ নিধন

0 Comments