মাগুরার মহম্মদপুরে রাতে সরকারি খাসজমি দখল করে টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে ব্যাপাড়ীপাড়া যুব সংঘের সদস্যদের বিরুদ্ধে। রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলা সদরের সরকারি ডাকবাংলোর উত্তর পাশে গভীর রাতে ওই টিনের স্থাপনাটি নির্মাণ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, রোববার গভীর রাতে ব্যাপাড়ীপাড়া যুব সংঘের নাম ব্যবহার করে ব্যাপাড়ীপাড়া গ্রামের করিম বিশ্বাস একটি তৈরি করা টিনের ঘর এনে ওই সরকারি জায়গায় বসিয়ে দেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা।
স্থানীয়রা জানান, ওই জায়গায় একসময় প্রেসক্লাব মহম্মদপুরের সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাব নামে একটি নামফলক স্থাপন করা হয়েছিল। তাদের অভিযোগ, সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ভূমি অফিস সূত্রে জানা যায়, ১৯৬২ সালের জরিপ অনুযায়ী জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত। এর মালিক জেলা প্রশাসক (ডিসি)। হাল রেকর্ড অনুযায়ী মহম্মদপুর মৌজার ১ নম্বর খতিয়ানের ১২৭৯ ও ১২৮০ দাগে জমিটি ‘ক্লাব’ নামে রেকর্ডভুক্ত রয়েছে।

প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল ও সিনিয়র সহ সভাপতি মো. মেহেদী হাসান পলাশ জানান, জায়গাটি প্রেসক্লাব মহম্মদপুরের। সেখানে প্রেসক্লাব মহম্মদপুরের নামফলকও রয়েছে। তারা বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) কে জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে স্থাপনাটি দ্রুত অপসারণের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তারা।
স্থানীয় ইউপি সদস্য তানজির রহমান সোহাগ বলেন, সকালে ঘুম থেকে উঠে জানতে পারি, ব্যাপাড়ীপাড়া সংঘের নামে সরকারি জমিটি দখল করা হয়েছে। এভাবে সরকারি জায়গা দখল করে রাখায় সরকারি ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত তদন্ত করে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
অভিযোগের বিষয়ে করিম বিশ্বাস বলেন, এটা আমাদের সংঘের জায়গা। আমরা আমাদের সংঘের জায়গাতেই ঘর তুলেছি।
মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব বলেন, রাতে যে জায়গায় ঘর তোলা হয়েছে, সেটি সরকারি জায়গা। যারা ঘর তুলেছেন, তাদের আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা স্থাপনাটি সরিয়ে নেবেন। অন্যথায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে স্থাপনাটি অপসারণ করা হবে।
মো. মিনারুল ইসলাম জুয়েল/কেজে/জেআইএম
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।
চাকরি ফিরে পাওয়ার পরও দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা না পাওয়ার অভিযোগে আন্দোলনে নেমেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী।
বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত ও পরিকল্পিত নগরায়ন, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ন প্রতিরোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ শীর্ষক বিল পাস হয়েছে।
আইসিসি উইমেন্স এমার্জিং নেশনস ট্রফিতে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ নারী দল।