জাতীয়

রাজধানীতে পৃথক স্থান থেকে এক নারীসহ পাঁচ লাশ উদ্ধার

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
রাজধানীতে পৃথক স্থান থেকে এক নারীসহ পাঁচ লাশ উদ্ধার
রাজধানীতে পৃথক স্থান থেকে এক নারীসহ পাঁচ লাশ উদ্ধার

রাজধানীর পৃথক স্থান থেকে আজ সোমবার এক নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের কারও পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

সকালে যাত্রাবাড়ীর শনির আখড়া ইউটার্ন এলাকায় আরাফ কার ওয়াশের পাশের সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল বলেন, স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করতেন। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় সেখানে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। খবর পেয়ে সকালে লাশটি উদ্ধার করে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

একই দিন মতিঝিলের নটর ডেম কলেজের বিপরীত পাশের সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে (৫০) অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। নাসির নামের একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি তাঁকে সকালে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে অসুস্থ অবস্থায় এক নারীকে (৩০) পড়ে থাকতে দেখে হাসপাতালের কর্মীরা সকালে উদ্ধার করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার আইয়ব আলী।

এ ছাড়া শাহবাগ থানার আওতাধীন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মোড়ের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। শাহবাগ থানার এসআই বিজয় মণ্ডল লাশটি উদ্ধার করেন। পরে বিকেলে লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়। তাঁর পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিও ভবঘুরে প্রকৃতির ছিলেন।

এদিকে কামরাঙ্গীরচর থানার জাউলাহাটি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে। থানার এসআই প্রাণেশ্বর দাস বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকালে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করতেন। স্থানীয় লোকজন তাঁকে চিনতেন, তবে তাঁর পরিচয় জানতেন না। তিনিও ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানান তিনি।

Popular post
রাজনৈতিক বিতর্ক, আইন প্রণয়ন ও ঐক্যের আহ্বানে শেষ হলো সংসদের চতুর্থ অধিবেশন

অধিবেশনের কার্যক্রম পর্যালোচনায় দেখা যায়, সংবিধান সংশোধন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা থাকলেও সংসদে এ বিষয়ে কোনো দৃশ্যমান উদ্যোগ আসেনি।

জমি নিয়ে বিরোধ, দাফন ছাড়া ৮ ঘণ্টা পড়ে আছে বাবার মরদেহ

দুই ছেলের নামে জমি লিখে দেওয়ার অভিযোগ তুলে ঝিনাইদহের মহেশপুরে মাহবুব তরফদার (৮০) নামে এক ব্যক্তির মরদেহ দাফনে বাধা দেয়ার ঘটনা ঘটেছে।

গাজীপুরে ৩০০ টাকায় ১০ কেজি চাল পাচ্ছেন পোশাকশ্রমিকরা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম খাওয়া পোশাকশ্রমিকদের জন্য কিছুটা স্বস্তির উদ্যোগ নিয়েছে খাদ্য অধিদপ্তর।

৫০০ টাকা দাবি, না দেওয়ায় ছুরিকাঘাতে হত্যা

বগুড়ায় ৫০০ টাকা দাবি করে না পাওয়ায় ছুরিকাঘাতে মনিরুল ইসলাম গালিব (১৫) নামে এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে।

নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গা প্রত্যাবাসন: খলিলুর রহমান

রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্বের অধিকার, চলাচলের স্বাধীনতা এবং বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা নিশ্চিত করেই মিয়ানমারে প্রত্যাবাসন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান।

মেসির মা বলেছেন, তার ছেলের উত্তরসূরি নিকো পাস

লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে আলোচনা চলছেই। আর্জেন্টিনার তরুণ তারকা নিকো পাসের নামও উঠে আসছে সেই আলোচনায়।

জাতীয়

View more
রাজনৈতিক বিতর্ক, আইন প্রণয়ন ও ঐক্যের আহ্বানে শেষ হলো সংসদের চতুর্থ অধিবেশন
রাজনৈতিক বিতর্ক, আইন প্রণয়ন ও ঐক্যের আহ্বানে শেষ হলো সংসদের চতুর্থ অধিবেশন

অধিবেশনের কার্যক্রম পর্যালোচনায় দেখা যায়, সংবিধান সংশোধন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা থাকলেও সংসদে এ বিষয়ে কোনো দৃশ্যমান উদ্যোগ আসেনি।

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
জমি নিয়ে বিরোধ, দাফন ছাড়া ৮ ঘণ্টা পড়ে আছে বাবার মরদেহ

জমি নিয়ে বিরোধ, দাফন ছাড়া ৮ ঘণ্টা পড়ে আছে বাবার মরদেহ

গাজীপুরে ৩০০ টাকায় ১০ কেজি চাল পাচ্ছেন পোশাকশ্রমিকরা

গাজীপুরে ৩০০ টাকায় ১০ কেজি চাল পাচ্ছেন পোশাকশ্রমিকরা

৫০০ টাকা দাবি, না দেওয়ায় ছুরিকাঘাতে হত্যা

৫০০ টাকা দাবি, না দেওয়ায় ছুরিকাঘাতে হত্যা

নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গা প্রত্যাবাসন: খলিলুর রহমান
নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গা প্রত্যাবাসন: খলিলুর রহমান

রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্বের অধিকার, চলাচলের স্বাধীনতা এবং বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা নিশ্চিত করেই মিয়ানমারে প্রত্যাবাসন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান।

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
মেসির মা বলেছেন, তার ছেলের উত্তরসূরি নিকো পাস

মেসির মা বলেছেন, তার ছেলের উত্তরসূরি নিকো পাস

বড়লেখা সীমান্তে ২০ জনকে পুশইনচেষ্টা

বড়লেখা সীমান্তে ২০ জনকে পুশইনচেষ্টা

জামালের অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের দাপুটে জয়

জামালের অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের দাপুটে জয়

0 Comments