রাজধানীর গুলশানে নতুন শাখা চালু করেছে মডেস্ট ফ্যাশন হাউস ‘আবায়া অ্যান্ড গাউন’। গুলশান-১–এ অবস্থিত পুলিশ প্লাজায় চালু হওয়া নতুন এই বিক্রয়কেন্দ্রে আবায়া, হিজাব, বোরকা, গাউন ও কেপসহ বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাবে।
সম্প্রতি গুলশান শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, অভিজাত শ্রেণির ক্রেতাদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে পুলিশ প্লাজার শোরুমে আভিজাত্যপূর্ণ ও প্রিমিয়াম নকশার পোশাক প্রস্তুত রাখা হয়েছে।
আবায়া অ্যান্ড গাউনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মারুফা জাহান বলেন, ‘মুসলিম নারীদের পোশাকে সৌন্দর্য ও শালীনতার সমন্বয় ঘটিয়ে আধুনিক রূপ দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। গুলশানের এই শাখায় আমরা প্রিমিয়াম ও অভিজাত ধাঁচের সংগ্রাহক পোশাকগুলোকে বেশি গুরুত্ব দিয়েছি।’
মারুফা জাহান আরও বলেন, ‘আমাদের দেশে মুসলিম নারীদের পোশাক বলতে অনেক সময় একই ধরনের প্রচলিত পোশাককে বোঝানো হয়। আমরা শুরু থেকেই চেষ্টা করছি, এই পোশাকগুলোকে আরও আধুনিক ও ফ্যাশনেবল করে তুলতে। পোশাকের সৌন্দর্য ও শালীনতা—দুটির সমন্বয় করাই আমাদের লক্ষ্য।’
দেশীয় পোশাকের পাশাপাশি বিক্রয়কেন্দ্রটিতে দুবাই ও চীন থেকে আনা আবায়া, গাউন ও হিজাবের সংগ্রহ থাকবে। দৈনন্দিন ব্যবহার ছাড়াও যেকোনো উৎসব বা সামাজিক আয়োজনের জন্য ভিন্ন ভিন্ন বয়সের নারীদের উপযোগী পোশাক পাওয়া যাবে নতুন এই বিক্রয়কেন্দ্রে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন ‘হত্যাকারী’ বলে অভিহিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে চীনে রুশ নেতাকে নিজের ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। বিকেল ৪টায় প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছে।
আগামী বছরের এশিয়া কাপের আসর বসবে বাংলাদেশে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এশিয়া কাপের আসন্ন আসরটি হবে ওয়ানডে সংস্করণে। আর সেই এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ দুই হেভি ওয়েট টেস্ট খেলুড়ে দেশ কে নিয়ে একটা ত্রিদেশী ওয়ানডে সিরিজ খেলবে ২০২৭ সালে।
দেশের প্রথম ‘ছানিমুক্ত জেলা’ হিসেবে সিরাজগঞ্জকে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এমপি।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অব্যাহত বৃষ্টি ও প্রবল বাতাসের মেহেরপুরে আমন ধান, মাসকলাই, সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা।
জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও ব্যতিক্রমী মানুষের গল্প নিয়ে সাজানো হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন ‘হত্যাকারী’ বলে অভিহিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে চীনে রুশ নেতাকে নিজের ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অব্যাহত বৃষ্টি ও প্রবল বাতাসের মেহেরপুরে আমন ধান, মাসকলাই, সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা।
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ৮-১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।