‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
সংসার মানেই সুখ-দুঃখের অংশীদার হওয়া। বর্তমান সময়ে বিচ্ছেদের নানা খবরের ভিড়ে ভালোবাসার এক বিরল ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার হালিমা খাতুন।
আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
সুন্দরবনের আরপাঙ্গাসিয়া নদী-সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযানকালে দুর্ধর্ষ দাদা ভাই বাহিনীর সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধ হয়েছে। সাঁড়াশি অভিযানের মুখে ডাকাতদল পালিয়ে গেলে জিম্মি থাকা পাঁচ জেলেকে জীবিত উদ্ধ...
রাজধানী ঢাকার যানজট নিরসন, যাতায়াতের সময় কমানো এবং আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণে আরো একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।
২৫.৩ ওভারে ১১০ রানে অলআউট পাকিস্তান, কপাল পুড়ল ইংল্যান্ডের। ৮ উইকেটের জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা।
সৌদি আরব ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ১ বিলিয়ন ডলারের একটি আর্থিক প্যাকেজ দেওয়ার প্রস্তাব দিয়েছে। ইরানের মধ্যস্থতায় করা এই চুক্তির উদ্দেশ্য হলো যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং সৌদি আরবের ওপর হুথিদের হামল...
কুষ্টিয়ায় পদ্মায় নদীপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কাকন ও কালু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। স্থানীয়দের দাবি, সংঘর্ষে শতাধিক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় নদীতে থাকা জেলে ও নদীপা...
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্যবসা বেড়েছে ইলেকট্রনিকস পণ্যের বিদেশি কোম্পানি সিঙ্গার বাংলাদেশের। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ৭৩ কোটি টাকার বা ৪ শতাংশের বেশি। তারপরও চলতি বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি–সেপ্টেম্বর) শেষে লোকসান বেড়েছে সিঙ্গারের। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

গতকাল সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে গতকাল মঙ্গলবার আর্থিক প্রতিবেদনের গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে শেয়ারধারীদের জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে সিঙ্গার বাংলাদেশ ১ হাজার ৮৫৪ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৭৮১ কোটি টাকা। ব্যবসা বৃদ্ধি পাওয়ায় সিঙ্গারের পরিচালনা মুনাফাও বেড়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটি পরিচালন মুনাফা করেছে প্রায় ৯৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯১ কোটি টাকা। কিন্তু সেই পরিচালন মুনাফা শেষ পর্যন্ত বড় লোকসানে পরিণত হয়েছে চূড়ান্ত হিসাবে এসে। কারণ, ব্যাংকঋণের সুদ, সরকারের কর পরিশোধ ও শ্রমিক কল্যাণ তহবিলের খরচের পর পরিচালন মুনাফা লোকসানে পরিণত হয়।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকঋণের সুদাসল বাবদ কোম্পানিটির খরচ বেড়ে দাঁড়িয়েছে ২০৫ কোটি টাকায়। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৯২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এই খাতে খরচ বেড়েছে ১৩ কোটি টাকা। এ ছাড়া শ্রমিক কল্যাণ তহবিল খাতে গত ৯ মাসে কোম্পানিটির খরচ হয়েছে ১০৮ কোটি টাকা। গত বছর একই সময়ের যার পরিমাণ ছিল ১০১ কোটি টাকা। চলতি বছরের প্রথম ৯ মাসে সিঙ্গার কর বাবদ সরকারকে দিয়েছে ১১ কোটি টাকা। আর এসব খরচের পর গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর প্রান্তিক শেষে সিঙ্গারের লোকসান দাঁড়ায় ১১৯ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১১৪ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে সিঙ্গারের লোকসান বেড়েছে ৪ কোটি টাকা।

লোকসানের কারণ সম্পর্কে কোম্পানিটি বলেছে, মূল্যস্ফীতির চাপে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তায় পণ্য বিক্রি আশানুরূপ বাড়েনি কোম্পানিটির। এ ছাড়া উৎপাদন খরচ বাড়লেও বাজার বাস্তবতার কারণে পণ্যের দাম বাড়ানো সম্ভব হয়নি। এসব কারণে বিক্রি কিছুটা বাড়লেও মুনাফায় ফিরতে পারেনি কোম্পানিটি।

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি উভয়ের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গে উল্লেখযোগ্য আঘাতের অস্তিত্ব নেই। এ হত্যাকাণ্ড পেশাদার খুনির অপরাধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভিকটিমদের (সাগর–রুনি) দেহে অনেকগুলো ক্ষত ছিল, যা অধিক রক্তক্ষরণের জন্য দায়ী। তবে প্রতীয়মান হয় যে, ভিকটিম মৃত্যুর পূর্বে অনেকক্ষণ ক্ষতসহ জীবিত ছিল। ঘাড়ে ও পিঠে, চোখের নিচে আঘাতের চিহ্ন ছিল। ক্রাইমসিন এবং ভিকটিমদের ক্ষতের পরিমাণ দেখে বোঝা যায় খুনিরা তাড়াহুড়া করেনি।

সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনের বরাতে সাগর–রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদনের ‘বিশেষ পর্যবেক্ষণ’ অংশে—এমনটাই উল্লেখ করেছে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। তদন্তের জন্য রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ছয় মাস সময় দিয়েছেন। আগামী ২৯ এপ্রিল পরবর্তী আদেশের জন্য দিন রাখা হয়েছে।

দুই অজ্ঞাত পুরুষের ডিএনএ, পরিচয় উদ্ঘাটন সম্ভব হয়নি

ডিএনএ পরীক্ষার প্রাথমিক তথ্য অনুযায়ী সাগর সরওয়ারকে বাঁধার জন্য ব্যবহৃত চাদর এবং মেহেরুন রুনির টি-শার্ট থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষায় দুটি অপরিচিত পুরুষের ডিএনএ প্রোফাইল পাওয়া যায় বলে অগ্রগতি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এ অপরিচিত অপরাধী শনাক্তের জন্য ডিএনএ প্রস্তুতকারী দুটি (যুক্তরাষ্ট্রের) ল্যাবে প্রচেষ্টা চালিয়েও অপরাধীদের শনাক্তে ছবি প্রস্তুত করা যায়নি। কারণ হিসেবে বলা হয়েছে, ডিএনএ’র অধিক মিশ্রণ, ফলে কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ সব ব্যক্তি বা আসামির ডিএনএ’র সঙ্গে ওই অজ্ঞাত ডিএনএর মিল আছে কি না তা পরীক্ষা করা হয়।

তদন্তের অগ্রগতি প্রতিবেদনের ভাষ্য, মামলায় জব্দ করা হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, বটি, ছুরির ব্যাট এবং সাগর ও রুনির পরিধেয় বস্ত্রসহ অন্যান্য আলামত ও ২৫ জন ব্যক্তির বাকাল সোয়াব সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য বিদেশের একাধিক পরীক্ষাগারে পাঠানো হয়। আলামতে পাওয়া ডিএনএ–এর সঙ্গে পাঠানো ব্যক্তিদের ডিএনএ ম্যাচিং হয়নি বলে ডিএনএ ল্যাবের পাঠানো প্রতিবেদনে পাওয়া যায়।

ওই প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে, ঘটনাস্থলে মোট চারজন ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে। তার মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তিনজন পুরুষের মধ্যে একজন এই মামলার ভিকটিম সাগর সরওয়ার এবং একজন নারী হলেন মেহেরুন নাহার রুনি বলে শনাক্ত হয়। বাকি দুজন অজ্ঞাত পুরুষ ব্যক্তি কারা তা উদঘাটন করা যায়নি।…দীর্ঘ তদন্তেও ওই হত্যাকাণ্ডের মোটিভ এবং হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা এখনোও সুনির্দিষ্ট করা যায়নি।

পারিবারিক কিংবা পেশাগত বিরোধের যোগসূত্র পাওয়া যায়নি

পারিবারিক বা দাম্পত্য কলহের কারণে একজনকে হত্যার পর অপরজন আত্মহত্যা করার প্রমাণ পাওয়া যায়নি বলে তদন্তের অগ্রগতি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, পেশাগত কারণে এ হত্যাকাণ্ড হয়েছে এ ধরনের কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। দীর্ঘ দিন এই দম্পতি দেশের বাইরে জার্মানিতে ছিল, মৃত্যুর সাত মাস আগে দেশে আসেন। সাগরের কর্মস্থল মাছরাঙা টিভির সহকর্মী উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পেশাগত দিক থেকে তার কোনো শত্রুতা বা বিরোধের খোঁজ পাওয়া যায়নি।

সামিট বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট ২০১৫ সালে কার্যক্রম শুরু করে, ২০১৩ সালে যার নির্মাণকাজ শুরু হয় উল্লেখ করে অগ্রগতি প্রতিবেদনে বলা হয়, তাদের মৃত্যুর পরবর্তী সময়ে নির্মাণকাজ ও কার্যক্রম শুরু হওয়ায় সামিট গ্রুপের সঙ্গে তাদের হত্যার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। অর্থ ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে কি না তদন্তকালে এই ধরনের কোনো তথ্য–প্রমাণ পাওয়া যায় নাই। গ্রামের বাড়ির ঠিকানায় খোঁজ-খবর নিয়ে জানা যায়, কারও সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল না। দাম্পত্য কলহের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে—এ ধরনের কোনো তথ্য পাওয়া যায় নাই।

উদ্ধার হয়নি মোবাইল ও ল্যাপটপ

সাগর–রুনি হত্যা মামলা একটি আলোচিত হত্যা মামলা উল্লেখ করে অগ্রগতি প্রতিবেদনের মন্তব্যে বলা হয়, পিবিআই, সিআইডি, পুলিশ হেড কোয়ার্টার্স ও র্যাবের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কর্তৃক এই মামলায় লুন্ঠিত মোবাইল ফোন সেট ও দুটি ল্যাপটপ এখনো উদ্ধার করা যায়নি। এই মামলার তদন্ত সংশ্লিষ্ট সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, হত্যা মামলাটি নিয়ে মিডিয়া মুখপাত্র ডিএমপির গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান মনিরুল ইসলাম, র্যাবের সাবেক মহাপরিচালক মোখলেসুর রহমানদের জিজ্ঞাসাবাদের জন্য পাওয়া যায়নি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকেও জিজ্ঞাসাবাদের জন্য পাওয়া যায়নি। সাংবাদিক রুমী নোমানকে জিজ্ঞাসাবাদ করে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। অন্যদেরকে জিজ্ঞাসাবাদের চেষ্টা অব্যাহত আছে। উল্লেখিত ব্যক্তিদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হলে হয়তো বা মামলার কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য কিংবা দিক নির্দেশনা পাওয়া যেতে পারে।

জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা যেভাবে এলো

তদন্তের অগ্রগতি প্রতিবেদনের মন্তব্যে বলা হয়, গত ৩০ আগস্ট বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা এ মর্মে বক্তব্য প্রদান করেন যে, দুদক এনটিএমসির সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বরিশালের বাসায় অভিযান চালায়। সেখানে বেশ কিছু ডিজিটাল আলামত পেয়ে দুদক সেগুলো জব্দ করে। সেগুলোর মধ্যে বিভিন্ন রকম জিও লোকেশন, এসএমএস, সিডিআরের প্রিন্টেড ভার্সন পাওয়া যায়। এ–সংক্রান্তে জিয়াউল আহসানের ওর্ডারলী (একজন সেনা সদস্য) জিজ্ঞাসাবাদ করেন। উল্লিখিত প্রসিকিউটর প্রাথমিক তদন্তে সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে মেজর জেনারেল জিয়াউল আহসান এবং একজন মিডিয়া ব্যক্তিত্বের সংশ্লিষ্টতা পান বলে বর্ণনা দেন। জোহার বক্তব্য সমর্থন করে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের বক্তব্য প্রদান করেন। তিনি জানান, তাঁদের তদন্ত সম্পন্ন হলে প্রাপ্ত তথ্য উপাত্ত পিবিআইয়ের তদন্তকারীর কাছে হস্তান্তর করা হবে।

অগ্রগতি প্রতিবেদনে আরও বলা হয়, টাস্কফোর্সের সদস্যসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ও প্রসিকিউটর তানভীর হাসান জোহার সঙ্গে আলোচনাকালে তাঁরা প্রাথমিকভাবে সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও মিডিয়া ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা পেয়ে তা তদন্ত করে যাচাই বাছাই করছেন মর্মে জানান। তাঁদের প্রাথমিক তদন্ত শেষ হলে প্রাপ্ত তথ্যাদি পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করবেন বলে জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটরের সঙ্গে যোগাযোগ রাখাসহ চিফ প্রসিকিউটর বরাবর এক স্মারকের (১৩ অক্টোবর, ২০২৬) মাধ্যমে তাদের কাছে সংরক্ষিত মামলার ডিজিটাল আলামত ও তথ্য উপাত্ত তদন্তের জন্য হস্তান্তর করার জন্য আবেদন করে চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তথ্যাদি পাওয়া যায়নি।

মূল রহস্য উদঘাটন, অপরাধী শনাক্তকরাসহ গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল উদ্ধার, আইসিটি প্রাপ্ত তথ্যাদি তদন্ত করে যাচাই–বাছাইসহ সাক্ষীদের জিজ্ঞাসাবাদের লক্ষ্যে মামলাটির তদন্তকাজ সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে অগ্রগতি প্রতিবেদনে।

১৪ বছর আগে হত্যা ও মামলার পূর্বাপর

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। সাগর সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনে আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। সাগর-রুনি হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে মামলাটির তদন্ত করছিল গোয়ান্দা পুলিশ (ডিবি)। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টের এক আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব পায় র্যাব।

তদন্তের জন্য মামলাটি র্যাবের কাছে পাঠানোর আদেশ সংশোধন চেয়ে স্বরাষ্ট্রসচিবের পক্ষে ২০২৪ সালের সেপ্টেম্বরে হাইকোর্টে আবেদন করা হয়। শুনানি নিয়ে একই বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট সাগর-রুনি হত্যা মামলা তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করতে নির্দেশ দেন। একই সঙ্গে তদন্ত শেষে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। আদালতের আদেশের পর উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়।

আগের ধারাবাহিকতায় গত বছরের ২২ এপ্রিল বিষয়টি আদালতে ওঠে। তদন্ত চলমান ও অগ্রগতি আছে উল্লেখ করে রাষ্ট্রপক্ষ সেদিন ৯ মাস সময়ের আরজি জানায়। আদালত ছয় মাস সময় মঞ্জুর করেন। গত বছরের ২৩ অক্টোবর বিষয়টি আদালতে ওঠে। সেদিন সময় চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আরও ছয় মাস সময় দেন। এর ধারাবাহিকতায় বিষয়টি আদেশের জন্য চলতি বছরের ২৬ এপ্রিল আদালতে ওঠে। রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন জানায়। ছয় মাস সময় মঞ্জুর করেন আদালত। এর ধারাবাহিকতায় বিষয়টি আদালতের আজকের কার্যতালিকায় আদেশের জন্য ওঠে। রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন জানায়। ছয় সময় মঞ্জুর করে আদালত আগামী ২৯ এপ্রিল পরবর্তী আদেশের জন্য দিন নির্ধারণ করে আদেশ দেন। এ নিয়ে চতুর্থবারের মতো সময় পেল টাস্কফোর্স।

আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল প্রতিবেদনের অংশবিশেষ তুলে ধরে শুনানি করেন, সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী। রিট আবেদনকারী পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। বাদীপক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬। আগামী ৮ নভেম্বর ইউনিভার্সিটি মালায়ার দুটি ফুটবল মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু হবে।

প্রবাসীদের বাংলাদেশিদের ফুটবল ক্লাব ‘বিডি এফসি মালয়েশিয়া’ ও বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেসের যৌথ আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

রোববার সন্ধ্যায় কুয়ালালামপুর চোকিটের এসটো হোটেলের হলরুমে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন বিডি এফসির সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন। মো. সাইফুদ্দিন জানান, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে ৬ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত, রানার্সআপ দল পাবে ৩ হাজার রিঙ্গিত এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ১ হাজার ৫০০ রিঙ্গিত। পুরস্কারের পাশাপাশি বিজয়ী দলগুলোর জন্য থাকবে ট্রফি ও মেডেল। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্যও বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বিডি এফসির যুগ্ম সম্পাদক যুবায়ের রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডি এফসির সভাপতি রাফেজ রহমান রাসেল, সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. আলী আজগর মিলন ও মো. সোহাগ আহম্মেদ, সহসভাপতি শাহাজান আলম, সাংগঠনিক সম্পাদক অপু রাইহান এবং বিডি এফসির প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্পনসর প্রতিষ্ঠানের কর্ণধার মাজারুল আলম ও ইব্রাহিম, উপদেষ্টা আবদুল মবিন ভূঁইয়া, মোস্তফা ইমরান রাজু এবং বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়াড়েরা।

আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্ট মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করার পাশাপাশি প্রবাসীদের মধ্যে ক্রীড়াচর্চা ও ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ও বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য বিনা মূল্যে হুইলচেয়ার সেবা চালু করেছে জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আজ মঙ্গলবার সকাল থেকে দর্শনার্থীদের জন্য এই সেবা উন্মুক্ত করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দর্শনার্থীরা জাদুঘরের প্রবেশমুখ থেকেই সরাসরি হুইলচেয়ার সেবা নিতে পারবেন। দর্শনার্থীর সঙ্গে পরিবারের সদস্য বা স্বজন থাকলে তাঁরা হুইলচেয়ার পরিচালনা করে পুরো জাদুঘর ঘুরে দেখতে পারবেন। কোনো দর্শনার্থী একা এলে তাঁকে পুরো জাদুঘর ঘুরে দেখানো এবং প্রয়োজনীয় সহায়তার জন্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা।

জাদুঘরের অবকাঠামো ও প্রদর্শনী কক্ষগুলো যাতে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বাধাহীন ও নির্বিঘ্ন থাকে, সে বিষয়েও বিশেষ নজর রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই সেবা নিয়ে জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ বলেন, জুলাই জাদুঘর এ দেশের প্রত্যেক নাগরিকের স্মৃতি ও অনুভূতির জায়গা। শারীরিক কোনো সীমাবদ্ধতা যেন কারও ইতিহাস জানা ও জাদুঘর পরিদর্শনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্যই এই বিশেষ সেবা যুক্ত করা হয়েছে।

গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় যৌন নিপীড়নের শিকার হওয়া শিশুটির বাবা হুমকি পাওয়ার কথা গতকাল সোমবার দুপুরে সাংবাদিকদের জানিয়েছিলেন। পরিবার নিয়ে আতঙ্কে থাকার কথাও বলেছিলেন তিনি। এর মধ্যে গতকাল রাত ১১টার পর খবর ছড়িয়ে পড়ে নিরাপত্তার কথা চিন্তা করে তিনি দেশ ছেড়েছেন। বিষয়টি নিয়ে শিশুটির বাবার আইনজীবী মো. মহিউদ্দিনের সঙ্গে কথা বলেছে প্রথম আলো।

এই আইনজীবী আজ সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘আমার মনে হয় না, এই মুহূর্তে তিনি (শিশুটির বাবা) দেশের বাইরে গিয়েছেন। বিষয়টি যেভাবে ভাইরাল হয়েছে, তিনি দেশের বাইরে গেলে ইমিগ্রেশন থেকে জানাজানি হতো। প্রতিপক্ষ মব সৃষ্টি করতে পারে-এমন আশঙ্কা থেকে হয়তো তিনি প্রকাশ্যে আসছেন না।’

শিশুটির বাবার সঙ্গে আজ মঙ্গলবার একাধিকার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেছে প্রথম আলো। তবে ফোন বন্ধ পাওয়া যায়।

শিশুটির বাবা দেশ ছেড়েছেন কি না, পুলিশের কাছে এমন কোনো তথ্য নেই। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘তাঁর (শিশুটির বাবা) দেশের বাইরে চলে যাওয়ার কোনো নির্ভরযোগ্য তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি আলোচনা হচ্ছে।’

নিরাপত্তাহীনতা

সংশ্লিষ্ট একাধিক সূত্র প্রথম আলোকে বলেছেন, হুমকি পাওয়া ও আতঙ্কের কারণে নিরাপত্তার কারণে শিশুটির পরিবার টঙ্গীর বাসায় আপাতত থাকছে না। গতকাল সোমবার দুপুরে তাদের ফ্ল্যাটে (বাসায়) গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। তবে ওই সময় শিশুটির বাবার সঙ্গে মুঠোফোনে কথা হয় প্রথম আলোর।

১৯ অক্টোবর টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছরের এক মেয়েশিশুকে যৌন নিপীড়ন করার অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোসলেম আহম্মদকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন শিশুটির বাবা ও স্থানীয় লোকজন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা তৈরি হয়।

শিশুর বাবার করা মামলায় পুলিশ অভিযুক্ত শিক্ষক মোসলেমকে ২১ অক্টোবর গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। ২৫ অক্টোবর তাঁর জামিন শুনানির দিন ধার্য ছিল। আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন।

টঙ্গীতে মাদ্রাসায় যৌন নিপীড়ন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক

টঙ্গীতে যৌন নিপীড়নের শিকার শিশুর বাড়িতে আপস করতে গিয়েছিলেন অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোসলেম আহম্মদ

শিশুটিকে যৌন নিপীড়ন করার যে অভিযোগ উঠেছে, তার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা ইতিমধ্যে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ২৪ অক্টোবর টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান প্রথম আলোকে বলেছিলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। এতে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা (শিশুকে নিপীড়ন করা হয়েছে) পাওয়া গেছে। এখনো তদন্তের কাজ চলমান।’

যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পরদিন ২০ অক্টোবর শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মোসলেম আহম্মদ। হাতে ছিল মিষ্টির প্যাকেট। তবে পরিবার সাড়া না দেওয়ায় ফ্ল্যাটের (বাসা) দরজা থেকে ফিরে যান তিনি। ওই ভবনের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজে এই দৃশ্য দেখা গেছে।

ফ্ল্যাটে ঢুকতে না পেরে শিশুটির মায়ের হোয়াটসঅ্যাপ নম্বরে ২০ অক্টোবর দুপুর ১২টা ৪৫ মিনিটে একটি খুদে বার্তা পাঠান অভিযুক্ত শিক্ষক। তাতে লেখা ছিল, ‘আপু, আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছি। আপনার সঙ্গে একটু দেখা করতে আসছি (এসেছি)।’

তবে ভেতর থেকে কেউ সাড়া না দেওয়ায় অভিযুক্ত শিক্ষক ফিরে যান। ওই সময় শিশুটির বাবা বাসায় ছিলেন না।

পাল্টা মামলা

শিশুটির বাবার বিরুদ্ধে ওই মাদ্রাসা থেকে ১৭ লাখ টাকা লুটের অভিযোগে করা মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, মাদ্রাসার ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজে টাকা নেওয়া বা সরিয়ে নেওয়ার কোনো দৃশ্য দেখা যায়নি। তবে অন্য কোনো তথ্য–প্রমাণ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশও তদন্ত করছে।

যৌন নিপীড়ন করার অভিযোগ এবং টাকা লুটের মামলার তদন্ত পৃথকভাবে এগোচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

‘কিসের চুমু রে’ বলে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু না জিতলে ফল চ্যালেঞ্জ করে ‘ভোট চুরির’ অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে তাঁর দল লিকুদ পার্টি। হিব্রু সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যেভাবে অভিযোগ তুলেছিলেন, লিকুদ পার্টিও একই কায়দায় প্রচার চালানোর কৌশল নিয়ে আলোচনা করেছে।

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল টুয়েলভ এক প্রতিবেদনে জানিয়েছে, আরব জনগোষ্ঠী অধ্যুষিত ভোটকেন্দ্রগুলোর জন্য জালিয়াতির একাধিক অভিযোগের খসড়া ইতিমধ্যে তৈরি করে রেখেছে লিকুদ পার্টি। দলটির নেতা–কর্মীরা পুরো মুখ ঢাকা বোরকা পরা নারী ভোটার এবং পুরুষ ও নারীদের জন্য আলাদা সময়ে ভোট নেওয়ার মতো বিষয়গুলো ধরে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।

এসব কেন্দ্রে ‘নজরদারি’ করতে লিকুদ পার্টি আরব অধ্যুষিত এলাকায় ইতিমধ্যে কয়েক হাজার দলীয় কর্মী পাঠিয়েছে। টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিদ্যমান বিধিমালায় এসব বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। তা সত্ত্বেও জালিয়াতির অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে লিকুদ পার্টি।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, নির্বাচনে হেরে যাওয়ার পরিস্থিতি মাথায় রেখে দলটির শীর্ষ নেতারা আগে থেকেই পরিকল্পনা করছেন। সেখানে ব্যাপকভাবে কারচুপির অভিযোগ তোলার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

নেতানিয়াহুর এক ঘনিষ্ঠ সূত্র হারেৎজকে বলে, পরাজয়ের ক্ষেত্রে কী করণীয়, তা নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। সেখানে ২০২০ সালে জো বাইডেনের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের মতো ‘নির্বাচনে ভোট চুরি ও কারচুপি হয়েছে’ বলে প্রচার চালানোর পক্ষে স্পষ্ট মতামত এসেছে। এসব আলোচনায় নেতানিয়াহু নিজে যুক্ত ছিলেন না। তবে নির্বাচনে হারলে ফল চ্যালেঞ্জ করার বিকল্পটি তিনি বিবেচনা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরব এলাকায় সম্ভাব্য ভোট জালিয়াতি নিয়ে লিকুদ পার্টির একটি সূত্র হারেৎজকে বলেন, ‘ধরা যাক, একজন নারী বোরকা পরে ভোট দিতে এলেন। এর কয়েক মিনিট পর আরেকজন নারী বোরকা পরে এলেন। তিনি আগের নারীই কি না, তা আমাদের যাচাই করে দেখতে হবে।’

হারেৎজ জানিয়েছে, ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের পরিচয় জানতে চাওয়ার কোনো এখতিয়ার দলীয় কর্মীদের নেই। কোনো নারী তাঁদের কাছে নিজের পরিচয় জানাতে অস্বীকৃতি জানালে কর্মীরা কী করবেন, সে বিষয়েও লিকুদ সূত্রটি স্পষ্ট করে কিছু বলেনি। তবে ওই সূত্র দাবি করে, ‘আরব এলাকায় জালিয়াতি ঠেকাতে আমরা সবচেয়ে বড় ও ব্যাপক প্রচেষ্টা চালিয়েছি।’

লিকুদ পার্টি ও তাদের কট্টর ডানপন্থী মিত্র রিলিজিয়াস জায়োনিজম পার্টি আরব ভোটকেন্দ্রগুলোতে দুই হাজার কর্মী পাঠানোর ঘোষণা দেওয়ায় উদ্বেগ জানিয়েছে নাগরিক অধিকার সংগঠনগুলো। তারা বলছে, এসব কর্মীর কোনো আনুষ্ঠানিক দায়িত্ব বা নজরদারির আইনি এখতিয়ার নেই।

আরব অধ্যুষিত এলাকার ভোটকেন্দ্রগুলোতে জালিয়াতির আশঙ্কা কীভাবে নির্ধারণ করা হয়েছে, তা লিকুদ ও রিলিজিয়াস জায়োনিজম পার্টি ব্যাখ্যা করেনি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মহাপরিচালক দিন লিবনে সাফ জানিয়েছেন, ইসরায়েলের নির্বাচনে বড় ধরনের কোনো জালিয়াতির প্রমাণ নেই এবং বিদ্যমান সুরক্ষাব্যবস্থাই যথেষ্ট। অন্যদিকে ‘মুভমেন্ট ফর কোয়ালিটি গভর্নমেন্ট ইন ইসরায়েল’ জানিয়েছে, নির্বাচনী আইন লঙ্ঘনের ঘটনা ঘটামাত্র কর্তৃপক্ষকে জানাতে তারা একটি হটলাইন চালুর ঘোষণা দিয়েছে।

খাট, সোফা, ডাইনিং টেবিল কিংবা আলমারি—ঘর সাজানোর আসবাবের মেলা চলছে রাজধানীতে। মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য চলছে ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। পাশাপাশি নকশা, রং ও প্রযুক্তিতে নতুনত্ব এনেছে দেশীয় ফার্নিচার প্রতিষ্ঠানগুলো।

মেলায় আসা কাঠের আসবাবে অ্যান্টিক ও গোল্ডেন রঙের ব্যবহার বেশি এবং সোফায় কাপড়ের বদলে আসছে কৃত্রিম চামড়ার আবরণ। আবার খাটে যুক্ত হয়েছে এমন প্রযুক্তি—কেউ ওই খাটে বসলে চারদিকে হালকা আলো জ্বলে ওঠে। মেলায় এসেছে গেমিং চেয়ার। এই হলো মেলার চমক।

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ মঙ্গলবার শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে এবারের মেলায় ৪৪টি প্রতিষ্ঠান ৩২৩টি স্টলে নিজেদের পণ্য প্রদর্শন করছে। আয়োজকদের দাবি, মেলায় শুধু দেশে বানানো আসবাব প্রদর্শন করা হচ্ছে।

মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত আইসিসিবির হল-২, হল-৩ ও হল-৪-এ দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন। প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্রেতাদের পছন্দ অনুযায়ী নকশা ও রঙে বৈচিত্র্য আনার পাশাপাশি আসবাবের ব্যবহারিক সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে। ছোট জায়গায় ব্যবহারযোগ্য সোফা কাম বেড, সহজে পরিষ্কার করা যায় এমন সোফা এবং নতুন প্রযুক্তির খাটও রয়েছে প্রদর্শনীতে।

মেলায় আসা ক্রেতাদের কেউ আসবাব কিনতে এসেছেন, কেউ বিভিন্ন প্রতিষ্ঠানের নকশা ও দাম তুলনা করছেন। স্ত্রীকে নিয়ে মেলায় এসেছেন খিলক্ষেতের তারেক কায়সার। তিনি একটি ওষুধ কোম্পানিতে ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের আসবাব ঘুরে দেখছেন তিনি।

স্ত্রীকে নিয়ে মেলায় এসেছেন ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা আবদুল জলিল। তাঁর মতে, আগের মতো পাকা কাঠের আসবাব এখন কম দেখা যায়। নতুন আসবাব দেখতে সুন্দর হলেও দীর্ঘস্থায়িত্ব নিয়ে তাঁর কিছুটা সংশয় রয়েছে। তাই কেনার আগে বিভিন্ন পণ্য দেখছেন এবং তুলনা করছেন তিনি।

অ্যান্টিক ও গোল্ডেন রঙে নতুনত্ব

মেলায় ভিক্টোরিয়ান ও ক্ল্যাসিক্যাল নকশার পাশাপাশি আধুনিক ডিজাইনের ফার্নিচার দেখা গেছে। রঙের ক্ষেত্রে অ্যান্টিক ও গোল্ডেনের ব্যবহারও চোখে পড়ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, আখতার ফার্নিচারের নকশায় ভিক্টোরিয়ান ধারা থেকে ক্ল্যাসিক্যাল ও আধুনিক ডিজাইনের দিকে পরিবর্তন এসেছে। মেলায় প্রথমবারের মতো সোনালি রঙের একটি কিং সাইজের খাট এনেছে প্রতিষ্ঠানটি। যশোরের মেহগনি কাঠের তৈরি খাটটির দাম ৯৪ হাজার টাকা।

অটবির স্টলে গিয়ে দেখা যায়, নতুন আসবাবে অ্যান্টিক রঙের ব্যবহার রয়েছে। ভিক্টোরিয়ান নকশার খাটের চাহিদা রয়েছে। মেলায় অটবির খাটের দাম ১ লাখ ১৮ হাজার টাকা, আলমারি ১ লাখ ৮০ হাজার টাকা এবং ড্রেসিং টেবিল ৪৪ হাজার টাকা।

ব্রাদার্স ফার্নিচারের প্রতিনিধি জহিরুল ইসলাম বলেন, আসবাবে হালকা রঙের ব্যবহার বেশি থাকলেও এখন অ্যান্টিক রঙের দিকে ঝোঁক বেড়েছে। মেলা উপলক্ষে রেক্সিনের হাতলযুক্ত একটি নতুন নকশার সোফার দাম চাওয়া হচ্ছে ৯১ হাজার টাকা।

সোফায় কৃত্রিম চামড়া, বিছানায় সেন্সর

নাদিয়া ফার্নিচারের স্টলে গিয়ে দেখা গেছে, একটি বিছানায় সেন্সর প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এতে কেউ বসলে চারদিকে আলো জ্বলে ওঠে। খাটটির দাম ১ লাখ ৪৪ হাজার টাকা।

নাভানা ফার্নিচারের নতুন সোফায় পিইউ বা কৃত্রিম চামড়ার আবরণ ব্যবহার করা হয়েছে। এতে ময়লা কম লাগে এবং স্প্রে করে পরিষ্কার করা যায়। নাভানার পাঁচ আসনের একটি সোফার দাম লেখা আছে ১ লাখ ৩৩ হাজার টাকা। একই ধরনের আবরণযুক্ত ডাবল সাইজের বিছানার দাম ৬৫ হাজার টাকা।

পারটেক্স ফার্নিচারের প্রতিনিধি খালেদ হোসেন বলেন, কম জায়গায় ব্যবহার করা যায় বলে সোফা-কাম-বেডের চাহিদা রয়েছে। তাঁদের এ ধরনের একটি পণ্যের দাম ৪৫ হাজার টাকা। টি-টেবিলসহ পাঁচ আসনের সোফার দাম ১ লাখ ১৪ হাজার টাকা এবং কুইন সাইজের বিছানা ৯৫ হাজার টাকা।

গেমিং চেয়ার এনেছে রিগ্যাল

রিগ্যাল ফার্নিচার মেহগনি কাঠের লো-বেডের দাম ৫১ হাজার টাকা। এ ছাড়া নাইলন মেশের তৈরি গেমিং চেয়ার বিক্রি হচ্ছে ২৩ হাজার টাকায়। এ ধরনের চেয়ারে দীর্ঘ সময় বসে কাজ করার সুবিধা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মী।

ছাড় ২৫ শতাংশ পর্যন্ত

মেলায় প্রতিষ্ঠানভেদে ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। অ্যাথেনাসের ফার্নিচারে ২৫ শতাংশ ছাড় রয়েছে। সেগুন কাঠের সোফার দাম ১ লাখ ৪০ হাজার টাকা থেকে শুরু।

এমজি ১২ শতাংশ, ওমেগা ৫ থেকে ১৫ শতাংশ, পি-টু-পি ১৫ শতাংশ, লিগ্যাসি ১৫ শতাংশ ও নাদিয়া ফার্নিচার ১২ শতাংশ ছাড় দিচ্ছে।

মিচেল স্টার্কের ৬ উইকেটের তোপে ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা; ব্যাটিংবান্ধব উইকেটে প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে সফরকারী অস্ট্রেলিয়া।
ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে যে তারা সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে, অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট 'অর্ণব'। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
আগামী সপ্তাহে দুইটি পৃথক মহাদেশে দুইটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার ফলাফল পুরো বিশ্বকে প্রভাবিত করতে পারে। অভাবনীয়ভাবে মিলে যাওয়া নির্বাচনী ক্যালেন্ডারে প্রায় ছয় হাজার মাইল দূরত্বের দুইটি দেশের ভোটাররা মাত্র কয়েক দিনের ব্যবধানে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।
২০১৪ সালের মে মাসে বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় দেশটির তখনকার প্রধানমন্ত্রী শিনজো আবে বিগ-বি ধারণাটি প্রথমে সামনে নিয়ে এসেছিলেন। ২০২৩ সালে জাপানের তখনকার প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ভারত সফরের সময় বঙ্গোপসাগরকে ঘিরে এই শিল্পাঞ্চলের প্রস্তাব ও এতে ভারতের যুক্ত হওয়ার প্রসঙ্গটি উঠে আসে।
গাইঘাটায় ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তারই এক আত্মীয়কে গ্রেফতার করেছিল পুলিশ। জানা যায়, একটি কথিত এনকাউন্টারে মৃত্যু হয়েছে অভিযুক্তের।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে বিএনপি সরকার ও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশের পর ময়মনসিংহে একজন নারী ব্যবসায়ীকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে কারাগারে যেতে হয়েছে।
২০২৪ সালের অগাস্টে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হওয়া এমবাপ্পেকে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল কার্যক্রমের ওপর তার প্রভাব ও নিয়ন্ত্রণের কারণে ফুটবল বিশ্বে 'দ্য ডিকটেটর' বা 'স্বৈরশাসক' ডাকনাম দেওয়া হয়।
ইসরায়েলের সাবেক সামরিক কমান্ডার গাদি আইজেনকোট দেশটির সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় রাজনৈতিক হুমকি হয়ে দাঁড়িয়েছেন। কেবল রাজনৈতিক কারণই নয়, নেতানিয়াহুর বিরোধিতায় তার ব্যক্তিগত কারণও রয়েছে।
কয়েক দিন আগে পশ্চিমবঙ্গের ১৯টি আপিল ট্রাইব্যুনালের একজন বিচারকের সঙ্গে কথা বলেছে বিবিসি, আবেদনকারীদের ভোটাধিকার নতুন করে যাচাইয়ের জটিল প্রক্রিয়া নিয়ে। নাম প্রকাশ না করার শর্তে তিনি যা বলেছেন, তা এই প্রতিবেদনে তুলে ধরা হলো।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন জাপানি বিনিয়োগ এবং এর ফলে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাকে স্বাগত জানিয়ে এ বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রচেষ্টার প্রশংসা করেছেন।
গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি দেখা গেছে ইসরায়েলের জাতীয় নির্বাচনে। মঙ্গলবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
কুড়িগ্রাম সদর খাদ্য গুদামে সরকারি চাল ও ধান মজুতে অনিয়ম করে দুই কোটি টাকার অধিক মূল্যের খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে জেলার চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গাইবান্ধার সাদুল্লাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ধর্ষণ এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
কুষ্টিয়ায় পদ্মায় নদীপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কাকন ও কালু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। স্থানীয়দের দাবি, সংঘর্ষে শতাধিক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় নদীতে থাকা জেলে ও নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সৌদি আরব ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ১ বিলিয়ন ডলারের একটি আর্থিক প্যাকেজ দেওয়ার প্রস্তাব দিয়েছে। ইরানের মধ্যস্থতায় করা এই চুক্তির উদ্দেশ্য হলো যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং সৌদি আরবের ওপর হুথিদের হামলা বন্ধ করা। ইসরায়েলি সংবাদপত্র ‘ইসরায়েল হায়োম’-এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২৫.৩ ওভারে ১১০ রানে অলআউট পাকিস্তান, কপাল পুড়ল ইংল্যান্ডের। ৮ উইকেটের জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা।
রাজধানী ঢাকার যানজট নিরসন, যাতায়াতের সময় কমানো এবং আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণে আরো একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।