সিলেট নগরের খাদিমপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে প্রহরী ইরফান আলীর (৬০) মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। নিহতের ছেলে মোশহিদ শুক্রবার (১৬ অক্টোবর) রাতে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করেছেন।
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার জেরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্য (এমপি) এবং নিষিদ্ধ যুবলীগ ও আওয়ামী লীগ নেতাদের চার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার বিশকাকুনী ইউনিয়ন ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।
চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানীর ধানমন্ডির র্যাংকস প্লাজার ‘পূরবী জুয়েলার্স’ থেকে প্রায় ১ হাজার ৮০০ ভরি সোনার গয়না চুরির মামলায় নিরাপত্তাকর্মীদের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ। ৬ নিরাপত্তা কমীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাস্যবাদ করছে পুলিশ। এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটে।
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। আগুনে ট্রাকটির প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি।
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন শেষে ফলাফল জানার পর গণনায় কারচুপির অভিযোগ এনে পরাজিত সমর্থকদের হামলায় পুলিশ, নারী চা শ্রমিকসহ ৩ জন আহত হয়েছেন। কেন্দ্রে ভাংচুরের ঘটনা ঘটেছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত ঢাকা সফর স্থগিত করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তীতে দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে এই সফরটি পুনর্নির্ধারণ করা হবে।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা।
রাজধানীর বনানী এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। রোববার বিকেলে বাংলামোটরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। সভায় ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা নিরসন, ‘জুলাই শহীদদের’ পরিবারের পাশে থাকা এবং ‘নিষিদ্ধ আওয়ামী লীগের’ তৎপরতা প্রতিরোধের কৌশল নিয়ে আলোচনা হয়।