রাজধানী

নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ৮ জন রিমান্ডে

মোঃ কামরুল ইসলাম সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ৮ জন রিমান্ডে
নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ৮ জন রিমান্ডে

রাজধানীর উত্তরখানে একটি অটো গ্যারেজে গোপনে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার আটজনকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

পুলিশের দাবি, নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের সদস্য সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততা যাচাই এবং নাশকতার পেছনে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালতে রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে প্রত্যেক আসামির চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

নাশকতার পরিকল্পনা: আওয়ামী লীগের আরও ২২ জন ৩ দিনের রিমান্ডে

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- মো. মাজহারুল ইসলাম ওরফে রায়হান (৩২), মো. রাকিব (২৩), মো. তানভীর খান (২৬), মো. আবদুর রহমান (৪০), মো. সিফাত (২০), মো. মাহফুজুর রহমান (২৪), মো. আশিক মিয়া (২৩) ও মো. বকুল আহমেদ ওরফে রাজু (২৪)।

যেসব কারণে রিমান্ড

মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরখান থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম আট আসামিকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন।

পুলিশের আবেদনে বলা হয়, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতার এবং নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানিদাতা বা পৃষ্ঠপোষকদের নাম-ঠিকানা বের করার জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

তবে আসামিদের পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু রিমান্ড বাতিলের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২৫ জন রিমান্ডে

মামলার এজাহার অনুযায়ী, শনিবার রাতে উত্তরখানের পুরানপাড়ার একটি অটো গ্যারেজে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন সদস্য একত্রিত হন। সেখানে তারা সরকার ও সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ ওই অটো গ্যারেজে অভিযান চালায়। অভিযানের সময় আটজনকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখানে থাকা আরও ২৫ থেকে ৩০ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় উত্তরখান থানার এসআই মো. জাহিদ হোসেন বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

এমডিএএ/ইএ

Popular post
সাভারে শ্রমিক ও পুলিশ ধাওয়া-পাল্টা-ধাওয়া, সড়ক অবরোধ 

সাভারে ন্যূনতম বেতনের দাবিতে শ্রমিক পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

‘আগামী তিন-চার মাস জার্মানি নিয়ে কেউ প্রশ্ন তুলবে না’

জার্মানির দায়িত্ব নেওয়ার পর খুব বেশি সময় নেননি ইয়ুর্গেন ক্লপ। ছয় ম্যাচেই দলকে এনে দিয়েছেন নতুন আত্মবিশ্বাস, ফিরিয়েছেন সমর্থকদের প্রত্যাশা। এবার সেই পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ মিলল নেদারল্যান্ডসের বিপক্ষে। চিরপ্রতিদ্বন্দ্বীদের ৫-০ গোলে উড়িয়ে উয়েফা নেশনস লিগের গ্রুপসেরা হয়েছে জার্মানি। নিশ্চিত করেছে কোয়ার্টার-ফাইনালের টিকিটও।

মাকে মারধরের পর বাড়িতে আগুন, ছেলের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত সাইফুল টাকার জন্য মা ও পরিবারের সদস্যদের মারধর করতেন।

শেখ হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণই চাইছে বাংলাদেশ: জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে বাংলাদেশ প্রত্যর্পণই চাইছে।

গঙ্গা পানি চুক্তি নিয়ে বাংলাদেশের প্রস্তুতি সম্পন্ন

ভারতের সঙ্গে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো সম্ভাবনা নেই।

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৩৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানী

View more
ঢাকায় এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা
ঢাকায় এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। রোববার বিকেলে বাংলামোটরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। সভায় ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা নিরসন, ‘জুলাই শহীদদের’ পরিবারের পাশে থাকা এবং ‘নিষিদ্ধ আওয়ামী লীগের’ তৎপরতা প্রতিরোধের কৌশল নিয়ে আলোচনা হয়।

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
যাত্রাবাড়ীতে চার ছিনতাইকারী গ্রেফতার

যাত্রাবাড়ীতে চার ছিনতাইকারী গ্রেফতার

নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ৮ জন রিমান্ডে

নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ৮ জন রিমান্ডে

সাউথ পয়েন্ট স্কুলের ১১ তলা থেকে পড়ে গুরুতর আহত এক ছাত্র

সাউথ পয়েন্ট স্কুলের ১১ তলা থেকে পড়ে গুরুতর আহত এক ছাত্র

0 Comments