আর্জেন্টিনা দলে শেষবারের অনুশীলনে মেসি
আর্জেন্টিনা দলে শেষবারের অনুশীলনে মেসি

আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া মেসি শেষ ম্যাচের জন্য যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পৌঁছেছেন দুই দিন আগে।

অক্টোবর ৫, ২০২৬
২৫০ শয্যার নেত্রকোনা জেলা সদর হাসপাতালে চিকিৎসক আছেন ৩০ জন
২৫০ শয্যার নেত্রকোনা জেলা সদর হাসপাতালে চিকিৎসক আছেন ৩০ জন

হাসপাতালের নথি অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৯৬ জন রোগী।

অক্টোবর ৫, ২০২৬
শূন্যে ঝুলছে সরু দড়ি, তার ওপরই হাঁটছেন অ্যাথলেটরা
শূন্যে ঝুলছে সরু দড়ি, তার ওপরই হাঁটছেন অ্যাথলেটরা

পূর্ব চীনের শেনশিয়ানজুর গ্রানাইট পাহাড়ের চূড়াগুলোর মাঝখানে টানানো সরু দড়ির ওপর দুঃসাহসিক কসরত করে দেখিয়েছেন অ্যাথলেটরা

অক্টোবর ৫, ২০২৬
নীরবে বাড়ছে কোলেস্টেরল, ফ্যাটি লিভার
নীরবে বাড়ছে কোলেস্টেরল, ফ্যাটি লিভার

আগে আমরা ভাবতাম হাই কোলেস্টেরল, ফ্যাটি লিভার, হার্টের রোগ—এগুলো ৫০-৬০ বছরের মানুষের অসুখ। এখন চট্টগ্রাম বা ঢাকার কোনো ডায়াগনস্টিক সেন্টারে গেলেই দেখা যায়, ২২-২৩ বছরের ছেলের লিভারে চর্বি জমেছে, ২৮ বছরের মেয়ের কোলেস্টেরল ২৮০। বয়স কমছে, কিন্তু রোগ বাড়ছে। এটাই মেটাবলিক ডিজঅর্ডারের (বিপাকীয় সমস্যা) নতুন বাস্তবতা।

মেটাবলিক ডিজঅর্ডার কোনো একক রোগ নয়, এটি একটি চক্র। এর মূলে রয়েছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমাদের শরীর যখন অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত শর্করা সামলাতে পারে না, তখন এই চক্র শুরু হয়। এর সঙ্গে যুক্ত হয় অস্বাস্থ্যকর খাবার, শারীরিক নিষ্ক্রিয়তা, অনিয়মিত ঘুম, মানসিক চাপ এবং ধীরে ধীরে ওজন বাড়ার মতো বিষয়।

আমাদের খাবারের ধরনেও বড় পরিবর্তন এসেছে। আগে ভাত, শাক, মাছ ও ডাল ছিল প্রধান খাবার। এখন অনেকের নাশতায় বার্গার, দুপুরে বিরিয়ানি ও কোমল পানীয়, রাতে ভাজা মুরগির মতো খাবার নিয়মিত জায়গা করে নিয়েছে। অতিরিক্ত ভাজা-পোড়া খাবার, ট্রান্স ফ্যাট ও চিনিযুক্ত পানীয় শরীরে অতিরিক্ত ক্যালরি জমায়। এগুলো লিভারে চর্বি জমা এবং রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বাড়ার ঝুঁকি তৈরি করতে পারে।

এর সঙ্গে যুক্ত হয়েছে বসে থাকার জীবনযাপন। একজন তরুণ দিনের ৭-৯ ঘণ্টা পর্যন্ত পর্দার সামনে কাটাতে পারেন; ক্লাস, ফ্রিল্যান্সিং, গেমিং কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে। শরীরচর্চার সুযোগ কমে গেলে পেশি সক্রিয় থাকে না। ফলে শরীরের শক্তি খরচ কমে যায় এবং অতিরিক্ত চর্বি বিশেষ করে পেট ও লিভারে জমতে পারে।

ঘুম ও মানসিক চাপও এই সমস্যার সঙ্গে যুক্ত। রাত ২টা পর্যন্ত জেগে থাকা এবং সকালে দেরিতে ওঠার মতো অনিয়মিত ঘুম শরীরের স্বাভাবিক ছন্দে প্রভাব ফেলতে পারে। দীর্ঘস্থায়ী মানসিক চাপে কর্টিসল নামের হরমোনের মাত্রা বাড়তে পারে। এ কারণে রক্তে শর্করা ও ক্ষুধা বাড়ার পাশাপাশি ফ্যাটি লিভারের ঝুঁকিও বাড়তে পারে।

আরেকটি বিষয় হলো, শুধু ওজন দেখেই শরীরের সুস্থতা বিচার করা যায় না। অনেক মানুষ বাইরে থেকে রোগা হলেও শরীরের ভেতরে অতিরিক্ত চর্বি থাকতে পারে। একে অনেক সময় ‘স্কিনি ফ্যাট’ বলা হয়। তাই ওজন কম মানেই যে শরীর বিপাকীয়ভাবে সুস্থ, এমনটি নয়।

শারীরিকভাবে সক্রিয় থাকাও গুরুত্বপূর্ণ। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রমের লক্ষ রাখা যেতে পারে। এর জন্য জিমে যেতেই হবে, এমন নয়। প্রতিদিন ৩০ মিনিট দ্রুত হাঁটা, সম্ভব হলে সিঁড়ি ব্যবহার করা এবং দীর্ঘ সময় বসে কাজ করলে প্রতি ৪৫ মিনিট পর কয়েক মিনিট উঠে হাঁটাও উপকারী হতে পারে।

হাই কোলেস্টেরল, ফ্যাটি লিভার এবং হৃদ্‌রোগের ঝুঁকি পরস্পরের সঙ্গে সম্পর্কিত। অল্প বয়স থেকেই ধমনিতে চর্বি জমার প্রক্রিয়া শুরু হতে পারে। দীর্ঘদিন তা চলতে থাকলে পরবর্তী সময়ে ধমনিতে ব্লক তৈরি হওয়ার ঝুঁকি বাড়ে। হাই কোলেস্টেরলের সবচেয়ে বড় সমস্যা হলো, অনেক সময় এর কোনো স্পষ্ট লক্ষণ থাকে না। ফলে হঠাৎ বুকে ব্যথা বা হৃদ্‌রোগের মতো গুরুতর সমস্যা দেখা দেওয়ার আগে একজন মানুষ নিজের ঝুঁকি সম্পর্কে বুঝতেই পারেন না।

ফ্যাটি লিভারের ক্ষেত্রেও একই সমস্যা দেখা যায়। শুরুতে অনেকের তেমন কোনো উপসর্গ থাকে না। কারও কারও ক্লান্তি বা পেটের ডান পাশে ভারী লাগার মতো অনুভূতি হতে পারে। কিন্তু দীর্ঘদিন চিকিৎসা ও জীবনযাপনে পরিবর্তন না আনলে ফ্যাটি লিভার ধীরে ধীরে আরও গুরুতর অবস্থার দিকে যেতে পারে, এমনকি লিভার সিরোসিসও হতে পারে।

হাই কোলেস্টেরল, ফ্যাটি লিভার, ধূমপান বা ভেপিং এবং উচ্চ রক্তচাপ একসঙ্গে থাকলে অল্প বয়সেও হৃদ্‌রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই হৃদ্‌রোগকে শুধু বয়স্ক মানুষের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। তরুণ বয়স থেকেই ঝুঁকির কারণগুলো নিয়ন্ত্রণ করা জরুরি।

তবে আশার বিষয় হলো, মেটাবলিক ডিজঅর্ডারের অনেক ঝুঁকি জীবনযাপনে পরিবর্তন আনার মাধ্যমে কমানো সম্ভব। এ জন্য প্রথমেই খাবারের দিকে নজর দিতে হবে। চিনিযুক্ত পানীয়, অতিরিক্ত ভাজা খাবার এবং সাদা রুটি বা ময়দাজাতীয় খাবার কমাতে হবে। এর পরিবর্তে আঁশযুক্ত খাবার যেমন লাল চাল ও শাকসবজি, পরিমিত ভালো চর্বি যেমন বাদাম, সামুদ্রিক মাছ ও শর্ষের তেল এবং পর্যাপ্ত প্রোটিন যেমন ডিম, ডাল ও মুরগি খাদ্যতালিকায় রাখা যেতে পারে।

শারীরিকভাবে সক্রিয় থাকাও গুরুত্বপূর্ণ। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রমের লক্ষ রাখা যেতে পারে। এর জন্য জিমে যেতেই হবে, এমন নয়। প্রতিদিন ৩০ মিনিট দ্রুত হাঁটা, সম্ভব হলে সিঁড়ি ব্যবহার করা এবং দীর্ঘ সময় বসে কাজ করলে প্রতি ৪৫ মিনিট পর কয়েক মিনিট উঠে হাঁটাও উপকারী হতে পারে।

ঘুমকেও গুরুত্ব দিতে হবে। নিয়মিত সাত-আট ঘণ্টা ঘুম শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে। সম্ভব হলে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জাগার অভ্যাস তৈরি করা উচিত। একই সঙ্গে ধূমপান ও ভেপিং এড়িয়ে চলতে হবে এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপ নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে।

ঝুঁকি থাকলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাও প্রয়োজন। ২৫ বছর বয়সের পর নিয়মিতভাবে শরীরের ওজন, কোমরের মাপ, রক্তচাপ, রক্তে চর্বির মাত্রা এবং লিভারের কার্যকারিতা পরীক্ষা করা যেতে পারে। পরিবারে ডায়াবেটিস বা হৃদ্‌রোগের ইতিহাস থাকলে আরও আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কোনো পরীক্ষা বা ওষুধ নিজে থেকে শুরু না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।

তরুণ বয়স মানে শুধু ক্যারিয়ার গড়ার সময় নয়, শরীর গড়ারও সময়। আজ যে বার্গার, কোমল পানীয় বা অতিরিক্ত ভাজা খাবারকে স্বাভাবিক মনে হচ্ছে, দীর্ঘদিনের অভ্যাস হয়ে গেলে ভবিষ্যতে সেটিই বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। মেটাবলিক ডিজঅর্ডার পুরোপুরি ভাগ্যের বিষয় নয়। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের সঙ্গে এর ঝুঁকি অনেকটাই জড়িত। সিদ্ধান্ত বদলালে ফলও বদলানো সম্ভব।

মো. আবদুর রব, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

চিকিৎসক থেকে ক্যানসার রোগী, ‘স্তনের যে চাকাটিকে নিরীহ ভেবেছিলাম’

অক্টোবর ৫, ২০২৬
২০২৬ সালের ১৩ নভেম্বর কি সত্যিই পৃথিবী ধ্বংস হয়ে যাবে
২০২৬ সালের ১৩ নভেম্বর কি সত্যিই পৃথিবী ধ্বংস হয়ে যাবে

বিখ্যাত বিজ্ঞান সাময়িকী সায়েন্স জার্নালে ১৯৬০ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে ২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার ভবিষ্যদ্বাণী করা হয়েছিল।

অক্টোবর ৫, ২০২৬
জীবনজুড়ে শিক্ষকের রেশ: শিক্ষকদের সম্মান জানাতে ‘সিলন টি’র ভিন্নধর্মী প্রয়াস
জীবনজুড়ে শিক্ষকের রেশ: শিক্ষকদের সম্মান জানাতে ‘সিলন টি’র ভিন্নধর্মী প্রয়াস

শিক্ষক দিবসে ‘সিলন টি’ বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত ছয়টি রূপক গল্পে নির্মিত করেছে ছয়টি ওভিসি। যেখানে উঠে এসেছে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্কের নানা স্মৃতি

‘বিশ্ব শিক্ষক দিবস’ আজ ৫ অক্টোবর। এ উপলক্ষে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চা ব্র্যান্ড ‘সিলন টি’ শুরু করেছে ‘জীবনজুড়ে শিক্ষকের রেশ’ ক্যাম্পেইন। জীবনের কোনো না কোনো সময়ে একজন শিক্ষকের বলা কথা, দেওয়া সাহস কিংবা দেখানো পথ আমাদের সঙ্গে থেকে যায় বহু বছর। সেই পরিচিত অনুভূতিকেই এবারের ক্যাম্পেইনে তুলে ধরেছে ব্র্যান্ডটি।

শিক্ষক দিবসে প্রচলিত পণ্যকেন্দ্রিক যোগাযোগের বদলে সিলন টি গুরুত্ব দিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্কের নানা স্মৃতিকে। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত ছয়টি রূপক গল্পে নির্মিত হয়েছে ছয়টি ওভিসি। যেখানে উঠে এসেছে একজন শিক্ষক কীভাবে শিক্ষার্থীর জীবনে ভিন্ন ভিন্নভাবে প্রভাব রেখে যেতে পারেন।

‘পেপার প্লেন’ গল্পে আছে ভয় কাটিয়ে ওঠার সাহস। ‘হাতেখড়ি’ মনে করিয়ে দেয় একটি সফল যাত্রার শুরুর কথা। ‘সা রে গা মা পা’ তুলে ধরে পড়াশোনার বাইরেও একজন শিক্ষার্থীর প্রতিভাকে চিনে নেওয়া এবং তাকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা। ‘জুলিয়াস সিজার’ বলে আত্মবিশ্বাস তৈরির গল্প। ‘হারমোনিয়াম ফর সেল’ পুরোনো শেখা গান আর শিক্ষককে ঘিরে থাকা স্মৃতি ফিরিয়ে আনে। আর ‘নস্টালজিয়া’ মনে করিয়ে দেয় ব্যস্ত জীবনে পেছনে ফেলে আসা স্কুল ও কলেজের দিনগুলো।

মূল গল্পগুলো প্রকাশের আগে টিজারের মাধ্যমে দর্শকদের মধ্যে তৈরি করা হয় কৌতূহল। এরপর একে একে গল্পগুলো প্রকাশিত হয় ‘সিলন টি বাংলাদেশ’–এর ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউব চ্যানেলে। যেখানে অনেক দর্শক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ও স্মৃতির কথা জানান। কারও মনে পড়ে স্কুলের শিক্ষককে, কারও কলেজজীবনের কোনো পরিচিত মুখকে। ফলে গল্পগুলো শুধু পর্দাতেই সীমাবদ্ধ থাকেনি, দর্শকদের ব্যক্তিগত স্মৃতির সঙ্গেও একটি যোগসূত্র তৈরি করেছে।

ক্যাম্পেইনটিতে ব্র্যান্ডের পণ্য বা বাণিজ্যিক বার্তার চেয়ে মানুষের ব্যক্তিগত অনুভূতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষক দিবসে শুধু শুভেচ্ছা জানানো নয়, বরং জীবনের গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকা সেই মানুষটির কথা মনে করিয়ে দেওয়াই ছিল এর মূল ভাবনা। হয়তো কোনো একটি কথা, সামান্য উৎসাহ কিংবা একজন শিক্ষকের বিশ্বাসই কোনো শিক্ষার্থীর পরবর্তী পথচলায় বড় ভূমিকা রেখেছে।

ক্যাম্পেইনটিতে দর্শকদেরও অংশ নেওয়ার সুযোগ দিয়েছে সিলন টি। নিজেদের জীবনে রেশ রেখে যাওয়া শিক্ষকের গল্প শেয়ার করার আহ্বান জানানো হয়েছে প্রকাশিত ওভিসির ক্যাপশনে। কমেন্টে গল্প জমা দেওয়া নির্বাচিত সেরা ১০ জন এবং তাঁদের শিক্ষকের জন্য রাখা হয়েছে বিশেষ উপহার।

এর পাশাপাশি ক্যাম্পেইনটি মানুষকে পুরোনো কোনো শিক্ষকের খোঁজ নিতে এবং সম্ভব হলে তাঁকে একটি ফোন করতে উৎসাহিত করা হয়েছে। ফলে শিক্ষককে মনে করার অনুভূতিটি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে আটকে থাকেনি, বরং বাস্তব জীবনে আবার যোগাযোগ করার একটি উপলক্ষও তৈরি করেছে।

‘জীবনজুড়ে শিক্ষকের রেশ’ মূলত সেই সব শিক্ষকের প্রতি সিলন টির শ্রদ্ধা, যাঁদের শেখানো কথা শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়েও মানুষের জীবনে থেকে যায়। একজন শিক্ষক হয়তো প্রতিদিনের জীবনের অংশ হয়ে থাকেন না; কিন্তু তাঁর বলা কোনো কথা, দেওয়া কোনো সাহস কিংবা রেখে যাওয়া কোনো শিক্ষা থেকে যেতে পারে জীবনজুড়ে।

অক্টোবর ৫, ২০২৬
আবারও দাম বাড়ল এলপি গ্যাসের, কেজিপ্রতি বেড়েছে ২১ টাকা
আবারও দাম বাড়ল এলপি গ্যাসের, কেজিপ্রতি বেড়েছে ২১ টাকা

বাংলাদেশে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ওপর হামলা শুরু করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক বাহিনী। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ৫, ২০২৬
ব্রাজিলের নির্বাচনের প্রথম দফায় ডানপন্থী ফ্লাভিও বলসোনারোর জয়
ব্রাজিলের নির্বাচনের প্রথম দফায় ডানপন্থী ফ্লাভিও বলসোনারোর জয়

বলসোনারোর ফলাফল প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। ফলে দ্বিতীয় দফায় তিনিই এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে। কারণ প্রথম দফায় বাদ পড়া কয়েকজন প্রার্থীর মধ্যে ডানপন্থী ভোটারদের উল্লেখযোগ্য অংশ ছিল। আগামী ২৫শে অক্টোবর এই দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে।

অক্টোবর ৫, ২০২৬
পত্রিকা: 'নিরাপত্তা চৌহদ্দি, তবুও অপরাধ বাড়ছে গুলশানে'
পত্রিকা: 'নিরাপত্তা চৌহদ্দি, তবুও অপরাধ বাড়ছে গুলশানে'

আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোতে ঢাকার বিভিন্ন এলাকায় অপরাধ তৎপরতা বৃদ্ধি নিয়ে পুলিশের নিজস্ব রিপোর্টের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি পরিবহনে জ্বালানির দাম বাড়া এবং বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির বিষয়টি গুরুত্ব পেয়েছে।

অক্টোবর ৫, ২০২৬
ভালুক থেকে বিশ্রামরত পেঁচার মুখ: ২০২৬ সালের সবচেয়ে মজার ১০টি প্রাণীর ছবি
ভালুক থেকে বিশ্রামরত পেঁচার মুখ: ২০২৬ সালের সবচেয়ে মজার ১০টি প্রাণীর ছবি

২০২৬ সালের নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ডসের ফাইনালিস্টদের মধ্যে রয়েছে একটি ভ্রূকুটি করা পেঁচা, হাসিতে মগ্ন ভালুক এবং অলসভাবে বসে থাকা একটি ম্যান্ট্রিস।

অক্টোবর ৫, ২০২৬
জমি বিক্রি করে, ঋণ নিয়ে, চালেঞ্জ ডিঙিয়ে এশিয়ান গেমসে পদক জিতেছেন ভারতীয় যে নারী খেলোয়াড়রা
জমি বিক্রি করে, ঋণ নিয়ে, চালেঞ্জ ডিঙিয়ে এশিয়ান গেমসে পদক জিতেছেন ভারতীয় যে নারী খেলোয়াড়রা

কোনও পরিবারের সদস্য গরু-বলদ বিক্রি করছেন, কেউ পৈতৃক জমি বিক্রি করছেন, আবার কেউ ঋণ নিচ্ছেন শুধু এই আশায় যে তাদের সন্তান যেন খেলাধুলা চালিয়ে যেতে পারে। নারী খেলোয়াড়দের সামনে চ্যালেঞ্জটা আরও বড়।

অক্টোবর ৪, ২০২৬
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শেখ হাসিনা প্রসঙ্গে কী বুঝাতে চাইলেন
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শেখ হাসিনা প্রসঙ্গে কী বুঝাতে চাইলেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রস্তুতির আভাসের মধ্যেই শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী যে মন্তব্য করেছেন তা বেশ কৌতূহল তৈরি করেছে। কী বলেছেন দীনেশ ত্রিবেদী? কী বোঝাতে চেয়েছেন তিনি?

অক্টোবর ৪, ২০২৬
নাসীরুদ্দীনের ওপর একের পর এক হামলা রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগজনক
নাসীরুদ্দীনের ওপর একের পর এক হামলা রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগজনক

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা এবং তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।

অক্টোবর ৫, ২০২৬
ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে থানায় নেওয়ার পথে স্থানীয়দের ইট নিক্ষেপ, ওসি আহত
ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে থানায় নেওয়ার পথে স্থানীয়দের ইট নিক্ষেপ, ওসি আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণের অভিযোগে আটক এক ব্যক্তিকে নিয়ে ফেরার সময় স্থানীয়দের ছোড়া ইটের আঘাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) আহত হয়েছেন।

অক্টোবর ৫, ২০২৬
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন: চমক দেখালেন বলসোনারো
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন: চমক দেখালেন বলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে বর্তমান বামপন্থি প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে সামান্য ব্যবধানে পেছনে ফেলে চমক দেখিয়েছেন ডানপন্থি সিনেটর ফাভিও বোলসোনারো। এর ফলে আগামী মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে যায় দ্বিতীয় ধাপের নির্বাচনে মুখোমুখে হতে যাচ্ছেন এই দুই হেভিওয়েট প্রার্থী।

অক্টোবর ৫, ২০২৬
সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় ‘ব্লু গার্ড’
সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় ‘ব্লু গার্ড’

ব্লু গার্ডের সদস্যরা জানান, সমুদ্রে ফেলে রাখা পরিত্যক্ত ও ছেঁড়া মাছ ধরার জাল সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে।

অক্টোবর ৫, ২০২৬
স্বর্ণের সঙ্গে রূপার দাম কমেছে
স্বর্ণের সঙ্গে রূপার দাম কমেছে

দেশের বাজারে স্বর্ণের সঙ্গে রূপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

অক্টোবর ৫, ২০২৬
কসবায় সঞ্চলন লাইন ছিদ্র করে গ্যাস চুরির চেষ্ট, বিকট শব্দে আতঙ্ক
কসবায় সঞ্চলন লাইন ছিদ্র করে গ্যাস চুরির চেষ্ট, বিকট শব্দে আতঙ্ক

সংশ্লিষ্টরা জানান, প্রায় ৬০০ পিএসআই চাপের ওই লাইনে ছিদ্র করে দুটি অফটেক বা সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়।

অক্টোবর ৫, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন

Top week

পত্রিকা:‌ ''অপারেশন ক্লিন হার্টের' আদলে অভিযানের চিন্তা'
সারা দেশ

পত্রিকা:‌ ''অপারেশন ক্লিন হার্টের' আদলে অভিযানের চিন্তা'

News সেপ্টেম্বর ২৯, ২০২৬ 0