মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।

বলিউডের বহু সিনেমাই এখন কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে?

সাম্প্রতিক সময়ে একাধিক হিন্দি সিনেমা বক্স অফিসে জাদু দেখাতে পারেনি। হিন্দি সিনেমার দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে না পারার কারণ কী?

বলিউডের বহু সিনেমাই এখন কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে?
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি আরও বলেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের শিশুসহ ৪ জন নিহত

কক্সবাজারের রামুতে রেলক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের শিশুসহ ৪ জন নিহত
ইয়েমেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি সৌদি আরবের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ২০২৭ সাল পর্যন্ত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রয়টার্সের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন ও সৌদি পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্রগুলোর তথ্য...

ইয়েমেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি সৌদি আরবের
আজ বিশ্ব টেলিভিশন দিবস: দূরকে কাছে টানার ৬ দশকের পথচলা

ঘরের এক কোণে রাখা পর্দা থেকে বিশ্বকে চোখের সামনে উন্মোচন করার বিস্ময়কর মাধ্যম টেলিভিশনের অবদান স্মরণে আজ ২১ নভেম্বর উদযাপিত হচ্ছে ‘বিশ্ব টেলিভিশন দিবস’। সংবাদপত্র ও বেতারের পর এই মাধ্যমটিই প্রথম দৃশ্...

আজ বিশ্ব টেলিভিশন দিবস: দূরকে কাছে টানার ৬ দশকের পথচলা
সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

সারা দেশ

View more
গাজীপুরে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Video news

Rss feed news

স্যরি, নিপাতনে সিদ্ধ—ঘুষ অথবা চাঁদা
স্যরি, নিপাতনে সিদ্ধ—ঘুষ অথবা চাঁদা

কালে কালে নিপাতনে সিদ্ধ একটি শিল্পে বা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। আমলা থেকে মন্ত্রী, ব্যক্তিত্ব থেকে মিত্র—কেউই আর নিপাতনে সিদ্ধ গাছের ছায়া থেকে সরছেন না। বরং সেই গাছের সেবাযত্ন আর গবেষণায় মন দিয়ে কাজ করছেন। ক্রমে স্পষ্ট হচ্ছে, ব্যাকরণে নিপাতনে সিদ্ধের যে ব্যবস্থা আছে, আমাদের সমাজেও তার রমরমা অবস্থা।

নভেম্বর ২১, ২০২৬
বিচার ও সত্যের জয়: জেনোসাইডে দোষী সাব্যস্ত মিয়ানমার
বিচার ও সত্যের জয়: জেনোসাইডে দোষী সাব্যস্ত মিয়ানমার

কাউকে গুলি করা হয়, কাউকে নদীতে বা আগুনের মধ্যে ছুড়ে ফেলা হয়। আহত হয়ে যাঁরা বেঁচে ছিলেন, তাঁদের অনেককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

নভেম্বর ২১, ২০২৬
আজ টিভিতে যা দেখবেন (২১ নভেম্বর ২০২৬)
আজ টিভিতে যা দেখবেন (২১ নভেম্বর ২০২৬)

নিউজিল্যান্ড–ভারত প্রথম টেস্টের তৃতীয় দিন আজ। আছে অস্ট্রেলিয়া–ইংল্যান্ড টি–টুয়েন্টি সিরিজ। রাতে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও ফ্রেঞ্চ লিগ আঁর ম্যাচ।

নভেম্বর ২১, ২০২৬
কোয়ান্টাম জগৎ: মাপার আগ পর্যন্ত কোয়ান্টাম কণাগুলো একাধিক অবস্থায় থাকতে পারে
কোয়ান্টাম জগৎ: মাপার আগ পর্যন্ত কোয়ান্টাম কণাগুলো একাধিক অবস্থায় থাকতে পারে

আগের পর্ব
আমাদের সাধারণ জগতের বস্তুগুলো যেকোনো মুহূর্তে একটা নির্দিষ্ট অবস্থায় এবং নির্দিষ্ট জায়গাতেই থাকে। ধরা যাক, সার্কাসে একজন অ্যাক্রোব্যাট একটি লাঠির ওপর প্লেট ঘুরিয়ে খেলা দেখাচ্ছেন। প্লেটটি হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, নয়তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দর্শকেরা সবাই ঘুমিয়ে পড়ে এবং দৃশ্যটা যদি কেউ না-ও দেখে—তাতেও কিছু যায় আসে না। প্লেটটি একই সময়ে দুইভাবে ঘুরতে পারে না।

কিন্তু কোয়ান্টাম কণার ক্ষেত্রে ব্যাপারটা এমন নয়। এদের তরঙ্গের মতো ধর্মের কারণে একই সময়ে কণাগুলো একাধিক অবস্থায় থাকতে পারে। এই ব্যাপারটিকে বলা হয় সুপারপজিশন। যেমন চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে একটি ইলেকট্রনের দুটি শক্তির স্তর থাকে। ইলেকট্রনের স্পিন ওপরের দিকে নাকি নিচের দিকে—তার ওপর নির্ভর করে এই শক্তিস্তর দুটির একটি বেছে নিতে পারে ইলেকট্রন।

ধরা যাক, একটা ইলেকট্রনকে স্পিন-ডাউন (নিচের দিকে স্পিন) অবস্থায় রেখে দেওয়া হলো। এরপর চারপাশের পরিবেশের সাথে তাকে নিজের মতো করে থাকতে দেওয়া হলো। কিছুক্ষণ পর যখন তা মাপা হবে, তখন দুটি সম্ভাবনা থাকবে। একটা সম্ভাবনা থাকবে যে সেটা স্পিন-ডাউন অবস্থাতেই আছে। আবার আরেকটা সম্ভাবনা থাকবে যে সেটা উল্টে গিয়ে স্পিন-আপ হয়ে গেছে।

কিন্তু এর মাঝের সময়টায়, যখন আমরা ইলেকট্রনটিকে দেখছিলাম না, তখন কী ঘটেছিল?

ইলেকট্রনটি শুরুতে ছিল শুধু স্পিন-ডাউন অবস্থায়। পরে সে এমন একটি সুপারপজিশনে চলে গেছে, যেখানে একই সঙ্গে তার স্পিন ওপরের দিকেও এবং নিচের দিকেও থাকার সম্ভাবনা রয়েছে।

কোয়ান্টাম জগৎ: ফার্মিয়নরা অসামাজিক, বোসনরা কি মিশুক

চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে একটি ইলেকট্রনের দুটি শক্তির স্তর থাকে। ইলেকট্রনের স্পিন ওপরের দিকে নাকি নিচের দিকে—তার ওপর নির্ভর করে এই শক্তিস্তর দুটির একটি বেছে নিতে পারে ইলেকট্রন।

কোয়ান্টাম জগতের একটি মৌলিক বৈশিষ্ট্য হলো—কোনো কোয়ান্টাম ব্যবস্থাকে মাপলেই তার ওপর সেই মাপার প্রভাব পড়ে। মাপার মুহূর্তে সুপারপজিশন ভেঙে যায়। তখন ইলেকট্রনকে হয় স্পিন-আপ, নয়তো স্পিন-ডাউন অবস্থায় পাওয়া যায়। দুটি অবস্থার কোনটি পাওয়া যাবে, তার সম্ভাবনা নির্ভর করে সুপারপজিশনে থাকা অবস্থায় ইলেকট্রনের তরঙ্গ ফাংশনের মধ্যে ওই অবস্থার অংশ কতটা ছিল, তার ওপর।

কোয়ান্টাম কণার অবস্থান মাপার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। কোনো কোয়ান্টাম কণাকে পর্যবেক্ষণ করলে, তার তরঙ্গ ফাংশন তখন পর্যন্ত পুরো স্থানজুড়ে ছড়িয়ে থাকা একটি ঝাপসা মেঘের মতো থাকে। কিন্তু পর্যবেক্ষণের মুহূর্তে সেই তরঙ্গ ফাংশন সংকুচিত হয়ে একটি নির্দিষ্ট বিন্দুতে এসে দাঁড়ায়।

ছবি ২০: একটি কোয়ান্টাম কণা একই সঙ্গে একাধিক সম্ভাব্য অবস্থায় থাকতে পারে। মাপার আগে তার অবস্থা যেন একাধিক সম্ভাবনার সুতোয় বোনা। কিন্তু পরিমাপ করলেই সেই সম্ভাবনাগুলোর মধ্যে একটি নির্দিষ্ট ফল দেখা যায়। কোয়ান্টাম জগতের এই অদ্ভুত বৈশিষ্ট্যের নাম সুপারপজিশন।

কল্পনা করো, একটি ইলেকট্রনের মতো আধানযুক্ত কণা ক্লাউড চেম্বারের মধ্য দিয়ে যাচ্ছে। তখন এটি আশপাশের গ্যাসের অণুগুলোকে আয়নিত করবে। ক্লাউড চেম্বারের ভেতরে ভাসমান এই গ্যাস অণুগুলো ঘনীভূত হয়ে ছোট ছোট ফোঁটায় পরিণত হয়। ফলে ইলেকট্রন যে পথ দিয়ে গেছে, সেখানে একটি স্পষ্ট রেখার মতো দাগ তৈরি হয়।

কোয়ান্টাম জগৎ: শূন্যস্থান কেন পুরোপুরি ফাঁকা নয়

কোয়ান্টাম জগতের একটি মৌলিক বৈশিষ্ট্য হলো—কোনো কোয়ান্টাম ব্যবস্থাকে মাপলেই তার ওপর সেই মাপার প্রভাব পড়ে। মাপার মুহূর্তে সুপারপজিশন ভেঙে যায়।

এই পরীক্ষায় আমরা যেন নিজের চোখেই দেখতে পাই, ইলেকট্রনটি মহাশূন্যের একটি নির্দিষ্ট পথ ধরে এগিয়েছে। কিন্তু আসলে তরঙ্গ ফাংশনটি ভেঙে একটি নির্দিষ্ট পথে আসার ঘটনা ঘটছে শুধু ক্লাউড চেম্বারের ভেতরেই। কারণ ক্লাউড চেম্বার এখানে একটি পরিমাপক যন্ত্র বা পর্যবেক্ষক হিসেবে কাজ করছে। আর এর ভেতরেই কেবল ইলেকট্রনের ওই তরঙ্গের রূপটি ভেঙে নির্দিষ্ট আকার নেয়। এর মানে হলো, পর্যবেক্ষণ বা মাপার কাজটিই কোয়ান্টাম কণাকে একটি নির্দিষ্ট পথ ধরে চলতে বাধ্য করে। ব্যাপারটা অনেকটা এমন এক দুষ্টু শিশুর মতো, যে জানে তার বাবা-মা তাকিয়ে আছেন—তখনই কেবল ভালো হয়ে যায়!

এবার যদি ক্লাউড চেম্বারটি সরিয়ে নেওয়া হয় এবং ইলেকট্রনকে কোনো রকম পর্যবেক্ষণ ছাড়াই নিজের মতো চলতে দেওয়া হয়, তাহলে তার তরঙ্গ ফাংশন আবার পুরো স্থানজুড়ে ছড়িয়ে থাকবে। কোনো নির্দিষ্ট মুহূর্তে তার একটি নির্দিষ্ট অবস্থান থাকবে না। এরপর আবার যদি ক্লাউড চেম্বার বসিয়ে ইলেকট্রনের অবস্থান মাপা হয়, তাহলে তার তরঙ্গ ফাংশন ভেঙে যাবে। তখন মাপার মুহূর্তে ইলেকট্রনটি ঠিক কোথায় ছিল, তা নির্দিষ্ট করে বলা যাবে।

এবার একই পরীক্ষা বারবার করা যাক। প্রতিবার একই প্রাথমিক অবস্থা থেকে একটি ইলেকট্রনকে ‘গুলি’ করে ছুড়ে দেওয়া হবে। তারপর তাকে কিছু সময় পর্যবেক্ষণ না করে নিজের মতো চলতে দেওয়া হবে। শেষে নির্দিষ্ট একটি সময়ে তার অবস্থান মাপা হবে। তখন দেখা যাবে, প্রতিবার ইলেকট্রনটি একই জায়গায় নেই। গুলি থেকে বের হওয়ার পর একই সময়ে করা মাপেও ইলেকট্রনকে বিভিন্ন জায়গায় পাওয়া যাবে।

কোয়ান্টাম জগৎ: কোয়ান্টাম কণারা কেন এক জায়গায় স্থির থাকতে পারে না

আসলে তরঙ্গ ফাংশনটি ভেঙে একটি নির্দিষ্ট পথে আসার ঘটনা ঘটছে শুধু ক্লাউড চেম্বারের ভেতরেই। কারণ ক্লাউড চেম্বার এখানে একটি পরিমাপক যন্ত্র বা পর্যবেক্ষক হিসেবে কাজ করছে।

এভাবে বারবার পরীক্ষা করে আমরা পর্যাপ্ত পরিসংখ্যান সংগ্রহ করতে পারি। সেখান থেকে বের করা যায় ইলেকট্রনকে বিভিন্ন জায়গায় পাওয়ার সম্ভাবনা কত। মানে, মাপার আগে ইলেকট্রনের সম্ভাব্যতা-বণ্টন কেমন ছিল, তা জানা যায়। আর সেই সম্ভাব্যতা-বণ্টনের আকারই আসলে ইলেকট্রনের তরঙ্গ ফাংশনের আকৃতি।

একটা কোয়ান্টাম সার্কাসের কথা কল্পনা করো। সেখানে খুব ক্ষুদ্র আকৃতির অ্যাক্রোব্যাটরা ইলেকট্রন সাইজের প্লেট ঘোরাচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সেই প্লেটগুলো একই সাথে ঘড়ির কাঁটার দিকে এবং উল্টো দিকে ঘুরছে। অর্থাৎ সুপারপজিশনে আছে। তবে হ্যাঁ, দর্শকরা যতক্ষণ না বাইনোকুলার দিয়ে প্লেটটার দিকে তাকাচ্ছে, ততক্ষণই এমনটা ঘটবে। দর্শক যখন দূরবিন দিয়ে তাকাবে, তখন দেখবে প্লেটটি হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, নয়তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে।

একই খেলা বারবার দেখানো যেতে পারে। দর্শকরা চাইলে লিখে রাখতে পারে যে, প্রতিবার খেলার নির্দিষ্ট একটা সময়ে প্লেটটি কোন দিকে ঘুরছিল। এভাবে ধীরে ধীরে বোঝা যাবে, নির্দিষ্ট একটি অবস্থায় প্লেটটিকে পাওয়ার সম্ভাবনা কতটা। তাহলে সেই দর্শক আরও একটি মজার বিষয় জানতে পারবে। কেউ তাকানোর আগেই প্লেটটি যে সুপারপজিশন অবস্থায় ছিল, তার কত অংশ ঘড়ির কাঁটার দিকে ঘুরছিল আর কত অংশ ঘড়ির কাঁটার বিপরীত দিকে—তার একটি হিসাব পাওয়া যাবে। অর্থাৎ, পরিমাপের ফলে সুপারপজিশন ভেঙে যাওয়ার আগেই প্লেটটির তরঙ্গ ফাংশন কেমন ছিল, সেটিও জানা যাবে।

কোয়ান্টাম জগৎ: মহাবিশ্ব কীসের তৈরি, কণা নাকি তরঙ্গ

দর্শকরা চাইলে লিখে রাখতে পারে যে, প্রতিবার খেলার নির্দিষ্ট একটা সময়ে প্লেটটি কোন দিকে ঘুরছিল। এভাবে ধীরে ধীরে বোঝা যাবে, নির্দিষ্ট একটি অবস্থায় প্লেটটিকে পাওয়ার সম্ভাবনা কতটা।

আমাদের প্রতিদিনের চিরায়ত জীবনের সঙ্গে কোয়ান্টাম জগতের এই সুপারপজিশনের ধারণাটি কতটা অদ্ভুত, তা বোঝার জন্য এবার একটি থট এক্সপেরিমেন্টের কথা ভাবা যাক। এই বিখ্যাত চিন্তন পরীক্ষাটি ১৯৩৫ সালে প্রস্তাব করছিলেন পদার্থবিদ আরউইন শ্রোডিঙ্গার।

আমরা ধরে নিচ্ছি, একটি বাক্সের ভেতর একটি বিড়াল এবং বিষাক্ত গ্যাসভরা একটি ছোট শিশি রাখা আছে। বাক্সে একটি গাইগার কাউন্টারও রাখা আছে। কোনো তেজস্ক্রিয় পরমাণু ক্ষয় হলে গাইগার কাউন্টার শনাক্ত করতে পারবে। আর সেটা ঘটলেই বিষাক্ত গ্যাসের শিশিটি ভেঙে যাবে এবং সঙ্গে সঙ্গে গ্যাসও বেরিয়ে আসবে।

এখন ব্যাপারটা একটু জটিল। একটি পরমাণু একটি কোয়ান্টাম কণা এবং তেজস্ক্রিয় ক্ষয় একটি সম্ভাবনাভিত্তিক ঘটনা। একে কোয়ান্টাম পদার্থবিজ্ঞান দিয়ে বর্ণনা করা যায়। তাই পরমাণুটি একই সময়ে দুটি অবস্থার সুপারপজিশনে থাকবে। মানে হলো, পরমাণুটি ক্ষয় হয়ে গেছে এবং এখনো ক্ষয় হয়নি—দুই অবস্থাতেই থাকবে। ফলে বিষাক্ত গ্যাসের শিশিটিও একই সঙ্গে দুটি অবস্থায় থাকবে। এক অবস্থায় শিশিটি ভেঙে গেছে এবং বিষাক্ত গ্যাস বেরিয়ে গেছে। অন্য অবস্থায় শিশিটি অক্ষত রয়েছে এবং বিষটি নিরাপদে তার ভেতরেই আটকে আছে।

কোয়ান্টাম জগৎ: যেখানে লুকিয়ে আছে ভবিষ্যতের চাবিকাঠি

পরমাণুটি একই সময়ে দুটি অবস্থার সুপারপজিশনে থাকবে। মানে পরমাণুটি ক্ষয় হয়ে গেছে এবং এখনো ক্ষয় হয়নি—দুই অবস্থাতেই থাকবে। ফলে বিষাক্ত গ্যাসের শিশিটিও একই সঙ্গে দুটি অবস্থায় থাকবে।

এর মানে দাঁড়ায়, কেউ একজন বাক্সটি খুলে ভেতরে কী ঘটেছে তা দেখার আগ পর্যন্ত বিড়ালটি একই সঙ্গে মৃত এবং জীবিত—দুই অবস্থাতেই রয়েছে! ব্যাপারটা একটু নিষ্ঠুর মনে হলেও, এই থট এক্সপেরিমেন্টটি কোয়ান্টাম সুপারপজিশনের অদ্ভুত দ্বন্দ্বটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এটি এমন কিছু প্রশ্নও উসকে দেয়। যেমন পরিমাপ করার সময় তরঙ্গ ফাংশন আসলে কীভাবে ভেঙে যায়? নাকি আদৌ ভেঙে যায় না?

ছবি ২১: একে বলা হয় শ্রোডিঙ্গারের বিড়াল প্যারাডক্স। কোয়ান্টাম জগতের নিয়ম মেনে, বাক্স না খোলা পর্যন্ত বিড়ালটিকে একই সঙ্গে জীবিত ও মৃত—দুই সম্ভাবনার সুপারপজিশনে কল্পনা করা হয়। কোয়ান্টাম তত্ত্বের অদ্ভুত নিয়মকে চোখে আঙুল দিয়ে দেখানোর এই বিখ্যাত থট এক্সপেরিমেন্ট প্রশ্ন তোলে যে—পরিমাপ করার আগে বাস্তবতা আসলে কেমন?

এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কোয়ান্টাম তত্ত্বের নানা ধরনের ব্যাখ্যা তৈরি হয়েছে। এর মধ্যে জনপ্রিয় ব্যাখ্যা হলো, ডিকোহেরেন্স বা দশা-অসংসঙ্গতি। সহজ বাংলায় বলা যায়, তাল কেটে যাওয়া বা সামঞ্জস্য হারানো। এই বহুল আলোচিত ব্যাখ্যা বলছে, তেজস্ক্রিয় পরমাণুর মতো কোনো কণার কোয়ান্টাম ধর্ম তার চারপাশের পরিবেশের সংস্পর্শে আসে, তখন ডিকোহেরেন্স নামের একটি প্রক্রিয়ায় তাদের কোয়ান্টাম বৈশিষ্ট্য হারিয়ে যায়। শ্রোডিঙ্গারের বিড়ালের ক্ষেত্রে তেজস্ক্রিয় পরমাণুটিই তো বিড়ালের জন্য বিপদ ডেকে আনছে।

কোয়ান্টাম বলবিদ্যার অদ্ভুত জগৎ

প্রতিবার কোনো কোয়ান্টাম সিস্টেম পরিমাপ করা হলে মহাবিশ্ব একাধিক সমান্তরাল জগতে বা প্যারালাল ওয়ার্ল্ডে ভাগ হয়ে যায়। এই জগৎগুলোর সবকিছু হুবহু একই থাকে। শুধু পরিমাপের ফলটি আলাদা হয়।

কোনো কোয়ান্টাম কণা যখন তার চেয়ে অনেক বড় কোনো স্থূল বা ম্যাক্রোস্কোপিক ব্যবস্থার সঙ্গে মিথস্ক্রিয়া করে—যেমন গাইগার কাউন্টার—তখন তার কোয়ান্টাম তথ্য ধীরে ধীরে ডিকোহের করে। এটিই তখন ওই কোয়ান্টাম কণাটির এক ধরনের ‘পরিমাপ’ হিসেবে কাজ করে। কণাটিকে তখন একটি নির্দিষ্ট অবস্থায় যেতে হয়। এই ব্যাখ্যা অনুযায়ী, তেজস্ক্রিয় পরমাণুটির সঙ্গে তার পরিবেশ, অর্থাৎ গাইগার কাউন্টারের মিথস্ক্রিয়াই পরমাণুটিকে ঠিক করে দেয়—সে ক্ষয় হয়েছে কি না। তাই কোনো মানুষ বাক্সের ঢাকনা তুলে তাকানোর আগেই বিড়ালটির ভাগ্য নির্ধারণ হয়ে যায়—সে হয় বেঁচে থাকে, না হয় মারা যায়। সেজন্য মানুষের তাকানোর জন্য অপেক্ষা করতে হয়নি।

আরেকটি আরও অদ্ভুত বা অতিপ্রাকৃত ব্যাখ্যাও রয়েছে। এই ব্যাখ্যা অনুযায়ী, প্রতিবার কোনো কোয়ান্টাম সিস্টেম পরিমাপ করা হলে মহাবিশ্ব একাধিক সমান্তরাল জগতে বা প্যারালাল ওয়ার্ল্ডে ভাগ হয়ে যায়। এই জগৎগুলোর সবকিছু হুবহু একই থাকে। শুধু পরিমাপের ফলটি আলাদা হয়। প্রতিটি পরিমাপের সঙ্গে তৈরি হয় নতুন নতুন জগতের শাখা। এভাবে অসংখ্য—হয়তো এমনকি অসীমসংখ্যক—আলাদা মহাবিশ্ব নিয়ে গড়ে উঠতে পারে একটি বহুমহাবিশ্ব বা মাল্টিভার্স।

কোয়ান্টাম মেকানিক্সের এসব ব্যাখ্যা থেকে বিজ্ঞান কল্পকাহিনি ভিত্তিক সিনেমাগুলো কীভাবে আইডিয়া পায়, তা এখান থেকে সহজেই বোঝা যায়!

কোয়ান্টাম জগৎ কি আসলেই অদৃশ্য

নভেম্বর ২১, ২০২৬
চোরের ক্যারিয়ারের প্রমোশন!
চোরের ক্যারিয়ারের প্রমোশন!

আমাদের সমাজে যেমন উঁচু-নিচু শ্রেণিভেদ আছে, চোর সমাজেও কিন্তু ব্যাপারটা ঠিক একই রকম! সাধারণত চোরেরা আমাদের কাছ থেকে কী চুরি করে? রাস্তাঘাটে হাত থেকে ব্যাগ টান মারা, পকেট থেকে মানিব্যাগ বা মুঠোফোন ছিনিয়ে নেওয়া—এগুলো আমাদের সমাজে খুবই সাধারণ ঘটনা।

আবার আরেক দল চোর আছে, যারা মসজিদের সামনে থেকে মানুষের জুতা চুরি করে। চোর সমাজে এদের একদম নিচু জাতের চোর হিসেবে ধরা হয়। এদের না আছে কোনো সম্মান, না আছে কোনো ক্যারিয়ার গ্রোথ!

এমনই এক চোর একদিন ডিপ্রেশনে পড়ে গেল। এভাবে আর কত দিন? চোর সমাজে নিজের মর্যাদাটা কীভাবে বাড়ানো যায়, কীভাবে একটা জবরদস্ত প্রমোশন পাওয়া যায়—সেই চিন্তায় তার রাতের ঘুম হারাম।

তো সেই চোর একদিন আনমনে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ এক রেস্টুরেন্টের সামনে এসে তার চোখ আটকে গেল। সে দেখল, রেস্টুরেন্টের বাইরে পুলিশের একটা গাড়ি রাখা, কিন্তু গাড়ির ভেতরে কেউ নেই! উঁকি দিয়ে দেখল, পুলিশ সদস্যরা ভেতরে বসে মহা আয়েশে দুপুরের খাবার খাচ্ছেন।

দৃশ্যটা দেখেই চোরের মাথার ভেতর হাজার ওয়াটের বাল্ব জ্বলে উঠল! সে মনে মনে ভাবল, ‘আজীবন তো পকেট আর জুতাই মারলাম। আজ যদি এই গাড়িটা নিয়ে টান দিতে পারি, তাহলে চোর সমাজে আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে!’

যেমন ভাবা, তেমন কাজ। এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগিয়ে সে এক লাফে ড্রাইভিং সিটে বসে পড়ল। এরপর গাড়ি স্টার্ট দিয়ে জোরসে টান! তবে সে কিন্তু সাধারণ চোরের মতো ভয়ে ভয়ে পালায়নি; বরং একদম রাজকীয় ভাবের সঙ্গে, বুক ফুলিয়ে গাড়ি চালিয়ে চলে গেল।

ওদিকে রেস্টুরেন্টের ভেতরে তৃপ্তি করে খাওয়াদাওয়া শেষে পরম শান্তিতে ঢেকুর তুলতে তুলতে পুলিশ সদস্যরা বাইরে বেরিয়ে এলেন। এরপর যে দৃশ্যটা তাঁরা দেখলেন, সেটা ভাষায় প্রকাশ করার মতো না! যেখানে গাড়ি থাকার কথা, সেখানে এখন শুধু ধুলা উড়ছে!

এই অনুভূতিটা কিন্তু আমাদের সবারই খুব চেনা। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ পকেটে হাত দিয়ে যখন দেখি মুঠোফোনটা নেই, তখন বুকের ভেতর যেমন একটা মিনি হার্ট অ্যাটাক হয়—তাদের অবস্থাটা তখন তার চেয়েও এক হাজার গুণ ভয়াবহ!

সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কী জানেন? আমাদের কিছু চুরি হলে আমরা দৌড়ে থানায় গিয়ে জিডি করি, কিংবা ৯৯৯-এ কল দিই। কিন্তু পুলিশের নিজের গাড়িই যখন চুরি হয়ে যায়, তখন তারা কাকে কল দেবে? নিজেরাই নিজেদের কাছে গিয়ে বলবে—‘স্যার, আমাদের গাড়িটা একটু খুঁজে দেন!’

অন্যদিকে আমার তো কল্পনা করতেই দারুণ লাগছে—গাড়িটা নিয়ে যাওয়ার সময় রাস্তায় সেই চোর হয়তো ট্রাফিক জ্যামের মধ্যে আটকা পড়েছে। কিন্তু তাতে তার কোনো টেনশন নেই! বরং সে খুব উৎসাহের সঙ্গে ঘন ঘন হর্ন বাজাচ্ছে, আর মাঝে মাঝে পুলিশের সাইরেনটাও ছেড়ে দিচ্ছে। চারপাশের মানুষ তাকে রাস্তা ছেড়ে দিচ্ছে, আর সে হয়তো মুচকি হেসে ভাবছে—‘আজ বাড়িতে গিয়ে একদম ভিআইপি চোরের মর্যাদা নিয়ে দুপুরের ভাতটা খাব!’

এদিকে চোর সমাজে সেই চোর এখন হয়তো রীতিমতো সেলিব্রিটি! অন্য চোরেরা যেখানে মুঠোফোন-মানিব্যাগ চুরি করে গর্ব করে, সেখানে সেই চোর স্বয়ং পুলিশের গাড়ি মেরে দিয়েছে। চোর অ্যাসোসিয়েশনে তার সিভি এখন হয়তো সবার ওপরে। এতক্ষণে হয়তো সে ‘চুরি ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার’ পদে প্রমোশনও পেয়ে গেছে!

ফুল-কপির এই সিজনে

গোয়েন্দা মন্টু হোমস ও সিলিন্ডার রহস্য

আমার আছে পাসপোর্ট

এলপিজি এক্সপ্রেস

সংবিধিবদ্ধ সতর্কীকরণ

দিবসীকরণ

আপা যেভাবে দেশে ফিরতে পারেন

নভেম্বর ২১, ২০২৬
‘দেওয়ান গাজীর কিসসা’ নিয়ে আসলে কী ঘটেছে
‘দেওয়ান গাজীর কিসসা’ নিয়ে আসলে কী ঘটেছে

‘দেওয়ান গাজীর কিসসা’র প্রদর্শনীর দিন তিনেক আগে মহিলা সমিতিতে হল বরাদ্দ বাতিলের অভিযোগ তুলেছে নাট্যদল প্রাঙ্গণেমোর।

নাট্যদলটির দাবি, নাগরিক নাট্য সম্প্রদায়ের আপত্তির পরিপ্রেক্ষিতে মহিলা সমিতি তাদের বরাদ্দ বাতিল করেছে।

তবে নাগরিক নাট্য সম্প্রদায়ের ভাষ্য, অনুমতি না নেওয়ায় প্রথমে আপত্তি জানালেও পরে প্রাঙ্গণেমোরকে নাটকটি মঞ্চায়নের লিখিত অনুমতি দেওয়া হয়েছে।

মহিলা সমিতি বলছে, বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর অনুমতির বিষয়টি জানানো হয়েছিল। স্বল্প সময়ে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষ করতে না পারায় বরাদ্দ পুনর্বহাল করা সম্ভব হয়নি।

‘দেওয়ান গাজীর কিসসা’র মহড়া

প্রাঙ্গণেমোর জানায়, ১৯ ও ২০ নভেম্বর মহিলা সমিতিতে নাটকটির দুটি প্রদর্শনী হওয়ার কথা ছিল। এ জন্য ১ নভেম্বর হল ভাড়াও পরিশোধ করেছিল তারা। কিন্তু প্রদর্শনীর আগমুহূর্তে হল বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে মহিলা সমিতি।

ব্রের্টল্ড ব্রেখটের গল্প থেকে ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকের রূপান্তর করেছেন আসাদুজ্জামান নূর। ১৯৭৭ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় নাটকটি প্রথমবার মঞ্চে আসে। এবার মঞ্চে আনার কথা ছিল প্রাঙ্গণেমোরের।

প্রাঙ্গণেমোরের দাবি, আসাদুজ্জামান নূরের কাছ থেকে ২০২৪ সালের শুরুর দিকে নাটকটি মঞ্চায়নের মৌখিক অনুমতি নিয়েছিল নাট্যদলটি। ১৭ নভেম্বর প্রদর্শনীর লিখিত অনুমতি দেয় আসাদুজ্জামান নূরের পরিবার। সেই অনুমতিপত্রের কপি মহিলা সমিতিতে জমা দেওয়া হয়েছিল। এরপরও হল বরাদ্দ বহাল রাখা হয়নি বলে অভিযোগ নাট্যদলটির।

প্রাঙ্গণেমোর বলছে, ‘অনেক দর্শক অগ্রিম টিকিট বুক করেছিলেন। শেষ মুহূর্তে প্রদর্শনী বাতিল হওয়ায় আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।’

এর আগে ১৮ নভেম্বর নাটকটির মঞ্চায়নের জন্য শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনটি বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে তা বাতিল করে শিল্পকলা একাডেমি।

নাটক বাতিল, জাসাসকে হল বরাদ্দ—বিতর্কের মুখে শিল্পকলার সিদ্ধান্ত বদল

নাগরিকের আপত্তি ও অনুমতি

এক বিবৃতিতে নাগরিক নাট্য সম্প্রদায় জানিয়েছে, তাদের পূর্বানুমতি ছাড়া নাটকটি মঞ্চায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ কারণে প্রাঙ্গণেমোরকে লিখিতভাবে নাটকটি মঞ্চায়ন না করার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে মহিলা সমিতিকেও বিষয়টি অবহিত করা হয়েছিল।

তবে পরে প্রাঙ্গণেমোরের আবেদনের পরিপ্রেক্ষিতে নাটকটি মঞ্চায়নের লিখিত অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নাগরিক নাট্য সম্প্রদায়। অনুমতিপত্র সংযুক্ত করে প্রাঙ্গণেমোর ও মহিলা সমিতি—দুই পক্ষকেই বিষয়টি জানানো হয়েছে বলেও দাবি তাদের।

নাটকটি মঞ্চায়নে সহযোগিতার জন্যও অনুরোধ করেছে নাগরিক। তাই এ ঘটনায় তাদের দায়ী করার যুক্তি নেই বলে মনে করে নাট্যদলটি।

তবু কেন প্রদর্শনী হলো না?

মহিলা সমিতির সাধারণ সম্পাদক তামান্না রহমান প্রথম আলোকে জানান, নাগরিক নাট্য সম্প্রদায়ের আপত্তিতে হল বরাদ্দ বাতিল করা হয়।

পরে নাগরিক নাট্য সম্প্রদায়ের অনুমতিপত্র জমা দেওয়ার পরও নাটকটির প্রদর্শনীর অনুমতি দেওয়া হয়নি কেন? জানতে চাইলে তিনি বলেন, মিলনায়তন বরাদ্দের ক্ষেত্রে দুটি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রথমে বরাদ্দ কমিটি সিদ্ধান্ত নেয়। এরপর তা নির্বাহী কমিটিতে (ইসি) অনুমোদিত হতে হয়। স্বল্প সময়ের মধ্যে আবার সভা করে সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব হয়নি। এ কারণে প্রাঙ্গণেমোরকে জানানো হয়েছে, এত অল্প সময়ে সভা আয়োজন করে বরাদ্দ পুনর্বহাল করা যাচ্ছে না।

ভবিষ্যতে নতুন করে আবেদন করলে হল বরাদ্দ দেওয়া হবে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি তামান্না রহমান। এ ক্ষেত্রে প্রথমে বরাদ্দ কমিটিকে সিদ্ধান্ত নিতে হবে। পরে তা নির্বাহী কমিটিতে পাঠানো হবে। সদস্যদের মতামতের ভিত্তিতে সেখানে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানান তিনি।

নভেম্বর ২১, ২০২৬
ঢাকায় বড়শিতে মাছ ধরা যাবে কোথায়? খরচ কেমন?
ঢাকায় বড়শিতে মাছ ধরা যাবে কোথায়? খরচ কেমন?

গ্রামবাংলার চিরচেনা এই শখ এখন রাজধানীতেও বেশ জনপ্রিয়। ঢাকা ও এর আশপাশের বেশ কিছু লেক ও বাণিজ্যিক পুকুরে নির্ধারিত মূল্যের টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরার সুযোগ রয়েছে

নভেম্বর ২১, ২০২৬
বলিউডের বহু সিনেমাই এখন কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে?
বলিউডের বহু সিনেমাই এখন কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে?

সাম্প্রতিক সময়ে একাধিক হিন্দি সিনেমা বক্স অফিসে জাদু দেখাতে পারেনি। হিন্দি সিনেমার দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে না পারার কারণ কী?

নভেম্বর ২১, ২০২৬
আফগানিস্তানের পার্বত্য অঞ্চলে লুকিয়ে রয়েছে তিন লক্ষ কোটি ডলারের গুপ্তধন?
আফগানিস্তানের পার্বত্য অঞ্চলে লুকিয়ে রয়েছে তিন লক্ষ কোটি ডলারের গুপ্তধন?

আফগানিস্তানের খনিজ পদার্থের ভাণ্ডার এবং প্রাকৃতিক সম্পদের মূল্য সহজ ভাষায় বুঝতে গেলে এভাবে বলা যেতে পারে যে, সে দেশে যদি তিন ট্রিলিয়ন ডলার (তিন লক্ষ কোটি) মূল্যের সম্পদ থাকে, তাহলে প্রায় ৩০০ বছর সে দেশের কোনোরকম বৈদেশিক সাহায্যের প্রয়োজনই পড়বে না।

নভেম্বর ২০, ২০২৬
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ এখন কী করবে?
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ এখন কী করবে?

মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জেনোসাইড বা জাতিগত নিধন চালিয়েছে বলে যে রায় দেওয়া হয়েছে, সেটি তাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে কতটা কাজে আসবে। এই রায় দেওয়ার পর, আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বাংলাদেশ কী করবে, এই প্রশ্নও সামনে আসছে।

নভেম্বর ২০, ২০২৬
নভেম্বরের শেষে বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে?
নভেম্বরের শেষে বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে?

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির ক্ষেত্রে বছরে দু'টি প্রধান মৌসুম রয়েছে। একটি বর্ষার আগে এবং অন্যটি বর্ষার পরে, অর্থাৎ অক্টোবর ও নভেম্বর মাসে।

নভেম্বর ২০, ২০২৬
পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে?
পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে?

"আমাদের শ্রমিকদের মধ্যে কোন সমস্যা নেই। কিন্তু বাইরের হাঙ্গামার কারণে গার্মেন্টস ওয়ার্কার এবং ফ্যাক্টরির নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমাদেরকে ছুটি দিতে হয়। এখানকার অধিকাংশ কারখানাতেই এই অবস্থা।”

নভেম্বর ২০, ২০২৬
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইউরোপ, বলছেন নেতারা
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইউরোপ, বলছেন নেতারা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে সঙ্গে নিয়েই মস্কোর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চান। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণের বিরোধিতা করে এসেছেন।

নভেম্বর ২০, ২০২৬
প্রবল ঘূর্ণিঝড় আকভানের দাপটে দুর্যোগের আশঙ্কা; পশ্চিমবঙ্গে প্রভাব শুরু
প্রবল ঘূর্ণিঝড় আকভানের দাপটে দুর্যোগের আশঙ্কা; পশ্চিমবঙ্গে প্রভাব শুরু

দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য অংশ এবং সংলগ্ন মধ্যাঞ্চল থেকে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় 'আকভান'। এটি ভারতে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে অতিক্রম করবে আজ শুক্রবার দুপুরের দিকে। নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ, তারপর ঘূর্ণিঝড় এবং শেষ পর্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আকভান। অগ্রসর হওয়ার সময় ক্রমে এই প্রবল ঘূর্ণিঝড়ের গতিপথে বদল এসেছে।

নভেম্বর ২০, ২০২৬
রোহিঙ্গা শরণার্থীদেরকে মিয়ানমারে ফেরাতে পারবে আইসিজে'র রায়?
রোহিঙ্গা শরণার্থীদেরকে মিয়ানমারে ফেরাতে পারবে আইসিজে'র রায়?

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়েছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরাতে কতটা সহায়ক হবে, এ নিয়ে নানা আলোচনা সামনে আসছে।

নভেম্বর ১৯, ২০২৬
মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।

নভেম্বর ২১, ২০২৬
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি আরও বলেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।

নভেম্বর ২১, ২০২৬
ইয়েমেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি সৌদি আরবের
ইয়েমেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি সৌদি আরবের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ২০২৭ সাল পর্যন্ত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রয়টার্সের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন ও সৌদি পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্রগুলোর তথ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে চাপ এবং সৌদি ভূখণ্ডে হামলার দেশটি আরও প্রায় ছয় মাস অভিযান চালিয়ে যেতে চায়।

নভেম্বর ২১, ২০২৬
দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‘যে যে ধর্মের অনুসারীই হই না কেন, সকলেই মিলে চেষ্টা করব বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশ যেন একটি মানবিক রাষ্ট্র ও মানবিক দেশ গঠন করে পুরো দেশটাকে শান্তি ও সমৃদ্ধির মধ্যে এগিয়ে নিতে পারি।’

নভেম্বর ২১, ২০২৬
সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন
সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নভেম্বর ২১, ২০২৬
আজ বিশ্ব টেলিভিশন দিবস: দূরকে কাছে টানার ৬ দশকের পথচলা
আজ বিশ্ব টেলিভিশন দিবস: দূরকে কাছে টানার ৬ দশকের পথচলা

ঘরের এক কোণে রাখা পর্দা থেকে বিশ্বকে চোখের সামনে উন্মোচন করার বিস্ময়কর মাধ্যম টেলিভিশনের অবদান স্মরণে আজ ২১ নভেম্বর উদযাপিত হচ্ছে ‘বিশ্ব টেলিভিশন দিবস’। সংবাদপত্র ও বেতারের পর এই মাধ্যমটিই প্রথম দৃশ্য ও শব্দের সমন্বয়ে বিশ্বের নানা ঘটনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে তথ্য ও বিনোদনের জগতে নতুন এক অধ্যায়ের সূচনা করে।

নভেম্বর ২১, ২০২৬
নাটোরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করছেন মাঠপর্যায়ের কর্মীরা
নাটোরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করছেন মাঠপর্যায়ের কর্মীরা

নারীর ক্ষমতায়ন, পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের লক্ষ্য নিয়ে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে চলছে নাটোরে। এ কর্মসূচির আওতায় উপযুক্ত পরিবার চিহ্নিত করতে জেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও ছবি তোলার কাজ করছেন মাঠপর্যায়ের কর্মীরা।

নভেম্বর ২১, ২০২৬
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আরো ২ দিন বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আরো ২ দিন বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর

ওড়িশা উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশে আরও ২ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সোমবার (২৩ নভেম্বর) থেকে বৃষ্টি কমে আসতে পারে এবং মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

নভেম্বর ২১, ২০২৬