ষাট বছরের গৌরবোজ্জ্বল পথচলা। শিক্ষা, গবেষণা, সংস্কৃতি আর ইতিহাসের নানা বাঁকে সমৃদ্ধ দেশের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
রাজধানীর কিছু যানবাহনে অননুমোদিতভাবে হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন ও ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ বৃদ্ধি পাচ্ছে, সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ। পাশাপাশি সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছে
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে দুই দেশের মধ্যে শ্রম স্থানান্তর (লেবার মোবিলিটি) সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও সেখানে থাকার সুযোগ দেওয়ার বিষয়ে ফিজি ইতিবাচক বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের নিচে চাপা পড়ে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। ১ হাজার ৮০০ বন্দির জন্য নির্মিত এই কারাগারে বর্তমানে প্রতিদিন গড়ে ৪ হাজার ২০০ বন্দি থাকছেন।
টি অন্ধ্রপ্রদেশের নেলোর ও টুনি এলাকার মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে। তবে এর সুনির্দিষ্ট গতিপথ, তীব্রতা এবং স্থলভাগে আঘাত হানার স্থান এখনো নিশ্চিত নয়।
যমুনা নদী তীরবর্তী চার জেলার এক লাখ মানুষকে প্যারামেট্রিক ইনস্যুরেন্সের আওতায় এনেছে সরকার।
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) টানা চতুর্থবারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে।
ইতিহাসের পাঠ্যবই কিংবা নানা গবেষণায় শায়েস্তা খানের আমলে টাকায় আট মণ চালের বিষয়টি এত বিশদভাবে চর্চিত হয়েছে যে, বিভিন্ন সময় সস্তা দামের প্রসঙ্গ আসলেই শায়েস্তা খানের আমলের বিষয়টি সামনে আসে। নানা সময়ে ইতিহাস গবেষকদের কাছেও এই প্রশ্ন সামনে এসেছে যে আসলেই কি শায়েস্তা খানের আমলে জিনিসপত্র খুব সস্তা ছিল? চালের দাম সস্তা থাকার মানে কি সেই সময় মানুষ খুব সুখে ছিল?