শিক্ষা

সততা, জবাবদিহীতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে-- ভিসি ড. হেমায়েত জাহান

জানিফ হাসান জুন ১১, ২০২৬ 0
সততা, জবাবদিহীতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে-- ভিসি ড. হেমায়েত জাহান
(পবিপ্রবি)


 
নিজস্ব প্রতিবেদক; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা প্রধানদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী, আরটিসির পরিচালক প্রফেসর ড. মামুন-উর-রশিদ, অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. জসীম উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেলের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, ডেপুটি রেজিস্ট্রার খায়রুল বাশার মিয়া ও মো. তানজিলুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক সৈয়দ নিজাম উদ্দিন এবং সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদসহ বিভিন্ন দপ্তরের শাখা প্রধানরা।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, "বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা প্রদানের প্রতিষ্ঠান নয়; এটি জ্ঞান সৃষ্টি, গবেষণা, উদ্ভাবন এবং মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম প্রধান কেন্দ্র। একটি আধুনিক ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই।"

তিনি আরও বলেন, "অতীতে বিভিন্ন কারণে পবিপ্রবিতে শিক্ষার প্রত্যাশিত পরিবেশ ব্যাহত হয়েছিল। আমরা সবাই মিলে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে সেই পরিস্থিতি উত্তরণে কাজ করব। পবিপ্রবিকে দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তথা একটি 'সেন্টার অব এক্সিলেন্স'-এ পরিণত করাই আমাদের লক্ষ্য।"

ভাইস-চ্যান্সেলর শাখা প্রধানদের  সততা, জবাবদিহিতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, "প্রতিটি দপ্তরের দক্ষ ও স্বচ্ছ কার্যক্রমই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে। শিক্ষার্থী কল্যাণ, একাডেমিক উৎকর্ষ এবং গবেষণার প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক হকার্যক্রমের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণার সুযোগ সম্প্রসারণে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।.

Popular post
মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।

বলিউডের বহু সিনেমাই এখন কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে?

সাম্প্রতিক সময়ে একাধিক হিন্দি সিনেমা বক্স অফিসে জাদু দেখাতে পারেনি। হিন্দি সিনেমার দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে না পারার কারণ কী?

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি আরও বলেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।

ইয়েমেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি সৌদি আরবের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ২০২৭ সাল পর্যন্ত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রয়টার্সের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন ও সৌদি পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্রগুলোর তথ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে চাপ এবং সৌদি ভূখণ্ডে হামলার দেশটি আরও প্রায় ছয় মাস অভিযান চালিয়ে যেতে চায়।

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের শিশুসহ ৪ জন নিহত

কক্সবাজারের রামুতে রেলক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‘যে যে ধর্মের অনুসারীই হই না কেন, সকলেই মিলে চেষ্টা করব বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশ যেন একটি মানবিক রাষ্ট্র ও মানবিক দেশ গঠন করে পুরো দেশটাকে শান্তি ও সমৃদ্ধির মধ্যে এগিয়ে নিতে পারি।’

শিক্ষা

View more
জাবিতে যানবাহন ও বহিরাগত প্রবেশে নতুন বিধিনিষেধ
জাবিতে যানবাহন ও বহিরাগত প্রবেশে নতুন বিধিনিষেধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে যানবাহন প্রবেশ ও চলাচলে নতুন বিধিনিষেধ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

RIPOTER NEWS নভেম্বর ১৬, ২০২৬ 0
অভাবকে সঙ্গী করে জিপিএ-৫ পেলো যমজ দুই বোন

অভাবকে সঙ্গী করে জিপিএ-৫ পেলো যমজ দুই বোন

স্যানিটারি প্যাড পরে পরীক্ষাকেন্দ্রে যুবক!

স্যানিটারি প্যাড পরে পরীক্ষাকেন্দ্রে যুবক!

সংসার-জনপ্রতিনিধির দায়িত্ব সামলে ৪৭ বছর বয়সে এইচএসসি পেরোলেন আমিনুল

সংসার-জনপ্রতিনিধির দায়িত্ব সামলে ৪৭ বছর বয়সে এইচএসসি পেরোলেন আমিনুল

খুলনার ৬ কলেজে কেউ পাস করেনি
খুলনার ৬ কলেজে কেউ পাস করেনি

২০২৫ সালে শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তাদের বক্তব্যও শোনা হয়েছে। কারণগুলো বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

RIPOTER NEWS অক্টোবর ৩১, ২০২৬ 0
বুটেক্সে টেক্সটাইল উদ্ভাবন ও গবেষণা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বুটেক্সে টেক্সটাইল উদ্ভাবন ও গবেষণা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবদুল কাদির মোল্লা সিটি কলেজে পাসের হার ৯৯.৯৪ শতাংশ

আবদুল কাদির মোল্লা সিটি কলেজে পাসের হার ৯৯.৯৪ শতাংশ

এইচএসসির খাতা চ্যালেঞ্জ শুরু রবিবার, আবেদন যেভাবে

এইচএসসির খাতা চ্যালেঞ্জ শুরু রবিবার, আবেদন যেভাবে

আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

RIPOTER NEWS অক্টোবর ৩১, ২০২৬ 0
২৪ ডিসেম্বর নতুন পাঠ্যবই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

২৪ ডিসেম্বর নতুন পাঠ্যবই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

এসএসসির টেস্ট পরীক্ষা শুরু ২৮ অক্টোবর, ফল ১৫ নভেম্বরের মধ্যে

এসএসসির টেস্ট পরীক্ষা শুরু ২৮ অক্টোবর, ফল ১৫ নভেম্বরের মধ্যে

পরীক্ষায় অসদুপায়ের অভিযোগে রুয়েটের ১২ শিক্ষার্থী বহিষ্কার

পরীক্ষায় অসদুপায়ের অভিযোগে রুয়েটের ১২ শিক্ষার্থী বহিষ্কার

0 Comments