বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, সংখ্যালঘু পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে চরম বিতর্কিত ও আক্রমণাত্মক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ভারত আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দিলে বাংলাদেশ খাদ্য সংকটে পড়ে ‘না খেয়ে মারা যাবে’ বলে মন্তব্য করেছেন তিনি।
আবারো ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১২ জনকে আটক করেছে বিজিবি। ১৭ নভেম্বর মঙ্গলবার গভীর রাতে উপজেলার মিশনমোড় এলাকা থেকে তাদের আটক করেন ৩৯ বিজিবি ময়মনসিংহের চৌকিদারটিলা কম্পের সদস্যরা।
অবৈধ গাছ কাটা, শিকার এবং গবাদিপশুর খামার প্রসারের কারণে অস্তিত্ব সংকটে পড়ে ব্রাজিলের অ্যামাজন বন থেকে বেরিয়ে লোকালয়ে এসে খাবার চেয়েছে বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী ‘আভা’ (Awa)-র সদস্যরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংগঠন ‘সারভাইভাল ইন্টারন্যাশনাল’ তাদের বিরল কিছু ছবি ও ঘটনার কথা প্রকাশ করেছে।
বুধবার (১৮ নভেম্বর) সংসদে বক্তব্য রাখার সময় তিনি এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুনির্দিষ্ট দাবি ও প্রস্তাব তুলে ধরেন।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বাংলাদেশের গোপালগঞ্জে দুই দিনের সহিংসতার পর টুঙ্গিপাড়া ও কাশিয়ানীসহ কয়েকটি এলাকা কার্যত বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে, যেখানে পুলিশ প্রশাসন অনেকটাই ভেঙ্গে পড়েছে।
গোপালগঞ্জে বিএনপির এমপির মালিকানাধীন হাসপাতালে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে আর নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে চীনের শেনজেনে শীর্ষ সম্মেলনের আগে এই প্রথম শি, ট্রাম্প ও পুতিনকে একসঙ্গে দেখা গেছে।
বাংলাদেশে ব্যাপক হারে পোড়া তেলের ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বারবার ব্যবহৃত এই তেল উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, লিভারের ক্ষতি, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। তবে, ফেলে না দিয়ে ব্যবহৃত এই তেল দিয়ে বায়োফুয়েল তৈরির পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।