পিরোজপুরে ট্রলার ডুবি: মেয়ের মরদেহ উদ্ধার, মা নিখোঁজ

পিরোজপুরের কালিগঙ্গা নদীতে ট্রলার ডুবে অর্পিতা বেপারী নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা আজ সপ্তম অবস্থানে রয়েছে। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৬৬। তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ২০১।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
রংপুরের পথে প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ঢাকার বাইরের পূজামণ্ডপ দেখতে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রংপুরের পথে প্রধানমন্ত্রী
যে সমীকরণে এখনো ফাইনালে যেতে পারে বাংলাদেশ

বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ পরিস্থিতি তৈরি হতো যদি জিম্বাবুয়ে আফগানিস্তানকে হারাত। সে ক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেই ফাইনালে ওঠার সুযোগ থাকত বাংলাদেশের। কিন্তু

যে সমীকরণে এখনো ফাইনালে যেতে পারে বাংলাদেশ
কক্সবাজারে অস্ত্র হাতে মুখোশধারীদের হামলা, অর্ধশতাধিক যানবাহনে লুট

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের হিমছড়ি ঢালায় প্রকাশ্যে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট চালিয়েছে মুখোশধারী একদল ডাকাত।

কক্সবাজারে অস্ত্র হাতে মুখোশধারীদের হামলা, অর্ধশতাধিক যানবাহনে লুট
৭০০ বছরের প্রাচীন খুলি আবিষ্কার: পরকীয়ার শাস্তি ছিল নারীর নাককাটা

নির্মম এই শাস্তি দেওয়ার পরও বেঁচে ছিলেন মধ্যবয়সি ওই নারী।

৭০০ বছরের প্রাচীন খুলি আবিষ্কার: পরকীয়ার শাস্তি ছিল নারীর নাককাটা
মণিপুরে নতুন করে সহিংসতা, নিহত ৪

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জাতিগত সহিংসতা। গত দুই দিনে পৃথক দুটি ঘটনায় চারজন নিহত হওয়ার পর পুরো ইম্ফল উপত্যকা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে।

মণিপুরে নতুন করে সহিংসতা, নিহত ৪

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

প্রাচ্যবাদ: অন্যকে সংজ্ঞায়িত করার রাজনীতি
প্রাচ্যবাদ: অন্যকে সংজ্ঞায়িত করার রাজনীতি

এডওয়ার্ড সাঈদের প্রাচ্যবাদ তত্ত্বে দেখানো হয়েছে, পশ্চিমা সমাজ প্রাচ্যকে নিয়ে কীভাবে বায়াসড ধারণা তৈরি করে এবং রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত করে। সাঈদ তত্ত্বে জ্ঞানকাঠামোর এবং অভিজ্ঞতার সঠিক ব্যবহার ও বিশ্লেষণের ওপর গুরুত্ব দেন।

অক্টোবর ২০, ২০২৬
পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়–অধিদপ্তরে চাকরি, ১৩৫ পদের মধ্যে সবচেয়ে সাব-রেজিস্ট্রারে
পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়–অধিদপ্তরে চাকরি, ১৩৫ পদের মধ্যে সবচেয়ে সাব-রেজিস্ট্রারে

পিএসসি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৯ থেকে ১২ গ্রেডের ১৩৫টি পদে পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে।

অক্টোবর ২০, ২০২৬
ভাবুক সম্রাট
ভাবুক সম্রাট

বাহ! কী দারুণ গ্রাফিতি।

অক্টোবর ২০, ২০২৬
মাত্র ৩৪ বছর বয়সে মারা গেলেন আলোচিত মডেল সাহারা
মাত্র ৩৪ বছর বয়সে মারা গেলেন আলোচিত মডেল সাহারা

বছরের শুরুতেই মা হয়েছিলেন। মেয়ের নাম রেখেছিলেন স্নো। সামাজিক যোগাযোগমাধ্যমে সবশেষ পোস্টটিও ছিল মেয়েকে ঘিরে। লিখেছিলেন, ‘আমার পুরো হৃদয়জুড়ে ছোট্ট স্নো।’ সেই পোস্টের তিন মাসের মাথায় মারা গেলেন অস্ট্রেলীয় মডেল, ফ্যাশন ডিজাইনার ও ইনফ্লুয়েন্সার সাহারা রে। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর। ২০১৬ সালে কানাডীয় পপতারকা জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনায় এসেছিলেন তিনি।
গত রোববার (১৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মারা যান সাহারা। গতকাল সোমবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ করে মার্কিন বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম টিএমজেড। পরিবার সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, মৃত্যুর সময় হাসপাতালে সাহারার পাশে ছিলেন স্বজনেরা। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘শেষ মুহূর্তে পরিবারের সবাই তাঁর পাশে ছিলেন। সবাই তাঁকে খুব ভালোবাসতেন।’

মৃত্যুর কারণ নিয়ে যা জানা গেছে
সাহারার মৃত্যু নিয়ে প্রথমে বিস্তারিত কিছু জানায়নি পরিবার। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে দাবি করা হয়েছে, ফেন্টানিল নামের শক্তিশালী মাদকজাতীয় ব্যথানাশকের অতিরিক্ত মাত্রা গ্রহণের কারণে তাঁর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার সেই জীবনরক্ষাকারী ব্যবস্থা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে হয় পরিবারকে। ডেইলি মেইলের বরাতে পেজ সিক্সও একই তথ্য জানিয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। অতিরিক্ত মাত্রায় ওষুধ গ্রহণের ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছিল কি না, সেটিও স্পষ্ট নয়।

সাহারা রে

মেয়েকে ঘিরেই ছিল শেষ পোস্ট
চলতি বছরের জানুয়ারিতে কন্যাসন্তানের জন্ম দেন সাহারা। মেয়ের নাম রাখেন স্নো। মা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে নিয়ে একাধিক পোস্ট দিয়েছিলেন তিনি। সন্তান জন্মের আগে ২৫ জানুয়ারি জানিয়েছিলেন, সেদিন রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হবে। মা হওয়ার আনন্দের খবরের পাশাপাশি নিজের উদ্বেগের কথাও অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

গত ১৯ জুলাই ইনস্টাগ্রামে মেয়ের কয়েকটি ছবি পোস্ট করে ভালোবাসার কথা জানিয়েছিলেন সাহারা। সেটিই তাঁর ইনস্টাগ্রাম গ্রিডে শেষ পোস্ট। মৃত্যুর পর সেই ছবিগুলো ঘিরে আবেগঘন মন্তব্য করছেন অনুসারীরা।

সাহারা রে

গাড়ি দুর্ঘটনার পর পক্ষাঘাতগ্রস্ত হয়েছিলেন
মৃত্যুর আগে কয়েক বছর ধরে শারীরিক নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন সাহারা। ২০২৪ সালে তিনি জানিয়েছিলেন, গিয়াঁ-বারে সিনড্রোম নামে বিরল স্নায়বিক রোগে আক্রান্ত হয়েছেন। সাহারা জানিয়েছিলেন, ওই বছরের এপ্রিলে একটি গাড়ি দুর্ঘটনার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁর দাবি অনুযায়ী, মদ্যপ এক গাড়িচালক তাঁকে ধাক্কা দিয়েছিলেন। দুর্ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে ঊরুর ওপরের অংশ থেকে পায়ের পাতা পর্যন্ত অনুভূতি ও চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলেন। তখন হুইলচেয়ার ও হাঁটার সহায়ক সরঞ্জাম ব্যবহার করতে হতো তাঁকে।
২০২৪ সালের মে মাসে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম সেভেন নিউজ তাঁর অসুস্থতা ও পুনর্বাসনের অভিজ্ঞতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে সাহারা জানিয়েছিলেন, মুহূর্তেই তাঁর জীবন বদলে গেছে। তবু সুস্থ হওয়ার আশা ছাড়তে চাননি তিনি। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল।

জাস্টিন বিবার। রয়টার্স

মাদকাসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা
শারীরিক অসুস্থতার পাশাপাশি ব্যক্তিজীবনের সংকট নিয়েও প্রকাশ্যে কথা বলেছিলেন সাহারা। ২০২১ সালের ডিসেম্বরে তিনি জানান, মাদক ও অ্যালকোহলনির্ভরতা থেকে বেরিয়ে আসতে চিকিৎসা নিচ্ছেন। এ জন্য ৩০ দিনের একটি পুনর্বাসন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। মানসিক স্বাস্থ্য ও আসক্তির চিকিৎসা নেওয়ার অভিজ্ঞতা অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি।
তবে অতীতে আসক্তির চিকিৎসা নেওয়ার সঙ্গে তাঁর সাম্প্রতিক মৃত্যুর সরাসরি সম্পর্ক রয়েছে, এমন কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

সাহারা রে

বিবারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন
অস্ট্রেলিয়ার পরিচিত সার্ফার টনি রের মেয়ে সাহারা শৈশবের বড় একটি সময় কাটিয়েছেন অস্ট্রেলিয়া, ক্যালিফোর্নিয়া ও হাওয়াইয়ে। বাবার সূত্রে ছোটবেলা থেকেই সমুদ্র ও সার্ফিংয়ের প্রতি আকর্ষণ তৈরি হয় তাঁর। তবে কৈশোর পেরিয়ে মডেলিং ও ফ্যাশন ডিজাইনের দিকে ঝুঁকে পড়েন। ২০১৪ সালে নিজের সাঁতারের পোশাকের ব্র্যান্ড ‘সাহারা রে সুইম’ চালু করেন। মডেলিংয়ের পাশাপাশি ব্যবসা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তার মাধ্যমে পরিচিতি বাড়তে থাকে তাঁর।
২০১৬ সালে হাওয়াইয়ে জাস্টিন বিবারের সঙ্গে ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে পড়েন সাহারা। তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হলেও কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। এর আগে অস্ট্রেলীয় সংগীতশিল্পী কোডি সিম্পসনের সঙ্গেও তাঁর সম্পর্কের গুঞ্জন উঠেছিল।
সাহারার মৃত্যুর পর তাঁর মা গ্রেচেন বাখ ডেইলি মেইলকে বলেছেন, মেয়ে ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ, ভালোবাসায় পরিপূর্ণ ও সদয় একজন মানুষ। পরিবার, ফ্যাশন, ছোট্ট মেয়ে স্নো আর সার্ফিং—এসব নিয়েই ছিল তাঁর ভালোবাসার পৃথিবী।

অক্টোবর ২০, ২০২৬
পোষা বিড়ালের মৃতদেহ নিয়ে থানায় মালিক, প্রতিবেশী নারীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
পোষা বিড়ালের মৃতদেহ নিয়ে থানায় মালিক, প্রতিবেশী নারীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

ফিরোজা আমার বিড়ালকে পিটিয়ে হত্যা করেছেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই, যাতে আর কেউ কোনো অবলা প্রাণীর প্রতি এমন আচরণ করার সাহস না দেখায়।

অক্টোবর ২০, ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে রেফারির সমালোচনা করায় মিসরের কোচসহ তিনজন নিষিদ্ধ
বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে রেফারির সমালোচনা করায় মিসরের কোচসহ তিনজন নিষিদ্ধ

সর্বশেষ বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে ৩–২ গোলে হেরে বিদায় নেয় মিসর।

অক্টোবর ২০, ২০২৬
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এর আগেই কাউন্সিলর পদে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ১২৯টি ওয়ার্ডের মধ্যে ১১২টিতে সম্ভাব্য প্রার্থীদের নাম দলের অভ্যন্তরীণ বৈঠকে ঘোষণা করা হয়েছে। তাঁরা ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

জামায়াতের সূত্র বলছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৪৩টিতে এবং দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৯টিতে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বাকি ১৭টি ওয়ার্ডে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। তবে দলীয়ভাবে নাম ঘোষণা করা হলেও প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন এখনো হয়নি।

জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা ছিল জামায়াতের। গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দলটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিল। তবে সংসদ নির্বাচনের আগে সিটি করপোরেশন নির্বাচন না হওয়ায় সেই প্রস্তুতি থেমে থাকেনি।

সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে নানা সময়ের কথা বলা হলেও সিটি করপোরেশন নির্বাচনের সময়সূচি এখনো স্পষ্ট নয়।

১২ অক্টোবর ইসি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাঁচ ধাপের সময়সূচি চূড়ান্ত করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী বছরের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে অনুষ্ঠিত হবে। তবে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কমিশন এখনো কোনো তারিখ জানায়নি।

১৭ ওয়ার্ডে চলছে যাচাই-বাছাই

কাউন্সিলর পদের পাশাপাশি ঢাকার দুই সিটির মেয়র পদেও সম্ভাব্য প্রার্থী ঠিক করে রেখেছে জামায়াত। ঢাকা উত্তরে দলের মহানগর শাখার আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম) সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করছেন।

দলের দায়িত্বশীল বৈঠকে প্রার্থী হিসেবে তাঁদের নাম বলা হলেও আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা দেওয়া হয়নি। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান প্রার্থী হিসেবে তাঁদের পরিচয় করিয়ে দিয়েছেন।

ঢাকার দুই সিটিতে জামায়াতের প্রার্থী কারা, জানালেন দলটির সেক্রেটারি

দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্য অনুযায়ী, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদেরও ওয়ার্ডে সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে। তাঁদের কেউ কেউ নিজেদের কাউন্সিলর প্রার্থী পরিচয় দিয়ে ব্যানার-ফেস্টুন টাঙিয়েছেন। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার সময়ও তাঁদের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের সূত্র জানায়, ৯, ১০, ১২, ৩৫, ৩৮, ৩৯, ৪১, ৪২, ৪৩, ৪৪ ও ৫০ নম্বর ওয়ার্ডে এখনো সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এসব ওয়ার্ডে আরও যাচাই-বাছাই করে প্রার্থী ঠিক করা হবে। অন্যদিকে দক্ষিণ সিটির ৮, ১৫, ৪০, ৪৩, ৪৫ ও ৬৪ নম্বর ওয়ার্ডেও প্রার্থী বাছাইয়ের কাজ চলছে।

ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার

ঢাকা উত্তর সিটির ২৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন নোমান আহমদী। কারওয়ান বাজার, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, গ্রিন রোড, তেজতুরী বাজারের পূর্ব ও পশ্চিম অংশ, স্টেশন রোড এবং তেজকুনিপাড়া নিয়ে এই ওয়ার্ড। নোমান আহমদী মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং তেজগাঁও থানা জামায়াতের আমির।

১৩ অক্টোবর প্রথম আলোকে নোমান আহমদী বলেন, প্রায় দুই বছর আগে কাউন্সিলর প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছিল। এর পর থেকে প্রচারের অংশ হিসেবে ব্যানার-ফেস্টুন লাগানো, বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া এবং নামাজের পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করছেন তিনি।

তবে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও সেগুলো এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তরের নেতারা। মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত ১৩ অক্টোবর প্রথম আলোকে বলেন, এখনো কোনো প্রার্থীকে চূড়ান্ত করা হয়নি। যাঁদের ওয়ার্ডে কাজ করতে বলা হয়েছে, তাঁদের মধ্য থেকে কারও কারও নাম বাদও পড়তে পারে। সেখানে প্রয়োজনে বিকল্প প্রার্থী দেওয়া হবে।

ঢাকার দুই সিটিতে এনসিপিকে ছাড় দেবে না জামায়াত, ১১–দলীয় ঐক্যের অন্যরা কী করছে

বেইলি রোড, ইস্কাটন, মন্ত্রিপাড়া, বাংলামোটর, সিদ্ধেশ্বরী, পশ্চিম মালিবাগ, কাকরাইল, মিন্টো রোড ও সেগুনবাগিচার কিছু অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটির ১৯ নম্বর ওয়ার্ড। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে কাজ করছেন আবদুস সাত্তার সুমন। তিনি ঢাকা দক্ষিণ জামায়াতের শুরা সদস্য ও সহপ্রচার সম্পাদক।

আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে তিনি স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ভোটারদের সঙ্গে কুশলবিনিময় এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এ ছাড়া মেডিক্যাল ক্যাম্প ও মশকনিধন কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। স্থানীয় মানুষের যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেগুলো সমাধানেরও চেষ্টা করছেন।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের ১৫ অক্টোবর প্রথম আলোকে বলেন, ঢাকার দুই সিটির মেয়র প্রার্থীদের নাম কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করবে সংশ্লিষ্ট মহানগর শাখা। তিনি জানান, নির্বাচন পরিচালনার জন্য মহানগর পর্যায়ে আলাদা কমিটি রয়েছে। সেই কমিটি এখনো প্রার্থীদের নাম ঘোষণা করেনি। সম্ভাব্য প্রার্থীদের কাজ করতে বলা হয়েছে, তাঁরা সে অনুযায়ী কাজ করছেন।

অক্টোবর ২০, ২০২৬
পদ দেওয়ার কথা বলে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
পদ দেওয়ার কথা বলে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে দলীয় পদ দেওয়ার কথা বলে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ উঠেছে।

অক্টোবর ২০, ২০২৬
প্রতিমন্ত্রীর পদ ইশরাকের রাজনৈতিক পরিচয় বা আত্মত্যাগ পরিমাপ করে না
প্রতিমন্ত্রীর পদ ইশরাকের রাজনৈতিক পরিচয় বা আত্মত্যাগ পরিমাপ করে না

ইশরাক হোসেনের পদত্যাগ ইস্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন...

অক্টোবর ২০, ২০২৬
মণিপুরে ফের সহিংসতা, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মরদেহ রেখে বিক্ষোভ
মণিপুরে ফের সহিংসতা, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মরদেহ রেখে বিক্ষোভ

জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে মণিপুরে মেইতেই সম্প্রদায়ের তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা দুজনের মরদেহ ...

অক্টোবর ২০, ২০২৬
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৬ দিন বন্ধ থাকবে
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৬ দিন বন্ধ থাকবে

জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম ছয়দিন বন্ধ থাকবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের সফটওয়্যার বিডিআরআইএস (BDRIS) রক্ষণাবেক্ষণের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে রেজিস্ট্রার জেনারেলের...

অক্টোবর ২০, ২০২৬
মদিনা গ্রুপে জনবল নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ
মদিনা গ্রুপে জনবল নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মদিনা গ্রুপ ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত...

অক্টোবর ২০, ২০২৬
বঞ্চনার অবসানে ‘উত্তর সাতকানিয়া’ নামেই গেজেট চান স্থানীয়রা
বঞ্চনার অবসানে ‘উত্তর সাতকানিয়া’ নামেই গেজেট চান স্থানীয়রা

চট্টগ্রামের সাতকানিয়া কেবল একটি উপজেলার নাম নয়, এটি একটি ইতিহাস। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই জনপদ শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, প্রবাসী আয় ও উদ্যোক্তা সৃষ্টিতে দেশজুড়ে...

অক্টোবর ২০, ২০২৬
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক

ভোরে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু ও অন্তত ৩০ জনের আহত হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক...

অক্টোবর ২০, ২০২৬
এএফসি চ্যালেঞ্জ লিগে সন্ধ্যায় টিকে থাকার লড়াই ফর্টিসের
এএফসি চ্যালেঞ্জ লিগে সন্ধ্যায় টিকে থাকার লড়াই ফর্টিসের

এএফসি চ্যালেঞ্জ লিগে টিকে থাকার লড়াইয়ে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি...

অক্টোবর ২০, ২০২৬
সৈয়দপুরে নামলেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীরা জানালেন উষ্ণ অভ্যর্থনা
সৈয়দপুরে নামলেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীরা জানালেন উষ্ণ অভ্যর্থনা

রংপুরে শারদীয় দুর্গাপূজার আয়োজন দেখতে নীলফামারীর সৈয়দপুরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায়...

অক্টোবর ২০, ২০২৬
ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা
ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা

ফ্রান্সের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। অন্যদিকে, বাংলাদেশের উল্লেখযোগ্য খবরের মধ্যে রয়েছে, অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আলোচনায় আসা বিএনপি নেতা ইশরাক হোসেন প্রধানমন্ত্রীর নির্দেশের পর নিজেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। আজ সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

অক্টোবর ২০, ২০২৬
ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি
ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী কিছু শহরে পুলিশের ‘নিয়ন্ত্রণ হারানোর’ কথা স্বীকার করার পরেই কারফিউ জারির ঘোষণা এলো। এখন রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছে।

অক্টোবর ২০, ২০২৬
পত্রিকা: 'সুন্দরবনের পাশে এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা'
পত্রিকা: 'সুন্দরবনের পাশে এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা'

অস্ত্র-কাণ্ড নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদ ছাড়ার ঘোষণা, সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের এবং সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা সংক্রান্ত খবরাখবর গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।

অক্টোবর ২০, ২০২৬
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় মবের ঘটনা প্রকট হয়ে ওঠে। নির্বাচিত সরকারের সময় তা কমে আসবে মনে করা হলেও এখনও তাতে লাগাম টানা যাচ্ছে না। বরং মব একটি রাজনৈতিক চেহারা পাচ্ছে বলেই মত মানবাধিকারকর্মীদের।

অক্টোবর ২০, ২০২৬
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?

সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তিনি কোন ভুল করেননি।

অক্টোবর ১৯, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে  কী জানা যাচ্ছে
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে কী জানা যাচ্ছে

মৃত্যুদণ্ড হওয়া পুরুষ ব্যক্তিটির মা নিশ্চিত করেছেন যে, মৃত্যুদণ্ড হওয়া ব্যক্তি তারই সন্তান। তিনি সন্তানের মরদেহ আনার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বিবিসি বাংলাকে বলেছেন, "তিন বছর তিন মাস ছেলের মুখ দেখি না। আমি যেন ছেলের চেহারা শেষবারের মতো দেখতে পারি"।

অক্টোবর ১৯, ২০২৬
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়েছে। বলিউডে বহু হামলার পেছনে উঠে আসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। কিন্তু কারা এই লরেন্স বিষ্ণোই গ্যাং? কেনই বা তারা বলিউড সেলিব্রিটিদের প্রাণহানি ঘটানোর চেষ্টা করছেন?

অক্টোবর ১৯, ২০২৬
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক

শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে শনিবার মাদকবিরোধী অভিযান চালান মি. হোসেন। ওই ঘটনার ভিডিওতে দেখা যায় মি. হোসেন অস্ত্র হাতে লোকজনকে তাড়া করছেন। পরে রোববার বিকেলেই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

অক্টোবর ১৯, ২০২৬
পর্তুগালের ক্যাম্প ছাড়ায় শাস্তি হলো রোনালদোর
পর্তুগালের ক্যাম্প ছাড়ায় শাস্তি হলো রোনালদোর

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় শাস্তি পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) তাকে এই শাস্তি দিয়েছেন।

অক্টোবর ২০, ২০২৬
সৈয়দপুরে প্রধানমন্ত্রী, হাত নেড়ে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীদের
সৈয়দপুরে প্রধানমন্ত্রী, হাত নেড়ে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীদের

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের ঐতিহ্যবাহী ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অক্টোবর ২০, ২০২৬
বৃষ্টির অভাবে ভোলায় শুকিয়ে যাচ্ছে আমন ক্ষেত, দিশেহারা কৃষক
বৃষ্টির অভাবে ভোলায় শুকিয়ে যাচ্ছে আমন ক্ষেত, দিশেহারা কৃষক

আমন ধানের স্বাভাবিক বৃদ্ধির জন্য ক্ষেতে পর্যাপ্ত পানি ও আর্দ্রতা থাকা অত্যন্ত জরুরি।

অক্টোবর ২০, ২০২৬
মণিপুরে নতুন করে সহিংসতা, নিহত ৪
মণিপুরে নতুন করে সহিংসতা, নিহত ৪

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জাতিগত সহিংসতা। গত দুই দিনে পৃথক দুটি ঘটনায় চারজন নিহত হওয়ার পর পুরো ইম্ফল উপত্যকা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে।

অক্টোবর ২০, ২০২৬
৭০০ বছরের প্রাচীন খুলি আবিষ্কার: পরকীয়ার শাস্তি ছিল নারীর নাককাটা
৭০০ বছরের প্রাচীন খুলি আবিষ্কার: পরকীয়ার শাস্তি ছিল নারীর নাককাটা

নির্মম এই শাস্তি দেওয়ার পরও বেঁচে ছিলেন মধ্যবয়সি ওই নারী।

অক্টোবর ২০, ২০২৬
কক্সবাজারে অস্ত্র হাতে মুখোশধারীদের হামলা, অর্ধশতাধিক যানবাহনে লুট
কক্সবাজারে অস্ত্র হাতে মুখোশধারীদের হামলা, অর্ধশতাধিক যানবাহনে লুট

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের হিমছড়ি ঢালায় প্রকাশ্যে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট চালিয়েছে মুখোশধারী একদল ডাকাত।

অক্টোবর ২০, ২০২৬
যে সমীকরণে এখনো ফাইনালে যেতে পারে বাংলাদেশ
যে সমীকরণে এখনো ফাইনালে যেতে পারে বাংলাদেশ

বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ পরিস্থিতি তৈরি হতো যদি জিম্বাবুয়ে আফগানিস্তানকে হারাত। সে ক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেই ফাইনালে ওঠার সুযোগ থাকত বাংলাদেশের। কিন্তু

অক্টোবর ২০, ২০২৬
রংপুরের পথে প্রধানমন্ত্রী
রংপুরের পথে প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ঢাকার বাইরের পূজামণ্ডপ দেখতে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অক্টোবর ২০, ২০২৬