পিরোজপুরে ট্রলার ডুবি: মেয়ের মরদেহ উদ্ধার, মা নিখোঁজ
পিরোজপুরের কালিগঙ্গা নদীতে ট্রলার ডুবে অর্পিতা বেপারী নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা আজ সপ্তম অবস্থানে রয়েছে। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৬৬। তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ২০১।
শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ঢাকার বাইরের পূজামণ্ডপ দেখতে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ পরিস্থিতি তৈরি হতো যদি জিম্বাবুয়ে আফগানিস্তানকে হারাত। সে ক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেই ফাইনালে ওঠার সুযোগ থাকত বাংলাদেশের। কিন্তু
কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের হিমছড়ি ঢালায় প্রকাশ্যে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট চালিয়েছে মুখোশধারী একদল ডাকাত।
নির্মম এই শাস্তি দেওয়ার পরও বেঁচে ছিলেন মধ্যবয়সি ওই নারী।
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জাতিগত সহিংসতা। গত দুই দিনে পৃথক দুটি ঘটনায় চারজন নিহত হওয়ার পর পুরো ইম্ফল উপত্যকা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে।
সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তর কোরিয়ার ওয়ানসান উপকূলে গত জুলাই থেকে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) থেকে তোলা ছবিতে বারবার একটি বিলাসবহুল নৌযান দেখা গেছে। নৌযানটি দৈর্ঘ্যে ৮০ মিটার বা ২৬৩ ফুট।

নৌযানটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এর ডেকে থাকা ৫০ মিটারের একটি সুইমিংপুল, যার এক প্রান্তে রয়েছে চমৎকার কিছু ওয়াটার স্লাইড।

মাসের পর মাস একটি মেরামতকেন্দ্রে পড়ে থাকার পর গত জুলাইয়ের শুরুতে নৌযানটি ওয়ানসানের কালমা উপদ্বীপের উপকূলীয় জলসীমায় আনা হয়।

ওয়ানসান মূলত সমুদ্রতীরবর্তী একটি মনোরম অবকাশ যাপনকেন্দ্র। সেখানে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন ও তাঁর পরিবারের ব্যবহারের জন্য রয়েছে বিশাল একটি ভিলা বা প্রাসাদোপম বাড়ি। শুধু ওই নৌযানই নয়, স্যাটেলাইট ছবিতে কিমের ওই ভিলার আশপাশে আরও কয়েকটি বড় নৌযান দেখা গেছে। বিবিসি এসব ছবি বিশ্লেষণ করেছে।

জাতিসংঘ ও বিভিন্ন সংস্থা অনুমানের ভিত্তিতে উত্তর কোরিয়াকে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি হিসেবে চিহ্নিত করে। দেশটির বাজেটের সিংহভাগই চলে যায় সামরিক খাতে, যার একটি অংশ নিষেধাজ্ঞার আওতায় থাকা পারমাণবিক কর্মসূচিতে ব্যবহৃত হয়।

ধারণা করা হচ্ছে, নৌযানগুলো কিম ও তাঁর পরিবারের ব্যবহারের জন্য রাখা হয়েছে। উত্তর কোরিয়ার সাবেক কর্মকর্তা, দেশ ত্যাগ করা নাগরিক ও বিশেষজ্ঞদের মতে, দেশটির শাসকগোষ্ঠীর বাইরের কারও পক্ষে এত বড় নৌযানের মালিক হওয়া কঠিন।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ‘৩৯ নম্বর দপ্তরে’ একসময় কাজ করতেন রি জং হো। তিনি বলেন, শীতকালে এই নৌযানগুলো জাহাজ নির্মাণকেন্দ্রে রাখা হয়। গ্রীষ্ম এলে সেখান থেকে বের করে কিম জং–উনের ভিলা বা কালমার দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে কিম ও তাঁর পরিবারের সাঁতার কাটা ও বিনোদনের কাজে এগুলো ব্যবহার করা হয়।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন

উত্তর কোরিয়ার শাসকগোষ্ঠীর জন্য বৈদেশিক মুদ্রা সংগ্রহ ও ব্যবস্থাপনার সঙ্গে ৩৯ নম্বর দপ্তরটি জড়িত বলে ধারণা করা হয়।

উত্তর কোরিয়ার একনায়কতান্ত্রিক শাসকগোষ্ঠীর কার্যক্রম অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিচালিত হয়। ফলে শাসনব্যবস্থার শীর্ষে থাকা ব্যক্তিদের সম্পদের পরিমাণ নির্ধারণ করা কঠিন। দেশটির অর্থনীতির প্রকৃত চিত্রও অস্পষ্ট।

জাতিসংঘ ও বিভিন্ন সংস্থা অনুমানের ভিত্তিতে উত্তর কোরিয়াকে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি হিসেবে চিহ্নিত করে। দেশটির বাজেটের সিংহভাগই চলে যায় সামরিক খাতে, যার একটি অংশ নিষেধাজ্ঞার আওতায় থাকা পারমাণবিক কর্মসূচিতে ব্যবহৃত হয়।

জাতিসংঘের ২০২৫ সালের এক প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ার সিংহভাগ মানুষই চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার। নাগরিকদের জীবনের প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করে রাষ্ট্র। অনেককেই বাধ্য করা হয় জোরপূর্বক শ্রমে। দীর্ঘস্থায়ী খাদ্যসংকটের কারণে দেশের প্রায় ৪০ শতাংশ মানুষই অপুষ্টিতে ভুগছেন।

ওয়ানসান মূলত সমুদ্রতীরবর্তী একটি মনোরম অবকাশ যাপনকেন্দ্র। সেখানে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন ও তাঁর পরিবারের ব্যবহারের জন্য রয়েছে বিশাল একটি ভিলা বা প্রাসাদোপম বাড়ি।

অথচ সাধারণ মানুষের এই অনাহার-অর্ধাহারের বিপরীতে উত্তর কোরিয়ার শাসকেরা দশকের পর দশক ধরে কাটিয়ে আসছেন বিলাসী জীবন।

কৃত্রিম উপগ্রহের ছবিতে যে নৌযানগুলো দেখা গেছে, সেগুলোর দাম জানা যায়নি। তবে একই ধরনের বিলাসবহুল প্রমোদতরির দাম কয়েক কোটি ডলার থেকে ১০ কোটি ডলারের বেশি হতে পারে। এর আগে কিমের তুলনামূলক ছোট, মাত্র ২৯ মিটার দৈর্ঘ্যের প্রিন্সেস প্রমোদতরিটির আনুমানিক দাম ধরা হয়েছিল ৭০ লাখ ডলার।

কিম জং উন

কেবল নৌযানের অবস্থান দেখে কিম বা তাঁর পরিবারের সদস্যরা ঠিক কখন কোথায় আছেন, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে একটি বিষয়ে মিল পাওয়া গেছে—যখনই কিম জং–উন দীর্ঘদিন জনসমক্ষের আড়ালে থাকেন, তখনই এই বিলাসবহুল নৌযানগুলোর নড়াচড়া বেড়ে যায়। ফলে এটি স্পষ্ট, সাধারণ মানুষের চোখের আড়ালে তাঁদের এমন কিছু কর্মকাণ্ড চলে, যা রাষ্ট্র কখনোই প্রকাশ করে না।

জীবনীকার ও গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, ওয়ানসান শহরটির সঙ্গে কিম পরিবারের নাড়ির টান বহু পুরোনো। কিম জং–উন তাঁর মায়ের সঙ্গে শৈশবের একটা বড় সময় এখানেই কাটিয়েছেন।

নব্বইয়ের দশক থেকে ২০০০ সালের শুরুর দিক পর্যন্ত কিম জং–ইলের ভিলার নিরাপত্তার দায়িত্বে থাকা এক দেশত্যাগী ব্যক্তি বলেন, ওয়ানসানের আশপাশের ভিলাগুলোতে শুধু অভিজাতদেরই যাতায়াত ছিল এবং গ্রীষ্মের দিনে তিনি সেখানে অনেক শিশু-কিশোরকে পানিতে স্কি করতে দেখেছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে কিমের অবকাশযাপনের খবর সচরাচর প্রকাশ করা হয় না। বরং তাঁর এসব সফরকে সরকারি কর্মসূচি হিসেবে তুলে ধরা হয়। দেশ ত্যাগ করেছেন, এমন কয়েকজন বিবিসিকে বলেছেন, কিমের পরিবার যে ওয়ানসানে অবকাশযাপন করে, তা তাঁরা জানতেন। উত্তর কোরিয়ার অন্তত কিছু মানুষ বিষয়টি সম্পর্কে অবগত।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, ওয়ানসানে রয়েছে বহুতল হোটেল, রেস্তোরাঁ, দোকান, ক্রীড়াসুবিধা ও জলবিনোদনকেন্দ্র। সেখানে প্রায় ২০ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা করা সম্ভব।

অথচ সাধারণ মানুষের এই অনাহার-অর্ধাহারের বিপরীতে দেশটির শাসকেরা দশকের পর দশক ধরে কাটিয়ে আসছেন বিলাসী জীবন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

২০২৫ সালের জুলাইয়ে চালু হওয়া ওয়ানসান কালমা অবকাশকেন্দ্রে রুশ পর্যটকদের ভ্রমণের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও রাশিয়ার সংবাদমাধ্যম। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার উদ্দেশ্যে কেন্দ্রটি তৈরি করা হলেও স্থানীয় পর্যটকদের জন্যও এটি উন্মুক্ত।

দক্ষিণ কোরিয়ার একটি সংবাদমাধ্যম নাম প্রকাশ না করা এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, উত্তর কোরিয়ার কিছু স্থানীয় বাসিন্দার জন্য সেখানে চার রাতের একটি ভ্রমণ প্যাকেজের দাম ধরা হয়েছিল প্রায় ১০০ ডলার। তবে এটি দেশটির বেশির ভাগ মানুষের জন্য বড় অঙ্কের অর্থ।

জাতিসংঘের হিসাবে, ২০২৪ সালে উত্তর কোরিয়ার মাথাপিছু জিডিপি ছিল প্রায় ৬৬৭ ডলার। একই সময়ে দক্ষিণ কোরিয়ার মাথাপিছু জিডিপি ছিল ৩৬ হাজার ২২৭ ডলার।

উত্তর কোরিয়ার অধিকাংশ মানুষের কাছে অবকাশযাপন এখনো নাগালের বাইরে। দেশটিতে ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণি অবসর কাটানোর সময়ই পায় না।

দেশ ত্যাগ করা কয়েকজন বিবিসিকে বলেন, আইন অনুযায়ী শ্রমিক, দপ্তরের কর্মী ও সমবায় খামারের কৃষকদের বছরে ১৪ দিনের ছুটি পাওয়ার কথা। তবে বাস্তবে এই নিয়ম খুব মানা হয় না বললেই চলে।

কিম জংয়ের অজানা জীবন

কিম জং-উন

দেশটিতে টানা কয়েক দিন ছুটি নিয়ে কোথাও ঘুরতে যাওয়া একপ্রকার অসম্ভব ও অস্বাভাবিক ঘটনা। বড়জোর মানুষ সাপ্তাহিক ছুটি বা জাতীয় দিবসের দিনগুলোতে একটু আশপাশে যাওয়ার সুযোগ পান।

তবে ছুটি পেলেও ভ্রমণের স্বাধীনতা সীমিত। নিজের শহর বা জেলার বাইরে যেতে সরকারি অনুমতি নিতে হয়। তাই অবাধে চলাচল করতে পারাটাও অনেকের কাছে ছুটি কাটানোর মতোই বিলাসিতা।

বিবিসি ওয়ানসানের আশপাশে চারটি বড় নৌযান শনাক্ত করেছে। এগুলোর দৈর্ঘ্য আনুমানিক ৫০, ৫৫, ৬০ ও ৮০ মিটার। চলতি বছর চারটি নৌযানকেই বারবার কিমের ওয়ানসানের ভিলার আশপাশে দেখা গেছে।

উত্তর কোরিয়ার অধিকাংশ মানুষের কাছে অবকাশ যাপন এখনো নাগালের বাইরে। দেশটিতে ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণি অবসর কাটানোর সময়ই পায় না।

এর মধ্যে বড় নৌযানটির গতিবিধি ছিল সবচেয়ে স্পষ্ট, যা জুলাই থেকে কালমা উপদ্বীপের জলসীমায় নোঙর করে আছে।

৫০ ও ৫৫ মিটার দৈর্ঘ্যের অন্য দুটি নৌযানকে আগস্টের শেষ পর্যন্ত ওয়ানসানের কাছাকাছি তে ও সিন দ্বীপের আশপাশে বারবার দেখা গেছে। কৃত্রিম উপগ্রহের ছবিতে ৫০ মিটার দৈর্ঘ্যের নৌযানটির পাশে চারটি ছোট নৌকাও দেখা গেছে।

কৃত্রিম উপগ্রহের ছবি বিশ্লেষক জং সঙ–হাক বলেন, ছোট নৌকাগুলো বড় নৌযানে মানুষ, জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেয়। তাঁর মতে, তে ও সিনের মতো ছোট দ্বীপগুলো লোকচক্ষুর আড়ালে ব্যক্তিগত অবকাশযাপনের সুযোগ করে দেয়, যেখানে গোপনীয়তা বজায় রাখা সম্ভব।

মাকে নিয়ে কিম জংয়ের নীরবতা, রহস্য কী

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন

৬০ মিটার দৈর্ঘ্যের নৌযানটিকে গত সপ্তাহ পর্যন্ত কিমের ওয়ানসানের ভিলার কাছে বারবার দেখা গেছে।

উত্তর কোরিয়া কখনো এসব নৌযানের মালিকানা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে কৃত্রিম উপগ্রহ থেকে অতীতে তোলা ছবি বিশ্লেষণ করে বিবিসি দেখেছে, ২০০২ সালে ওয়ানসানে একই ধরনের একটি বড় নৌযান ছিল। সে সময় দেশটির ক্ষমতায় ছিলেন কিম জং–ইল।

সাবেক মার্কিন বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান ২০১৩ সালে উত্তর কোরিয়া সফর করেছিলেন। সে সময় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে তিনি বলেছিলেন, সাত দিনের সফরের বেশির ভাগ সময় কিম জং–উনের সঙ্গে ওয়ানসানে কাটিয়েছেন। সেখানে তাঁরা জেট স্কি চালিয়েছেন এবং ঘোড়ায় চড়েছেন।

রডম্যান আরও বলেছিলেন, তাঁরা ৬০ মিটার দীর্ঘ একটি নৌযান ব্যবহার করেছিলেন, যা দেখতে অনেকটা ফেরি ও ডিজনিল্যান্ডের ক্রুজের সংমিশ্রণ। তবে এটি সম্প্রতি কৃত্রিম উপগ্রহের ছবিতে নজরে আসা ৬০ মিটার দৈর্ঘ্যের নৌযানটিই কি না, তা নিশ্চিত নয়।

উত্তর কোরিয়ার অধিকাংশ মানুষের কাছে কিম পরিবার ও তাঁদের সমর্থকদের জীবনযাপন শুধু বিলাসী নয়, কল্পনাতীতও মনে হতে পারে। কারণ, রাষ্ট্রীয় প্রচারে সর্বোচ্চ নেতাকে এমন একজন আত্মত্যাগী মানুষ হিসেবে তুলে ধরা হয়, যিনি সব সময় নিজের আগে দেশের কথা ভাবেন।

রি জং হো বলেন, ‘কিম জং–উনকে জনগণের নেতা হিসেবে তুলে ধরা হয়। অথচ সাধারণ মানুষ যেখানে দিনে এক বেলা খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন, সেখানে তাঁর চারটি বিলাসবহুল নৌযান রয়েছে।’

কলকাতার সোনাগাছি যৌনপল্লির গলি আর ঘুপচি ঘর থেকে রতন দলুইয়ের জীবন শুরু। এখন তাঁর মাধ্যমে বদলে যাচ্ছে পল্লির অনেক শিশুর ভবিষ্যৎ। দেখুন ভিডিওতে…

২০২০ সালে আইফোন ১২ সিরিজের সঙ্গে বক্সে চার্জিং অ্যাডাপ্টার দেওয়া বন্ধ করে অ্যাপল। পরের বছর গ্যালাক্সি এস–২১ সিরিজের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেয় স্যামসাং। এরপর আরও কয়েকটি নির্মাতা প্রতিষ্ঠান ফোনের বাক্স থেকে চার্জার সরিয়ে নেয়।
আরিফের এই অভিজ্ঞতা একেবারে বিচ্ছিন্ন নয়। সমাজে পুরুষের কাছ থেকে দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্বশীলতা প্রত্যাশা করা হয়। অনেক সময় এসব গুণের সঙ্গে কান্না না করার ধারণাও জুড়ে দেওয়া হয়। কিন্তু পুরুষেরা কি সত্যিই নারীদের তুলনায় কম আবেগ অনুভব করেন? নাকি সামাজিক প্রত্যাশার কারণে তাঁরা আবেগ প্রকাশ করতে চান না?

শারদীয় ভোজে নানা সবজির সঙ্গে ছোলার ডালের বড়া মিশিয়ে তৈরি চাপড়ঘণ্টে জমে উঠুক উৎসবের খাওয়াদাওয়া। ঐতিহ্যবাহী এই পদের রেসিপি ও ছবি দিয়েছেন পারভীন আলী।

উপকরণ

ছোলার ডাল ৩০০ গ্রাম
পটল ৩০০ গ্রাম
পেঁপে ৩০০ গ্রাম
ঝিঙে ৪০০ গ্রাম
বেগুন ৩০০ গ্রাম
মিষ্টিকুমড়া ৪০০ গ্রাম
আলু ৪টি মাঝারি আকারের
কাঁচা মরিচ ৫–৬টি
শুকনা মরিচ ৪টি
পাঁচফোড়ন ১ চা-চামচ
হলুদগুঁড়া ১ চা-চামচ
মরিচগুঁড়া ১ টেবিল চামচ
ঘি ১ কাপ
শর্ষের তেল আধা কাপ
আদাবাটা ১ চাচামচ
কাঁচা মরিচবাটা ১ চা–চামচ
তেজপাতা ২টি
চিনি আধা চা–চামচ
লবণ স্বাদমতো

প্রণালি

প্রথমে ছোলার ডাল ভালো করে ধুয়ে পানিতে এক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর মিহি করে বেটে নিতে হবে। বেটে রাখা ছোলার ডালে লবণ, হলুদগুঁড়া ও মরিচগুঁড়া দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার ফ্রাইপ্যানে শর্ষের তেল দিয়ে হালকা গরম হলে বড়ার আকারে ভেজে তুলে রাখতে হবে।

সবজিগুলো কিউব আকারে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে।

এরপর অন্য একটি কড়াইয়ে ঘি দিয়ে তেজপাতা, শুকনা মরিচ ও পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করতে হবে। প্রথমে আলু, পটোল ও পেঁপে দিয়ে দুই মিনিট ভেজে নিতে হবে।

এরপর মিষ্টিকুমড়া, বেগুন ও ঝিঙে দিতে হবে। সব সবজি একসঙ্গে তিন–চার মিনিট ভেজে তাতে আদাবাটা, কাঁচা মরিচবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া ও লবণ দিয়ে কষাতে হবে।

কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে দুই মিনিট রান্না করতে হবে। সবজি থেকে পানি বের হলে ছোলার ডালের বড়াগুলো দিয়ে আবার ঢেকে দিতে হবে। এক মিনিট পর ঢাকনা খুলে গরমমসলার গুঁড়া, কাঁচা মরিচ ও চিনি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে।

এভাবেই তৈরি হয়ে যাবে সবজি ও ছোলার ডালের বড়া দিয়ে চাপড়ঘণ্ট, যা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ।

আগের পর্ব
এবার ফিরে আসা যাক সেই বোতলের ঘটনায়। ফ্রিজার থেকে বের করা পানির বোতলটি স্বচ্ছ ও তরল। কিন্তু টেবিলে টোকা দিতেই বরফ জমতে শুরু করে। অথচ বোতলের গায়ে থাকা পৃষ্ঠ বা পানির ভেতরে থাকা কণাগুলো তো আগেও ছিল। তাহলে একটি টোকা কীভাবে এত বড় পরিবর্তন ঘটায়? বিজ্ঞানীরা এক শতাব্দীরও বেশি সময় ধরে এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন। ১৯০৬ সালে বার্নস দেখান, প্রবল আলোড়নের ফলে পাতিত পানি তুলনামূলক বেশি তাপমাত্রায় জমে যেতে পারে। তাঁর পরীক্ষায় পানির তাপমাত্রা ছিল প্রায় ২৬৯ থেকে ২৭০ কেলভিন, অর্থাৎ মাইনাস ৪ থেকে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস।

১৯১৩ সালে ইয়ং ও ভ্যান সিকলেন পানির ট্যাংকে ডোবানো একটি নেহাইয়ের ওপর হাতুড়ি ফেলে অতিশীতল পানিকে জমিয়ে দেন। ১৯৪৮ সালে ডরসি দেখান, অতিশীতল পানি একটি নলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঢাললেও সব সময় জমে যায় না। তবে প্রবল ঝাঁকুনিতে পানি জমার আগে প্রায় ২ ডিগ্রি পর্যন্ত উষ্ণ হতে পারে। পানি ঝাঁকালে কেন জমে যায়, তার ব্যাখ্যা নিয়ে বিভিন্ন গবেষণা হয়েছে। একটি ব্যাখ্যা অনুযায়ী, আকস্মিক ধাক্কায় পানির মধ্যে খুব অল্প সময়ের জন্য চাপের পরিবর্তন ঘটতে পারে। কোনো তরলকে শুধু চাপ দিলেই হয় না, বিশেষ পরিস্থিতিতে তাকে টানার মতো অবস্থাও তৈরি হতে পারে। পানির প্রসারণের ফলে স্থানীয়ভাবে ঋণাত্মক চাপ তৈরি হলে বরফ তৈরির প্রক্রিয়া সহজ হতে পারে।

পানি হিমাঙ্কের নিচেও তরল থাকে কীভাবে

১৯৪৮ সালে ডরসি দেখান, অতিশীতল পানি একটি নলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঢাললেও সব সময় জমে যায় না। তবে প্রবল ঝাঁকুনিতে পানি জমার আগে প্রায় ২ ডিগ্রি পর্যন্ত উষ্ণ হতে পারে।

ক্লডিয়া মারকোলির একটি মডেলে দেখানো হয়েছে, প্রায় ২৬২ কেলভিন বা মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বরফ তৈরির প্রক্রিয়া প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় ঋণাত্মক চাপ প্রায় ১৮৯ মেগাপ্যাসকেল, যা বায়ুমণ্ডলীয় চাপের প্রায় ১ হাজার ৯০০ গুণ। বোতলে টোকা দিলে এমন চাপ তৈরি হওয়ার বিষয়টি ক্ষণস্থায়ী ও স্থানীয় হতে পারে। তবে ঝাঁকালে পানি জমে যাওয়ার সব ঘটনাকে শুধু এই ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় না। ধাক্কা বা আলোড়ন বরফ তৈরির সূচনা ঘটাতে পারে অন্যভাবেও। পাত্রের দেওয়ালে থাকা ক্ষুদ্র আঁচড়, পানির মধ্যে থাকা কণা কিংবা আগে থেকেই থাকা ক্ষুদ্র বরফের স্ফটিক এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। একবার স্থিতিশীল বরফের স্ফটিক তৈরি হয়ে গেলে তার চারপাশে আরও পানির অণু যুক্ত হতে থাকে। ফলে বরফ দ্রুত ছড়িয়ে পড়ে।

সূত্র: সায়েন্স এবিসি

০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেই পানি জমে যায় না কেন

চলতি বছরের জানুয়ারিতে কন্যাসন্তানের জন্ম দেন সাহারা। মেয়ের নাম রাখেন স্নো। মা হওয়ার পর মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়েছিলেন তিনি...
ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ২-০ গোলে এগিয়ে থাকার পরও ৩-২ গোলে হেরেছিল মিশর। ম্যাচে একটি গোল বাতিল করা হয় মিশরের। ম্যাচ...
দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয় রাজধানীর আবদুল গনি রোড থেকে সরিয়ে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিপুল ব্যয়ে এই স্থানান্তরের যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন...
ইশরাক হোসেনের পদত্যাগ ইস্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন...
জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে মণিপুরে মেইতেই সম্প্রদায়ের তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা দুজনের মরদেহ ...
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম ছয়দিন বন্ধ থাকবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের সফটওয়্যার বিডিআরআইএস (BDRIS) রক্ষণাবেক্ষণের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে রেজিস্ট্রার জেনারেলের...
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মদিনা গ্রুপ ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত...
চট্টগ্রামের সাতকানিয়া কেবল একটি উপজেলার নাম নয়, এটি একটি ইতিহাস। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই জনপদ শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, প্রবাসী আয় ও উদ্যোক্তা সৃষ্টিতে দেশজুড়ে...
ফ্রান্সের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। অন্যদিকে, বাংলাদেশের উল্লেখযোগ্য খবরের মধ্যে রয়েছে, অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আলোচনায় আসা বিএনপি নেতা ইশরাক হোসেন প্রধানমন্ত্রীর নির্দেশের পর নিজেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। আজ সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী কিছু শহরে পুলিশের ‘নিয়ন্ত্রণ হারানোর’ কথা স্বীকার করার পরেই কারফিউ জারির ঘোষণা এলো। এখন রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছে।
অস্ত্র-কাণ্ড নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদ ছাড়ার ঘোষণা, সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের এবং সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা সংক্রান্ত খবরাখবর গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় মবের ঘটনা প্রকট হয়ে ওঠে। নির্বাচিত সরকারের সময় তা কমে আসবে মনে করা হলেও এখনও তাতে লাগাম টানা যাচ্ছে না। বরং মব একটি রাজনৈতিক চেহারা পাচ্ছে বলেই মত মানবাধিকারকর্মীদের।
সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তিনি কোন ভুল করেননি।
মৃত্যুদণ্ড হওয়া পুরুষ ব্যক্তিটির মা নিশ্চিত করেছেন যে, মৃত্যুদণ্ড হওয়া ব্যক্তি তারই সন্তান। তিনি সন্তানের মরদেহ আনার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বিবিসি বাংলাকে বলেছেন, "তিন বছর তিন মাস ছেলের মুখ দেখি না। আমি যেন ছেলের চেহারা শেষবারের মতো দেখতে পারি"।
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়েছে। বলিউডে বহু হামলার পেছনে উঠে আসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। কিন্তু কারা এই লরেন্স বিষ্ণোই গ্যাং? কেনই বা তারা বলিউড সেলিব্রিটিদের প্রাণহানি ঘটানোর চেষ্টা করছেন?
শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে শনিবার মাদকবিরোধী অভিযান চালান মি. হোসেন। ওই ঘটনার ভিডিওতে দেখা যায় মি. হোসেন অস্ত্র হাতে লোকজনকে তাড়া করছেন। পরে রোববার বিকেলেই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।
রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশের একটি পুকুর থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভবিষ্যৎ নিয়ে সমালোচনা করেছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন।
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় শাস্তি পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) তাকে এই শাস্তি দিয়েছেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের ঐতিহ্যবাহী ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আমন ধানের স্বাভাবিক বৃদ্ধির জন্য ক্ষেতে পর্যাপ্ত পানি ও আর্দ্রতা থাকা অত্যন্ত জরুরি।
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জাতিগত সহিংসতা। গত দুই দিনে পৃথক দুটি ঘটনায় চারজন নিহত হওয়ার পর পুরো ইম্ফল উপত্যকা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে।
নির্মম এই শাস্তি দেওয়ার পরও বেঁচে ছিলেন মধ্যবয়সি ওই নারী।