ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার অনিয়মের অভিযোগে ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নিয়মবিধি না মানায় আরও ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শাতে (শোকজ) বলেছে। এই রাজ্যের অনুমোদিত মাদ্রাসাগুলোর বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন মাদ্রাসার কার্যক্রম নিয়ে অভিযোগ ওঠার পর তদন্ত শেষে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে মাদ্রাসা পরিচালনার পদ্ধতি, শিক্ষক ও ছাত্রের সংখ্যা, উপস্থিতি, পরিকাঠামো এবং অর্থের উৎসের তথ্য যাচাইয়ের পর পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এ সিদ্ধান্ত নিয়েছে। জেলা প্রশাসনের পাশাপাশি রাজ্যস্তর থেকে বিশেষ পরিদর্শক দল বিভিন্ন মাদ্রাসায় গিয়ে তথ্য সংগ্রহ করে। এরপরই ২৫২টি মাদ্রাসাকে অবিলম্বে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতাসহ রাজ্যের ২২টি জেলার মাদ্রাসা থেকে তথ্য সংগ্রহ করা হয়। তবে যেসব মাদ্রাসা সরকারিভাবে অনুমোদিত সেগুলো চালু রাখা হয়েছে। আর যেগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেগুলো খতিয়ে দেখা হয়েছে।
রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসন তদন্ত শেষে এই ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর। পশ্চিমবঙ্গে ৬১৪টি সরকার অনুমোদিত মাদ্রাসা রয়েছে, যার মধ্যে ৪২৩টি হাই মাদ্রাসা, ৮৯টি জুনিয়র হাই মাদ্রাসা এবং ১০২টি সিনিয়র মাদ্রাসা। এই ৬১৪টি মাদ্রাসা পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন, যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষারও ব্যবস্থা রয়েছে।
যদিও রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, অতীতে বিভিন্ন মাদ্রাসার কিছু শিক্ষকের উগ্রপন্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ খতিয়ে দেখে নতুন করে তদন্তের পর রাজ্য সরকার এই ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধি, ক্ষুদ্র কৃষকদের জন্য অনুদান নিশ্চিত করা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করেছেন এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের পাঁচটি পৃথক স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চারটি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে এবং একটি অবিস্ফোরিত থেকে যায়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে। ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে শ্যামলী থেকে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সদস্যদের সন্তানদের বিয়ে এবং প্রয়াত শ্রমিকদের পরিবারের কল্যাণে ১১ লাখ ২০ হাজার টাকার নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩০) নামের এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধি, ক্ষুদ্র কৃষকদের জন্য অনুদান নিশ্চিত করা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
ঢাকার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।