জাতীয়

নতুন সড়ক পুনরায় কেটে নষ্ট করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
নতুন সড়ক পুনরায় কেটে নষ্ট করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
নতুন সড়ক পুনরায় কেটে নষ্ট করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

জনগণের অর্থে নির্মিত নতুন সড়ক কোনো সংস্থার সমন্বয়হীনতার কারণে পুনরায় কেটে নষ্ট করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রায়েরবাজার স্লুইস গেট থেকে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এ হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে নতুন সড়ক না কেটে বিকল্প উপায়ে কাজ সম্পাদন করার জন্য ওয়াসা কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

ডিএসসিসির আওতাধীন ইনার সার্কুলার রিং রোড পরিদর্শনকালে আবদুস সালাম বলেন, ‘দীর্ঘ দু-তিন বছর ধরে চরম কষ্ট সহ্য করার পর আজ এলাকার মানুষের সামনে একটি নতুন রাস্তা দৃশ্যমান হয়েছে। কিন্তু ওয়াসা ‘বর্ধিত ঢাকা পানি সরবরাহ রেজিলিয়েন্স প্রকল্প’-এর আওতায় এই নতুন রাস্তা আবার খুঁড়ে প্রায় ছয় ফুট ব্যাসের পানির লাইন বসাতে চায়। আমরা একাধিক সভা করে তাদের বিকল্প রুট নির্ধারণের অনুরোধ জানিয়েছি। জনগণকে পুনরায় ভোগান্তিতে ফেলে এবং জনঅর্থের অপচয় করে আমি এই রাস্তা খোঁড়ার অনুমতি দিতে পারবো না।’

আরও পড়ুন

ঢাকা দক্ষিণ সিটির জনগণ বঞ্চিতদের তালিকায় শীর্ষে: ফজলুল করীম মারুফ

প্রকল্পের বিবরণ তুলে ধরে প্রশাসক জানান, এক হাজার ১৪ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে চার দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ আট লেনের সড়ক নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে চারটি লেন এক্সপ্রেসওয়ে এবং চারটি লেন সার্ভিস রোড হিসেবে ব্যবহৃত হবে। এছাড়া প্রকল্পের আওতায় দুই কিলোমিটার সংযোগ সড়ক, ১০ কিলোমিটার ফুটপাত, ১০ কিলোমিটার ড্রেন, তিনটি ভেহিকুলার ওভারপাস, তিনটি ফ্লাইওভার, আটটি স্লুইস গেট, ছয়টি বাস-বে এবং ছয়টি যাত্রী ছাউনি নির্মিত হচ্ছে। পাশাপাশি দুই কিলোমিটার রিটেইনিং ওয়াল এবং প্রায় ৪৮০টি বৈদ্যুতিক খুঁটি ও আটটি টাওয়ার স্থানান্তরের কাজ চলছে।

আবদুস সালাম আরও জানান, প্রথম ধাপের কাজের ভৌত অগ্রগতি এরই মধ্যে প্রায় ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। এই ধাপের পর দ্বিতীয় ধাপে লোহার ব্রিজ থেকে পোস্তগোলা পর্যন্ত সড়ক সম্প্রসারণ করা হবে। এটি বাস্তবায়িত হলে দক্ষিণবঙ্গের ২১টি জেলার বাস ঢাকা শহরের মূল যানজটে না ঢুকে সরাসরি এই রিং রোড ব্যবহার করে উত্তরবঙ্গে যাতায়াত করতে পারবে। ফলে সমগ্র রাজধানীর পাশাপাশি বিশেষ করে কামরাঙ্গীরচর, লালবাগ ও হাজারীবাগ এলাকার যানজট নিরসনে আমূল পরিবর্তন আসবে। তাই উন্নয়নকাজের আগেই সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে আন্তঃসমন্বয় থাকা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

এমএমএ/একিউএফ

Popular post
মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয়।

কানের দুল ছিনতাইয়ের সময় হামলা, বৃদ্ধার মৃত্যু

মাদারীপুরে স্বর্ণের কানের দুল ও নাকফুল ছিনতাইয়ের সময় হামলার শিকার হয়ে বেগম বিবি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস

পরিবেশবান্ধব শিল্পায়নে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ।

বিজিবির বাধায় ৪ জনকে পুশইন করতে ব্যর্থ বিএসএফ, ভারতে ফিরিয়ে নিল

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত দিয়ে চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে

৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোকামতলা উপজেলা, পৌরসভা ও থানার কার্যক্রমের উদ্বোধন এবং বড় অবকাঠামো প্রকল্পের কাজের সূচনা করতে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় আসতে পারেন। এদিন শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

ঝিনাইদহে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় সিরাপ জব্দ, যুবক আটক

ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় পৌনে ছয় লাখ টাকা মূল্যের ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জাতীয়

View more
মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার
মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয়।

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
কানের দুল ছিনতাইয়ের সময় হামলা, বৃদ্ধার মৃত্যু

কানের দুল ছিনতাইয়ের সময় হামলা, বৃদ্ধার মৃত্যু

সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস

সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস

বিজিবির বাধায় ৪ জনকে পুশইন করতে ব্যর্থ বিএসএফ, ভারতে ফিরিয়ে নিল

বিজিবির বাধায় ৪ জনকে পুশইন করতে ব্যর্থ বিএসএফ, ভারতে ফিরিয়ে নিল

৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোকামতলা উপজেলা, পৌরসভা ও থানার কার্যক্রমের উদ্বোধন এবং বড় অবকাঠামো প্রকল্পের কাজের সূচনা করতে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় আসতে পারেন। এদিন শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
ঝিনাইদহে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় সিরাপ জব্দ, যুবক আটক

ঝিনাইদহে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় সিরাপ জব্দ, যুবক আটক

১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পদ্মার দুই পাঙ্গাশ ২১ হাজারে বিক্রি

পদ্মার দুই পাঙ্গাশ ২১ হাজারে বিক্রি

0 Comments