জাতীয়

নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ আদালতের

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ আদালতের
নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ আদালতের

মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৭৮৬ কোটি ৩৯ হাজার ২৮৪ টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

নগদের আগে নাম ছিল থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ সেপ্টেম্বর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। আজ রোববার এ তথ্য জানাজানি হয়।

আদেশের বিষয়ে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, ১০ সেপ্টেম্বর দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ এ আবেদন করেন। বিষয়টি আদালত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে ওই দিনই আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, অননুমোদিত ডিস্ট্রিবিউটরের মাধ্যমে সরকারি অর্থ বের করে নেওয়া, বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা না এনে অনাবাসী বিনিয়োগকারীদের অনুকূলে শেয়ার হস্তান্তর, জিরো কুপন বন্ডের অর্থ দিয়ে বিদেশি ঋণ পরিশোধ, বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।

দুদকের অনুসন্ধানে প্রাথমিকভাবে দেখা যায়, ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ‘নগদ’-এর মাধ্যমে বিতরণ করা সরকারি ভাতার অব্যবহৃত অর্থ সফটওয়্যার জালিয়াতির মাধ্যমে ২৪ হাজার ১৫৯টি ভুয়া উদ্যোক্তার ওয়ালেটে স্থানান্তর করা হয়। পরে তা ৬৪৮টি ভুয়া ডিএসও এবং ৩৪টি অননুমোদিত ডিস্ট্রিবিউটরের ব্যাংক হিসাবের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়।

আবেদনে বলা হয়, এ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ১ হাজার ৭০৬ কোটি ৩৮ লাখ ৫৪ হাজার ২২৯ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। আত্মসাৎ করা অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে লেয়ারিংয়ের মাধ্যমে থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের ১৬ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ১২৭টি শেয়ার কেনায় ব্যবহার করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

দুদকের আবেদনে আরও বলা হয়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা শেয়ারগুলো বিক্রি বা স্থানান্তরের চেষ্টা করছেন। এসব শেয়ার বিক্রি করে অর্থ বিদেশে পাচারের আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠান ও নাগরিকেরা শেয়ার কেনার জন্য বিদেশ থেকে বৈধভাবে অর্থ এনেছেন, এমন তথ্যও অনুসন্ধানে পাওয়া যায়নি। এ অবস্থায় অনুসন্ধান শেষ হওয়ার আগে শেয়ারগুলো হস্তান্তর, স্থানান্তর বা বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির আশঙ্কায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুদক বিধিমালা অনুযায়ী শেয়ারগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

Popular post
প্রধানমন্ত্রীর সঙ্গে ১২৪ শিক্ষার্থী ও ২৬ শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩০) নামের এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

অবৈধ গ্যাস সংযোগ, নরসিংদীতে ৭ জনকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ৭ জনকে মোট ৩ লাখ ৮০ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশটির বিরোধী দল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) পদত্যাগের এই ঘোষণা দেন তিনি।

পরিস্থিতি অস্থিতিশীলের চেষ্টা করলে রাজপথে জবাব দেওয়া হবে: নাজমুল হাসান অভি

ঢাকার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

যারা দেশের সম্পদ নষ্ট করতে চায় তাদের সাথে আপস নয়: নজরুল ইসলাম খান

বিএনপির স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান পতিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, দেশে যেটা বড় আয়ের উৎস সেই গার্মেন্টস বন্ধ করে দিয়ে অর্থনীতির ক্ষতি করা হচ্ছে। বারবার প্রমাণ পাওয়া যাচ্ছে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। যারা নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দেশের সম্পদ নষ্ট করতে চায় তাদের সাথে আপস হতে পারে না।

জাতীয়

View more
প্রধানমন্ত্রীর সঙ্গে ১২৪ শিক্ষার্থী ও ২৬ শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ১২৪ শিক্ষার্থী ও ২৬ শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

RIPOTER NEWS নভেম্বর ১৮, ২০২৬ 0
ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা নিহত

অবৈধ গ্যাস সংযোগ, নরসিংদীতে ৭ জনকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

অবৈধ গ্যাস সংযোগ, নরসিংদীতে ৭ জনকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

পরিস্থিতি অস্থিতিশীলের চেষ্টা করলে রাজপথে জবাব দেওয়া হবে: নাজমুল হাসান অভি
পরিস্থিতি অস্থিতিশীলের চেষ্টা করলে রাজপথে জবাব দেওয়া হবে: নাজমুল হাসান অভি

ঢাকার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

RIPOTER NEWS নভেম্বর ১৭, ২০২৬ 0
যারা দেশের সম্পদ নষ্ট করতে চায় তাদের সাথে আপস নয়: নজরুল ইসলাম খান

যারা দেশের সম্পদ নষ্ট করতে চায় তাদের সাথে আপস নয়: নজরুল ইসলাম খান

খুলনায় যৌথবাহিনীর অভিযান, ২ জন গুলিবিদ্ধ 

খুলনায় যৌথবাহিনীর অভিযান, ২ জন গুলিবিদ্ধ 

১৭ বছরের দুর্নীতিতে ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণ: সংসদে তথ্যমন্ত্রী

১৭ বছরের দুর্নীতিতে ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণ: সংসদে তথ্যমন্ত্রী

পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডায় বাসে আগুন
পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী, মহাখালী ও বাড্ডা এলাকায় পৃথক তিনটি স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে রাত সোয়া ১০টার মধ্যে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এসব ঘটনায় জড়িত সন্দেহে পল্লবী থেকে একজনকে আটক করেছে পুলিশ।

RIPOTER NEWS নভেম্বর ১৭, ২০২৬ 0
বেড়ায় যদি ক্ষেত খায়, ক্ষেত বাঁচানো বড় দায়, সংসদে হাসনাত

বেড়ায় যদি ক্ষেত খায়, ক্ষেত বাঁচানো বড় দায়, সংসদে হাসনাত

পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ: নাজিবুর

পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ: নাজিবুর

টুঙ্গিপাড়া থানা ও এমপির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ, অস্ত্র লুট

টুঙ্গিপাড়া থানা ও এমপির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ, অস্ত্র লুট

0 Comments