জাতীয়

নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর
নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বলেন, দিনভর রোদে পুড়ে একজন শ্রমজীবী মানুষের উপার্জিত ৫০০ টাকা থেকে ২০০-৩০০ টাকা চাঁদা হিসেবে নিয়ে গেলে শুধু অর্থই নয়, তার পরিবারের প্রয়োজনও থেমে যায়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।

আরও পড়ুন

চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম: রাশেদ খাঁন

পোস্টে তিনি লেখেন, ‘একজন মানুষ সারাদিন রোদে পুড়ে, ঘাম ঝরিয়ে ৫০০ টাকা আয় করেন। এই টাকাতেই সন্তানের দুধ, স্কুলের খাতা, বৃদ্ধ বাবার ওষুধ। সেখান থেকে ২০০ থেকে ৩০০ টাকা চাঁদাবাজ নিয়ে গেলে শুধু টাকা যায় না, পরিবারের কোনো একটি প্রয়োজনও সেদিন থেমে যায়।’

‘আপনার আমার কাছে ৫০০ টাকা সামান্য হতে পারে। কিন্তু যার সারাদিনের ঘামের মূল্য এই ৫০০ টাকা, তার কাছে এই টাকাই হাজার কোটি টাকার সমান।’

তিনি আরও লেখেন, ‘দোকান বসাবেন, চাঁদা। ব্যবসা করবেন, চাঁদা। গাড়ি চলবে, চাঁদা। বাড়ি তুলবেন, সেখানেও চাঁদা। আর সেই টাকায় যখন রাজনৈতিক প্রভাব আর ক্ষমতা দেখানো হয়, অপমানটা আরও গভীর হয়। আর এই টাকা শুধু নিচেই থেমে থাকে না, ভাগ ধাপে ধাপে ওপরেও নেতাদের পৌঁছে যায়। চাঁদাবাজি শুধু টাকা কেড়ে নেয় না, মানুষের ঘাম, সন্তানের ভবিষ্যৎ আর বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়।’

‘নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এলাকায় এলাকায় চাঁদাবাজ বিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। দেশ তখনই বাঁচবে, যখন একজন বাবা নিজের ঘামের ৫০০ টাকা নিরাপদে সন্তানের জন্য ঘরে নিয়ে যেতে পারবেন।’

এমআরএম

Popular post
প্রধানমন্ত্রীর সঙ্গে ১২৪ শিক্ষার্থী ও ২৬ শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩০) নামের এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

অবৈধ গ্যাস সংযোগ, নরসিংদীতে ৭ জনকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ৭ জনকে মোট ৩ লাখ ৮০ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশটির বিরোধী দল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) পদত্যাগের এই ঘোষণা দেন তিনি।

পরিস্থিতি অস্থিতিশীলের চেষ্টা করলে রাজপথে জবাব দেওয়া হবে: নাজমুল হাসান অভি

ঢাকার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

যারা দেশের সম্পদ নষ্ট করতে চায় তাদের সাথে আপস নয়: নজরুল ইসলাম খান

বিএনপির স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান পতিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, দেশে যেটা বড় আয়ের উৎস সেই গার্মেন্টস বন্ধ করে দিয়ে অর্থনীতির ক্ষতি করা হচ্ছে। বারবার প্রমাণ পাওয়া যাচ্ছে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। যারা নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দেশের সম্পদ নষ্ট করতে চায় তাদের সাথে আপস হতে পারে না।

জাতীয়

View more
প্রধানমন্ত্রীর সঙ্গে ১২৪ শিক্ষার্থী ও ২৬ শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ১২৪ শিক্ষার্থী ও ২৬ শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

RIPOTER NEWS নভেম্বর ১৮, ২০২৬ 0
ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা নিহত

অবৈধ গ্যাস সংযোগ, নরসিংদীতে ৭ জনকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

অবৈধ গ্যাস সংযোগ, নরসিংদীতে ৭ জনকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

পরিস্থিতি অস্থিতিশীলের চেষ্টা করলে রাজপথে জবাব দেওয়া হবে: নাজমুল হাসান অভি
পরিস্থিতি অস্থিতিশীলের চেষ্টা করলে রাজপথে জবাব দেওয়া হবে: নাজমুল হাসান অভি

ঢাকার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

RIPOTER NEWS নভেম্বর ১৭, ২০২৬ 0
যারা দেশের সম্পদ নষ্ট করতে চায় তাদের সাথে আপস নয়: নজরুল ইসলাম খান

যারা দেশের সম্পদ নষ্ট করতে চায় তাদের সাথে আপস নয়: নজরুল ইসলাম খান

খুলনায় যৌথবাহিনীর অভিযান, ২ জন গুলিবিদ্ধ 

খুলনায় যৌথবাহিনীর অভিযান, ২ জন গুলিবিদ্ধ 

১৭ বছরের দুর্নীতিতে ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণ: সংসদে তথ্যমন্ত্রী

১৭ বছরের দুর্নীতিতে ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণ: সংসদে তথ্যমন্ত্রী

পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডায় বাসে আগুন
পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী, মহাখালী ও বাড্ডা এলাকায় পৃথক তিনটি স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে রাত সোয়া ১০টার মধ্যে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এসব ঘটনায় জড়িত সন্দেহে পল্লবী থেকে একজনকে আটক করেছে পুলিশ।

RIPOTER NEWS নভেম্বর ১৭, ২০২৬ 0
বেড়ায় যদি ক্ষেত খায়, ক্ষেত বাঁচানো বড় দায়, সংসদে হাসনাত

বেড়ায় যদি ক্ষেত খায়, ক্ষেত বাঁচানো বড় দায়, সংসদে হাসনাত

পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ: নাজিবুর

পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ: নাজিবুর

টুঙ্গিপাড়া থানা ও এমপির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ, অস্ত্র লুট

টুঙ্গিপাড়া থানা ও এমপির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ, অস্ত্র লুট

0 Comments