গাজীপুরের শ্রীপুরে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ ১৩ বছর বয়সী তাসিম হাসান। তবে এক মাস পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ মাদরাসার শিক্ষার্থীর বাবা বিল্লাল হোসেন এ তথ্য জানান।
নিখোঁজ তাসিম হাসান (১৩) শ্রীপুর উপজেলার ডোয়াইবাড়ি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বিন্দুবাড়ি এলাকার মুক্তিনগর দারুল উলুম মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী সে।
বাবা বিল্লাল হোসেন জানান, গত ১৩ আগস্ট তাসিম হাসান মাদরাসা থেকে বাড়িতে আসে। বাড়িতে তার নানা-নানিকে পেয়ে মাদরাসায় যেতে চাচ্ছিল না। ১৫ আগস্ট সকালে ফজরের নামাজ পড়ে তাসিমকে মাদরাসার কাছাকাছি পৌঁছে দিয়ে তিনি বাড়ি ফিরে আসেন। সকাল ৯টার দিকে খাবার নিয়ে মাদরাসায় গিয়ে ছেলেকে পাননি। পরে মাদরাসার শিক্ষকদের কাছে জানতে চাইলে তাসিম মাদরাসায় আসেনি বলে তারা জানান।
দারুল উলুম মুক্তিনগর বিন্দুবাড়ি মাদরাসার মোহতামিম মুফতি মোহাম্মদ রহমতউল্ল্যাহ ইব্রাহিম বলেন, ‘আমাদের মাদরাসায় চার বছর ধরে পড়াশোনা করছে তাসিম। পড়াশোনাতেও ভালো। নিখোঁজের পর থেকে ছাত্রের খোঁজ পেতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। তার পরিবারকে বিভিন্ন ধরনের সহযোগিতাও করা হয়েছে। এখন সে নিরাপদে আছি কি-না তা নিয়েও শঙ্কায় আছি।’
নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির তদন্তের দায়িত্ব পান শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাখাল চন্দ্র দেবনাথ।
তিনি জাগো নিউজকে বলেন, ‘ওই শিক্ষার্থীর খোঁজ পেতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে। যদি ছেলেটির কাছে ফোন থাকত, তাহলে আমাদের জন্য সহজ হতো।’
এসআই রাখাল চন্দ্র দেবনাথ আরও বলেন, ‘এর আগেও সে পালিয়ে সিলেট চলে গিয়েছিল। পরে একমাস পর বাড়িতে আসে। তবে তাকে উদ্ধারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
শিহাব খান/এসআর/এএসএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ সেই বন্য স্ত্রী হাতিটি চিকিৎসা শেষে পুরুষ সঙ্গীর সঙ্গে গভীর বনে ফিরে গেছে। শরীরের আটটি স্থানে গুলির ক্ষত নিয়ে যন্ত্রণায় ছটফট করা হাতিটিকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চিকিৎসা দিয়েছেন বন্যপ্রাণী চিকিৎসকেরা। চিকিৎসা শেষে আহত হাতিটি উঠে দাঁড়াতেই পাশে এসে দাঁড়ায় এত দিন আগলে রাখা পুরুষ হাতিটি। এরপর সঙ্গীকে অনুসরণ করে ধীরে ধীরে গভীর বনের দিকে চলে যায় স্ত্রী হাতিটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে পুলিশ, এসআরবি এবং বিজিবির অতিরিক্ত ফোর্স মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
‘সমন্বিত এআই চালিত নগর নিরাপত্তা, ট্রাফিক ইন্টেলিজেন্স ও টোল রাজস্ব স্বয়ংক্রিয়করণ’ বিষয়ক প্রস্তাবনা উপস্থাপন সংক্রান্ত এক সভা বুধবার সকাল সাড়ে ৯টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
খুলনা নগর ভবনের পর এবার জেলা জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক সুজিত নন্দীর বাসভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কীভাবে বা কারা অগ্নিকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।
খুলনা নগর ভবনের পর এবার জেলা জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্কভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।