মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সাবেক পরিদর্শক মো. মোজাফফর হোসেন শাহের বিরুদ্ধে বিভাগীয় মামলায় দেওয়া লঘুদণ্ড বাতিল করে তাকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্প্রতি তার করা আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ২০২০ সালে তার ওপর আরোপিত একটি বার্ষিক বেতনবৃদ্ধি (ইনক্রিমেন্ট) স্থায়ীভাবে স্থগিতের দণ্ড বাতিল হলো।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। গতকাল সোমবার এই প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
বিভাগীয় মামলার নথি অনুযায়ী, মোজাফফর হোসেন শাহের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার আওতায় অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগ আনা হয়েছিল। ওই মামলায় একই বিধিমালা অনুযায়ী ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর তাকে একটি বার্ষিক বেতনবৃদ্ধি স্থায়ীভাবে স্থগিতের লঘুদণ্ড দেওয়া হয়।
পরে দণ্ডাদেশ মওকুফের জন্য আপিল করেন অভিযুক্ত কর্মকর্তা। আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগের গুরুত্ব ও প্রকৃতি, রাষ্ট্রপক্ষের দফাওয়ারি জবাব এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় তার আপিল আবেদন মঞ্জুর করে আরোপিত দণ্ড বাতিল এবং তাকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়াকে সমীচীন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২০২০ সালের ৩০ সেপ্টেম্বরের স্মারকমূলে দেওয়া একটি বার্ষিক বেতনবৃদ্ধি (ইনক্রিমেন্ট) স্থায়ীভাবে স্থগিত লঘুদণ্ড বাতিল করা হয়েছে। একই সঙ্গে মো. মোজাফফর হোসেন শাহকে তার বিরুদ্ধে আনা অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মোজাফফর হোসেন শাহ বর্তমানে পিআরএল (অবসরোত্তর ছুটি) ভোগ করছেন।
টিটি/ইএ
খুলনায় পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ছাড়া নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এক নেতাকে মারধর করা হয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ১৮০ জন। শুক্রবার (২০ নভেম্বর) রাজ্যটির মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং এক বিবৃতিতে এ তথ্য জানান।
পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফাকে বেড়া মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) ঢাকায় বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টন সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন। তবে আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচনার এজেন্ডায় রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।
খুলনার তেরখাদা উপজেলায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা মাফিক সর্দারকে (৪০) গুলি করেছে দুর্বৃত্তরা।
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকার ২৬টি বাণিজ্যিক ভবনে যৌথ সাঁড়াশি অভিযান চালিয়ে ১৫২ জন বাংলাদেশিসহ মোট ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (২১ নভেম্বর) দুই ঘণ্টাব্যাপী পরিচালিত এই অভিযানে মোট ৮৩১ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
খুলনায় পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ছাড়া নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এক নেতাকে মারধর করা হয়েছে।
খুলনার তেরখাদা উপজেলায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা মাফিক সর্দারকে (৪০) গুলি করেছে দুর্বৃত্তরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। সভাপতির দায়িত্ব পেয়েছেন খন্দকার তসলিম উদ্দিন নিশাত এবং সাধারণ সম্পাদক করা হয়েছে জামিরুল ইসলাম জামিরকে।