ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মূল ক্যাম্পাস–সংলগ্ন নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়ের মাঠে নবীনবরণ অনুষ্ঠান হবে। আর কলেজের দক্ষিণ ক্যাম্পাসে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
নবীনবরণে সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে আপত্তি তুলে তা স্থগিতের দাবি জানিয়েছিল জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদ। ওই পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ নবীনবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জায়গা বদল করল। তবে কলেজ কর্তৃপক্ষের ভাষ্য, মাঠটি বিদ্যালয়ের। তাই কলেজের দক্ষিণ ক্যাম্পাসে উন্মুক্ত স্থানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ সম্পর্কে কলেজের উপাধ্যক্ষ মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘পরিকল্পনা অনুসারে নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়ের মাঠেই নবীনবরণসহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। মাঠটি কলেজের নয় এবং কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তির পরিপ্রেক্ষিতে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থান পরিবর্তন করেছি। নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়ের মাঠের পরিবর্তে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মাঠে শুধু নবীনবরণ অনুষ্ঠান হবে।’
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণে কনসার্ট হবে এমন আপত্তি তুলে তা স্থগিতের দাবি জানায় জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদ। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পরিষদের সদস্য ফুযায়েল আহমেদ খান স্বাক্ষরিত একটি স্মারকলিপি কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমানের কাছে দেওয়া হয়। একই দাবিতে গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের কাছেও স্মারকলিপি দেয় সংগঠনটি।
শনিবার রাত পৌনে আটটার দিকে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া (জিমি হৃদয়) নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাংস্কৃতিক অনুষ্ঠান নির্ধারিত সময়ে হবে বলে জানান। এই ঘোষণার পর রাত সাড়ে আটটার দিকে কওমি ছাত্র ঐক্যের নেতারা বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানাতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুবের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে কলেজ শাখা ছাত্রদলের নেতারাও উপস্থিত ছিলেন। আলোচনায় নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়ের মাঠে কলেজের নবীনবরণ এবং মাঠের পরিবর্তে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়।
ছাত্রদল নেতা শাহাদাত হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আলোচনায় বিষয়টি সমাধান হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়ের মাঠে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এখন সেখানে শুধু নবীনবরণ অনুষ্ঠানটি হবে। সেখানে সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আর মাঠের পরিবর্তে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনার পর সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এর আগে ৩০ মে জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীদের আপত্তির মুখে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটির প্রদর্শনী বন্ধ হয়ে যায়।
মাঠে পাকা ধান থাকলেও বৃষ্টির কারণে কাটতে পারছেন না কৃষকরা। আবার কাটা ধান মাড়াই ও শুকাতে না পারায় সেগুলো নষ্ট হওয়ার শঙ্কাও রয়েছে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সারা দেশে নয়, একটি মাত্র জেলায় অগ্নিসন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালাচ্ছে নিষিদ্ধ একটি রাজনৈতিক দল। সরকার এখনো ধৈর্যের সঙ্গে এসব তাণ্ডব মোকাবিলার চেষ্টা করছে। তবে ধৈর্যচ্যুতি ঘটলে বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হবে সরকার।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের মাচালং ১৪ কিলোমিটার নামক এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) গোলাগুলির খবর পাওয়া গেছে।
দক্ষিণ ইরাকের একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক বিক্ষোভের জের ধরে গাজীপুরের শিল্পাঞ্চলে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এছাড়া, পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে, শনিবার (২১ নভেম্বর) সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
মাঠে পাকা ধান থাকলেও বৃষ্টির কারণে কাটতে পারছেন না কৃষকরা। আবার কাটা ধান মাড়াই ও শুকাতে না পারায় সেগুলো নষ্ট হওয়ার শঙ্কাও রয়েছে।
দক্ষিণ ইরাকের একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের দুইদিন পর মো. সাম্মত আলী (৭০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।