রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ হাজার ৪০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসব ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
এরমধ্যে কক্সবাজার থেকে বাসে করে ঢাকায় ইয়াবা আনার সময় লন্ডন এক্সপ্রেস বাসের হেলপার গ্রেফতার হয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন- রিপন সরকার (৪০), মো. সুলায়মান আলী টুটুল (৫৬), শান্ত দেব ওরফে বিপ্লব (২৭) এবং মো. ইব্রাহিম (৩৬)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উত্তর) উপপরিচালক মো. রাজিউর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, যাত্রাবাড়ী এলাকায় ঢাকা মেট্রো-ব-১২-২০১২ নম্বরের লন্ডন এক্সপ্রেস বাসে অভিযান চালিয়ে বাসটির হেলপার শান্ত দেব ওরফে বিপ্লবের কাছ থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা নিয়ে আসার কথা জানিয়েছেন।
এছাড়া উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টর এলাকায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা মো. ইব্রাহিমকে তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঢাকায় বিক্রির উদ্দেশে তিনি ইয়াবা বহন করছিলেন বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, মোহাম্মদপুর ও গাবতলী এলাকায় পৃথক অভিযানে আরও ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে পাঁচ হাজার ৪০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক চারটি মামলা করা হয়েছে।
টিটি/এমকেআর
তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে একদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রামেরকান্দা এলাকায় একটি ক্যাফের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৯. ১০ মিনিটের দিকে রামেরকান্দা এলাকার আহমেদ সাগর ক্যাফের সামনে এ বিস্ফোরণ ঘটে।
বগুড়ায় বসতবাড়িতে মজুতকৃত ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি হিসেবে পরিচিত কুলসুম বেগম (৩৮) ও তার ছেলে আব্দুল কাইযুম লামকে (১৯) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ।
নিজের ক্রিকেটপ্রেমকে পুঁজি করে গড়ে তুলেছেন ‘শাকিল স্পোর্টস’; ব্যাট মেরামত ও কাস্টমাইজেশনের পাশাপাশি দেশ-বিদেশের ক্রিকেটারদের কাছে পৌঁছে দিচ্ছেন পছন্দের ব্যাট।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং সংযোগ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে একদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিজের ক্রিকেটপ্রেমকে পুঁজি করে গড়ে তুলেছেন ‘শাকিল স্পোর্টস’; ব্যাট মেরামত ও কাস্টমাইজেশনের পাশাপাশি দেশ-বিদেশের ক্রিকেটারদের কাছে পৌঁছে দিচ্ছেন পছন্দের ব্যাট।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াইতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ১২ টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।