জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার সহায়তায় চক্ষুশিবির, স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার সহায়তায় চক্ষুশিবির, স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার সহায়তায় চক্ষুশিবির, স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার সহযোগিতায় চক্ষুশিবির আয়োজনের অভিযোগে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফিরোজ মাহমুদের দলীয় পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ওই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. সালাহ উদ্দিন কাদেরকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ রোববার চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্বে) মো. জাহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফ্যাসিস্ট–সংশ্লিষ্টতা’ ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার ‘সুস্পষ্ট অভিযোগের’ ভিত্তিতে ফিরোজ মাহমুদের দলীয় পদ স্থগিত করা হয়েছে। নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন ও সদস্যসচিব জমির উদ্দিন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

পদ স্থগিতের বিষয়ে জানতে চাইলে নগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, সদ্য কারাগার থেকে মুক্তি পাওয়া কার্যক্রম নিষিদ্ধ নগর আওয়ামী লীগের সদস্য আবদুলাহ আল মামুনের সহযোগিতায় আজ ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ মাহমুদ চক্ষুশিবিরের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে তাঁকে (জমির উদ্দিন) এবং নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেনকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

জমির উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে তাঁদের সন্দেহ হওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মাধ্যমে খোঁজখবর নেওয়া হয়। পরে তাঁরা জানতে পারেন, চক্ষুশিবিরটির আয়োজনের সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত রয়েছেন। বিষয়টি জানার পর তাঁরা সেখানে যাননি। পরে ফিরোজ মাহমুদের দলীয় পদ স্থগিত করা হয়।

জানতে চাইলে পদ স্থগিত হওয়া ফিরোজ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমার জমি ও রিকশার ব্যবসা রয়েছে। আমি নিজের টাকা দিয়ে ব্যবস্থা করেছি। কারও কাছ থেকে সহযোগিতা নিইনি।’

Popular post
নড়াইলে হিন্দু বাড়িতে হামলার খবর মিথ্যা ও বানোয়াট: পুলিশ হেডকোয়ার্টার্স

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের ওপর হামলা কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।

গবেষণার বাণিজ্যিকীকরণে ১০ প্রতিষ্ঠানের সঙ্গে বাকৃবির চুক্তি

গবেষণালব্ধ ফলাফল শিল্প ও বাণিজ্যিক খাতে প্রয়োগ এবং উদ্ভাবনী প্রযুক্তির সম্প্রসারণে ১০টি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

সার বাদে রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আনছে সরকার

বাজারে এখন ঋণের সুদহার ১৩ থেকে ১৪ শতাংশ। অন্যদিকে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিভিন্ন কর্মসূচিতে ৫ থেকে ৭ শতাংশ সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে।

লোকেশ রাহুল ও সাঈদ আনোয়ার যা করেছেন তা টেন্ডুলকারও পারেননি!

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডকে কোণঠাসা করে ফেলেছে ভারত। তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ১১৮ রানের লিড পেয়েছে সফরকারীরা। হাতে আছে আরও ৬ উইকেট, বাকি দুই দিন। ব্যাট হাতে দুর্দান্ত এক দিন কাটিয়েছে ভারত।

১৫ বছরেও আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে নেই বুটেক্স, প্রশ্ন গবেষণা ব্যবস্থাপনায়

বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার ১৫ বছর পার হলেও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে এখনো জায়গা করে নিতে পারেনি বস্ত্র প্রকৌশল বিষয়ে দেশের একমাত্র বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)।

আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সহিংসতা নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

জাতীয়

View more
১৫ বছরেও আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে নেই বুটেক্স, প্রশ্ন গবেষণা ব্যবস্থাপনায়
১৫ বছরেও আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে নেই বুটেক্স, প্রশ্ন গবেষণা ব্যবস্থাপনায়

বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার ১৫ বছর পার হলেও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে এখনো জায়গা করে নিতে পারেনি বস্ত্র প্রকৌশল বিষয়ে দেশের একমাত্র বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার

আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

শেয়ারবাজারে লেনদেন ও বাজার মূলধন বেড়েছে

শেয়ারবাজারে লেনদেন ও বাজার মূলধন বেড়েছে

0 Comments