দিল্লি বিমানবন্দর থেকে বাধ্যতামূলক ইমিগ্রেশন ছাড়পত্র ছাড়াই মিউনিখগামী আন্তর্জাতিক ফ্লাইটে উঠেছেন তিন বিদেশি নাগরিক। ঘটনাটি নিয়ে এয়ার ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়।
নোটিশের জবাব দিতে এয়ার ইন্ডিয়াকে সাতদিন সময় দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে গত ৪ সেপ্টেম্বর ভোরে। তিন ইতালীয় নাগরিক রাত ১২টা ৫০ মিনিটের দিকে এয়ার ইন্ডিয়ার AI-1115 ফ্লাইটে অমৃতসর থেকে দিল্লি পৌঁছান।
প্রায় এক ঘণ্টা পর রাত ১টা ৪৫ মিনিটে তারা লুফথানসার LH-763 ফ্লাইটে মিউনিখের উদ্দেশে দিল্লি ছাড়েন। তবে আন্তর্জাতিক ফ্লাইটে ওঠার আগে তারা বাধ্যতামূলক ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেননি।
ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়েছে, ঘটনাটি এয়ার ইন্ডিয়ার যাত্রী ব্যবস্থাপনা ও নিরাপত্তা প্রক্রিয়ায় বড় ধরনের ত্রুটির বিষয়টি সামনে এনেছে।
তিন যাত্রী এয়ার ইন্ডিয়ার ‘হাব অ্যান্ড স্পোক’ ব্যবস্থার আওতায় অমৃতসর থেকে দিল্লি যান। অমৃতসরে তাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জন্য ‘ডি’ বা ডমেস্টিক বোর্ডিং পাস দেওয়া হয়।
একই সময় মিউনিখগামী লুফথানসার পরবর্তী ফ্লাইটের বোর্ডিং পাসও দেওয়া হয় তাদের। ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এ নিয়েই প্রশ্ন তুলেছে।
এয়ার ইন্ডিয়ার প্রচলিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা SOP অনুযায়ী বোর্ডিং পাসের দুটি শ্রেণি রয়েছে। ‘ডি’ ডমেস্টিক এবং ‘আই’ আন্তর্জাতিক যাত্রীদের জন্য।
নোটিশে বলা হয়েছে, ওই তিন যাত্রীর ক্ষেত্রে অনুসরণ করা প্রক্রিয়ার কোনো বিধান SOP-তে নেই।
দিল্লিতে পৌঁছানোর পর তিন যাত্রীকে আন্তর্জাতিক যাত্রী হিসেবে শনাক্ত করে ইমিগ্রেশনের দিকে পাঠানোর কথা ছিল।
কিন্তু মন্ত্রণালয়ের নোটিশ অনুযায়ী, তাদের গেট ৩৯ থেকে ইন্টারন্যাশনাল-টু-ইন্টারন্যাশনাল ট্রান্সফার এলাকায় নেওয়া হয়।
সেখান থেকে তারা ইমিগ্রেশন চেকপয়েন্টে না গিয়েই আন্তর্জাতিক ফ্লাইটের নির্ধারিত এলাকায় পৌঁছান। পরে লুফথানসার ফ্লাইটে উঠে মিউনিখের উদ্দেশে দিল্লি ছাড়েন।
এই ঘটনায় যাত্রীদের চলাচল নিয়ন্ত্রণে এয়ার ইন্ডিয়ার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার সঙ্গে এয়ার ইন্ডিয়ার ডমেস্টিক-ইন্টারন্যাশনাল বা DI Operations SOP-এর পাঁচটি বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে মন্ত্রণালয়।
এর মধ্যে রয়েছে বোর্ডিং পাসের নির্ধারিত শ্রেণি অনুসরণ না করা। দিল্লিতে পৌঁছানোর পর ডমেস্টিক ও আন্তর্জাতিক যাত্রীদের আলাদা না করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া শুধু ‘আই’ ক্যাটাগরির বোর্ডিং পাসধারী যাত্রীদের ইন্টারন্যাশনাল-টু-ইন্টারন্যাশনাল ট্রান্সফার ডেস্কে যাওয়ার কথা। ‘ডি’ বোর্ডিং পাস থাকা তিন যাত্রী সেখানে কীভাবে পৌঁছালেন, তা জানতে চেয়েছে মন্ত্রণালয়।
হাব ও স্পোক বিমানবন্দরে সার্বক্ষণিক নোডাল কর্মকর্তা ও মনিটরিং টিম রাখার বিধানও রয়েছে এয়ার ইন্ডিয়ার SOP-তে।
এই কর্মকর্তাদের দায়িত্বের মধ্যে রয়েছে ভুল পথে কোনো যাত্রী আন্তর্জাতিক প্রস্থান প্রক্রিয়ায় ঢুকে পড়ছেন কি না, তা নিশ্চিত করা। মন্ত্রণালয়ের ভাষ্য, এ ঘটনায় সেই নজরদারি ব্যবস্থা কার্যকরভাবে কাজ করেনি।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে শনাক্ত হয়নি। পরে ম্যানুয়াল রিকনসিলিয়েশনের সময় বিষয়টি ধরা পড়ে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এর ফলে শুধু সংশ্লিষ্ট কর্মীদের ভূমিকা নয়, পুরো যাত্রী ব্যবস্থাপনা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিশেষ করে ডমেস্টিক যাত্রী হিসেবে নথিভুক্ত তিনজন কীভাবে ইমিগ্রেশন ছাড়াই আন্তর্জাতিক ফ্লাইটে উঠলেন, সেটিই এখন মূল প্রশ্ন।
তিন যাত্রী কীভাবে ‘ডি’ ক্যাটাগরির বোর্ডিং পাস নিয়ে আন্তর্জাতিক ট্রান্সফার এলাকায় প্রবেশ করলেন, তার ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়।
অমৃতসরে তাদের লুফথানসার পরবর্তী ফ্লাইটের বোর্ডিং পাস কেন দেওয়া হয়েছিল, সেটিও জানতে চাওয়া হয়েছে।
যাত্রীদের ব্যবস্থাপনা ও স্থানান্তরে এয়ার ইন্ডিয়ার কর্মী এবং SATS-এর কর্মীদের ভূমিকা সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে।
ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত নোডাল কর্মকর্তা ও মনিটরিং টিম কোথায় ছিলেন এবং তারা কী পদক্ষেপ নিয়েছিলেন, তা জানতে চাওয়া হয়েছে।
এ ছাড়া ডমেস্টিক ও আন্তর্জাতিক যাত্রীদের রিকনসিলিয়েশন যথাসময়ে কেন সম্পন্ন হয়নি, সেই ব্যাখ্যাও চেয়েছে মন্ত্রণালয়।
ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে General Declaration, passenger manifest এবং API-PNR তথ্য যথাসময়ে পাঠানো হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
নির্ধারিত SOP অনুসরণে ব্যর্থতা এবং পর্যাপ্ত সতর্কতা না নেওয়ার কারণে কেন এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে।
নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে জবাব দিতে হবে উড়োজাহাজ সংস্থাটিকে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে এয়ার ইন্ডিয়ার কোনো ব্যাখ্যা নেই বলে ধরে নেওয়া হতে পারে।
এরপর নথিপত্রের ভিত্তিতে প্রশাসনিক ও নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মন্ত্রণালয় সতর্ক করেছে।
হাব অ্যান্ড স্পোক ব্যবস্থায় ছোট বা আঞ্চলিক বিমানবন্দর থেকে যাত্রীদের বড় একটি বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে তারা আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইটে ওঠেন। যেমন- অমৃতসর থেকে কোনো যাত্রী দিল্লি হয়ে মিউনিখ যেতে পারেন।
তবে দিল্লিতে পৌঁছানোর পর ওই যাত্রীকে আন্তর্জাতিক যাত্রী হিসেবে শনাক্ত করতে হয়। এরপর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ইমিগ্রেশন সম্পন্ন করতে হয়।
এই ঘটনাকে ঘিরে মূল প্রশ্ন হলো, সেই বাধ্যতামূলক প্রক্রিয়া এড়িয়ে তিন বিদেশি নাগরিক কীভাবে দিল্লি থেকে মিউনিখগামী আন্তর্জাতিক ফ্লাইটে উঠতে পারলেন।
সূত্র: এনডিটিভি
কেএএ/
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৯ নভেম্বর) জানিয়েছেন, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠা এক চীনা নারী ব্যবসায়ীর সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সম্পর্কের বিষয়ে তদন্ত করছে এফবিআই।
জমির দলিল, বিমা পলিসি কিংবা কোম্পানির শেয়ার হস্তান্তর, যেকোনো অঙ্কের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক আগামী বছরের ১ জুলাই থেকে শুধু অনলাইনে দিতে হবে।