ইয়েমেনের মারিব গভর্নরেটের আকাশসীমায় সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি (বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি করেন।
তিনি বলেন, সৌদি যুদ্ধবিমানটি ইয়েমেনের বিরুদ্ধে ‘শত্রুতামূলক অভিযান’ পরিচালনা করছিল। এ সময় সেটিকে ভূপাতিত করা হয়।
ইয়াহিয়া সারির দাবি, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে।
হুথির মুখপাত্র বলেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে সামরিক তৎপরতা জোরদারের অংশ হিসেবে ওই অভিযান চালাচ্ছিল।
তিনি আরও বলেন, ইয়েমেনের জনগণ ও দেশের বিরুদ্ধে ‘আগ্রাসনের’ জবাবে তাদের বাহিনী এই অভিযান পরিচালনা করেছে।
তবে হুথিদের এই দাবির বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে সৌদি-ইয়েমেন সংঘাতের কারণে সৌদি আরব ভ্রমণের বিষয়ে নিজেদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের ভ্রমণ সতর্কতা ‘লেভেল ৩—ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করুন’ পর্যায়ে উন্নীত করেছে।
বুধবার প্রকাশিত সতর্কবার্তায় সৌদি আরবে মার্কিন স্বার্থের ওপর ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সঙ্গে সম্পর্কিত স্থানীয় আইনের বিষয়েও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
সৌদি আরবের কিছু এলাকায় ঝুঁকি আরও বেশি বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
প্রতিবেশী ইয়েমেনের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ ‘লেভেল ৪—ভ্রমণ করবেন না’ সতর্কতা বহাল রয়েছে।
সূত্র: আল-জাজিরা
কেএএ/
বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, পোশাকশিল্প যদি ধ্বংসের পথে যায় তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে শ্রমিকরাই।
কাতারের দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টারস এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। শেষদিকের প্রবল চাপ ও টানটান উত্তেজনার ম্যাচটিতে ২৫ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
খুলনায় পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ছাড়া নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এক নেতাকে মারধর করা হয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ১৮০ জন। শুক্রবার (২০ নভেম্বর) রাজ্যটির মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং এক বিবৃতিতে এ তথ্য জানান।
পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফাকে বেড়া মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) ঢাকায় বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টন সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন। তবে আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচনার এজেন্ডায় রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।
বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, পোশাকশিল্প যদি ধ্বংসের পথে যায় তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে শ্রমিকরাই।
পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফাকে বেড়া মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় পাঁচ বছর পরিচয়হীন অবস্থায় কাটানোর পর অবশেষে নিজ পরিবারের কাছে ফিরছেন নেপালি যুবক রিয়াম আনসারী। বাংলাদেশ সরকার ও নেপাল দূতাবাসের সহযোগিতায় তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে।